ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন


রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাজশাহীতে চলমান ট্রেন থেকে তেল চুরির বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ এই কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরও জানান, চলন্ত ট্রেন থেকে তেল চুরি হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তার লাভ করায় বিষয়টি সবার নজরে আসে। কি ঘটেছে তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত কমিটি গঠন করা হলো।

রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে 'ঢাকা মেইল সিক্স ডাউন' ট্রেনের পেছনে ঈশ্বরদীতে নেওয়ার উদ্দেশ্যে জুড়ে দেওয়া ওয়াগন থেকে ওয়েম্যানসহ সাতজন তেল চুরি করে। বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের কন্টোল রুমের নজরে আসে।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

হরিয়ান রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ঢাকাগামী ট্রেনগুলোর পাওয়ারকারে তেল দেওয়ার জন্য ওয়াগনগুলো নিয়ে আসা হয়েছিল। তেল দেওয়ার পর দুটি ওয়াগন ঢাকা মেইল সিক্স ডাউন ট্রেনে যুক্ত করা হয়েছিল। সেগুলো পরে আবার ঈশ্বরদীতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। লোকাল ট্রেন হওয়ার কারণে হরিয়ান স্টেশনে কিছু সময়ের জন্য যাত্রা বিরতি দেয়। যাত্রার মাত্র তিন মিনিট সময়ের মধ্যে ওয়াগনগুলোর মধ্যে নেমে তেল চুরির ঘটনা সংঘটিত হয়। তবে কতটুকু তেল চুরি গেছে তা সঠিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিভিতে আজকের খেলার সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৩ এম


টিভিতে আজকের খেলার সময়সূচি

আজ বুধবার (১৯ আগস্ট) ক্রিকেট এবং হকিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ক্রিকেটের ক্ষেত্রেই গলে শ্রীলঙ্কা-ভারতের প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা, হেডিংলিতে ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এবং পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ইমার্জিং দলের চার দিনের ম্যাচ রয়েছে।

ক্রিকেটের

গল টেস্ট, পঞ্চম দিন

শ্রীলঙ্কা বনাম ভারত

সময়: সকাল ১০টা ১৫ মিনিট

টিভি: সনি স্পোর্টস ১

হেডিংলি টেস্ট, প্রথম দিন

ইংল্যান্ড বনাম পাকিস্তান

সময়: বিকেল ৪টা

টিভি: সনি স্পোর্টস ৫

চার দিনের ম্যাচ (ইমার্জিং)

বাংলাদেশ ইমার্জিং বনাম দক্ষিণ আফ্রিকা ইমার্জিং

সময়: দুপুর ১টা ৩০ মিনিট

অনলাইন: ইউটিউব/ক্রিকেট সাউথ আফ্রিকা

হকি

বিশ্বকাপ

সময়: দুপুর ১টা ৩০ মিনিট

টিভি: টি স্পোর্টস

ফুটবল

লা লিগা

আতলেতিকো মাদ্রিদ বনাম মালাগা

সময়: রাত ১টা

স্ট্রিমিং: বিগিন অ্যাপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিমবঙ্গে আবাসিক হোটেলে আগুনে নিহত বেড়ে ৯, বন্ধ ১৫ হোটেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৭ এম


পশ্চিমবঙ্গে আবাসিক হোটেলে আগুনে নিহত বেড়ে ৯, বন্ধ ১৫ হোটেল

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়, তারাপীঠে আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। সোমবার ভোরে মন্দির-সংলগ্ন পাঁচতলা ‘বিদেশিনী’ হোটেলে এই আগুন লাগে। এই ঘটনার ফলে আহত হয়েছেন অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, অগ্নিনিরাপত্তা বিধি লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে, মঙ্গলবার তারাপীঠের ১৫টি আবাসিক হোটেল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে পাচঁজন মেঘালয়ের বাসিন্দা রয়েছেন। অপর চারজনের বাড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। আগুনের ঘটনায় মোট ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের পরিস্থিতি গুরুতর।

অগ্নিকাণ্ডের ঘটনায় ‘বিদেশিনী’ হোটেলের মালিকের ছেলে সোমবার গ্রেফতার হয়। পরে মঙ্গলবার পুলিশ হোটেলটির মালিক প্রবীর কুমার পালকেও গ্রেপ্তার করেছে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্রাবণ মাস উপলক্ষে শিবপূজা ও তারাপীঠের মা তারা মন্দিরে পূজা দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক পুণ্যার্থী সেখানে জড়ো হন। তাঁদের অনেকেই স্থানীয় আবাসিক হোটেলগুলোতে অবস্থান করছিলেন।

সোমবার ভোর ৪টার দিকে ‘বিদেশিনী’ হোটেলে আচমকা চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া ও আগুনে পাঁচতলা ভবনটি ঢেকে যায়।

হোটেলের সামনের অংশে অবস্থিত রেস্তোরাঁয় আগুন ছড়িয়ে পড়ায়, সেদিক দিয়ে বের হওয়ার সুযোগ ছিল না। অন্যদিকে, ভবনের পেছনের জরুরি বাহির্গমনের দরজাটি তালাবদ্ধ থাকায় অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন এবং ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

অগ্নিকাণ্ডের সময়ে জীবন রক্ষা করতে কয়েকজন হোটেলের ব্যালকনি থেকে পাশের পুকুরে ঝাঁপ দিয়েছিলেন, বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই ঘটনার পর মঙ্গলবার পুকুরটিতেও তল্লাশি চালানো হয় সিভিল ডিফেন্সের সদস্যদের দ্বারা।

জেলা প্রশাসন জানিয়েছে, বন্ধ করে দেওয়া ১৫টি আবাসিক হোটেলকে এর আগেও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গঠনের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তবে অভিযোগ রয়েছে যে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা গড়িমসি করেছে। পরিদর্শনে বিভিন্ন অনিয়ম ধরা পড়ার পর, এসব হোটেল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, ‘বিদেশিনী’ হোটেলে আগুন লাগার কারণ নির্ধারণ করার জন্য তদন্ত কমিটি গঠন করেছে দমকল ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তদন্তে অগ্নিকাণ্ডের কারণের পাশাপাশি হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও জরুরি বাহির্গমন ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: দ্য হিন্দু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২০ এম


আজকের নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩, ০৫ রবিউল আউয়াল, ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোর নামাজের সময়সূচি নিম্নরূপ উল্লেখিত—

জোহরের সময় শুরু হবে ১২টা ৫ মিনিটে।

আসরের সময় শুরু হবে ৪টা ৩৬ মিনিটে।

মাগরিবের সময় শুরু হবে ৬টা ৩২ মিনিটে।

এশার সময় শুরু হবে ৭টা ৪৯ মিনিটে।

আগামীকাল ফজর শুরু হবে ৪টা ২০ মিনিটে।

আজ ঢাকায় সূর্যাস্ত ঘটবে ৬টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ৩৪ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলের সঙ্গে কোনো নিরাপত্তা চুক্তি হয়নি, দাবি সিরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৩ এম


ইসরায়েলের সঙ্গে কোনো নিরাপত্তা চুক্তি হয়নি, দাবি সিরিয়ার

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইসরায়েলের সঙ্গে নির্দিষ্ট কোনো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সিরিয়ার কোনো চুক্তি হয়নি। দামেস্ক বলেছে, ইসরায়েলের পক্ষ থেকে যে ধরনের চুক্তির দাবি করা হয়েছে, তা ‘মিথ্যা’ ৷

এই তথ্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে জানানো হয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনৈতিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েল আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। আর হামলার আগে ইসরায়েলকে জানানো হয়েছিল যে, ওই ঘাঁটিতে কোনো বিদেশি বাহিনী উপস্থিত নেই। তবে সূত্রটি স্পষ্ট করেনি, ইসরায়েলকে কখন বা কোন মাধ্যমে এই তথ্য জানানো হয়েছিল।

সিরীয় সূত্রটি আরো উল্লেখ করেছে, ‘বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে’ এমন কোনো চুক্তিতে সিরিয়া যেতে পারে না। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে সিরিয়ার ভূমিকা সীমিত করে, এমন কোনো চুক্তিও দামেস্ক মেনে নেবে না।

এর আগে ইদলিব বিমানবন্দরে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি দিয়েছিল সিরিয়া। চিঠিতে সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার দাবিও জানানো হয়।

ইসরায়েল হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির দাবি, তুরস্ক ওই সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে এমন ধারণা থেকেই বিমানঘাঁটিটিতে হামলা চালানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%