১২:৫৩ পি.এম
ভিয়েতনামে দক্ষিণাঞ্চলে চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লেগে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এই বিষয়টি এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ঘটে এই দুর্ঘটনা।
দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ আসনের যাত্রীবাহী বাসটি লাম ডং প্রদেশ থেকে বাণিজ্যিক শহর হো চি মিন সিটির উদ্দেশ্যে যাচ্ছিল। ভোরে প্রায় আড়াইটার সময় ডং নাই শহরের হুং থিনহ এলাকায় জাতীয় মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত একটি বাঁধে আঘাত করে।
আরও পড়ুন: জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলার অভিযোগ গঠন শুনানি পেছাল ৮ নভেম্বর
প্রথম ধাক্কার পর বাসটি আরও কিছুদূর এগিয়ে গিয়ে দ্বিতীয়বার একটি বাঁধে আঘাত করে এবং তখনই থেমে যায়। এরপর বাসটির নিচ থেকে আগুনের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং এই ঘটনায় অনেক যাত্রী বাসের ভেতরেই আটকা পড়ে যান।
চালক ট্রান থান হাই যাত্রীদের দ্রুত বাস থেকে নেমে যাওয়ার জন্য আহ্বান জানালেও, আগুন দ্রুত ছড়ানোর ফলে অনেকেই বের হতে পারেননি।
খবর পাওয়ার সাথে সাথেই দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি বিশেষ অগ্নিনির্বাপণ যান নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৩০ মিনিটের দারুণ চেষ্টা করে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পরে বাসের অভ্যন্তর থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত পাঁচজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা লাভের পর হাসপাতালে থেকে বের হয়ে গেছেন।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করতে আহ্বান ল্যানসেটের
দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন