প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে বিধ্বংসী বন্যার ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটেছে। এমন দুর্যোগ সময়ে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী ও পারিবারিক তাঁবুসহ জরুরি ত্রাণসামগ্রী ভারত পাঠিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সংস্থা খামা প্রেসের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশের রাজধানী পারুনসহ সংলগ্ন জেলাগুলোতে ভারি বৃষ্টিপাতের কারণে এই আকস্মিক বন্যা দেখা দেয়। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত অন্তত ২০ জন মারা গেছেন। এ ছাড়া প্রায় ৮০ জন আহত ও ১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
তালিবান-শাসিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা হাফিজ মোহাম্মদ ইউসুফ হামাদ জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধার এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নে বিশেষায়িত জরুরি ইউনিট কাজ করছে। বন্যার ফলে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট এবং কৃষিজমি ধ্বংস হয়ে গেছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা মারাত্মক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকারীরা পৌঁছানোর চেষ্টা করছে। এতে প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই কঠিন সময়ে আফগান জনগণের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিতে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে এই ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন