ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

প্রযুক্তির সাহায্যে ভুল ও অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী


প্রযুক্তির সাহায্যে ভুল ও অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার জন্য প্রযুক্তি একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি মনে করিয়ে দেন, ‘বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ও অপতথ্য প্রচারের বিষয়টি এখন একটি বড় জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ।

আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে আসলে মন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

সাক্ষাৎকালে, মন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সাধারণ মানুষের কল্যাণে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন জনমুখী কার্যক্রম এবং এর অর্থনৈতিক গুরুত্বের বিষয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে বিস্তারিত অবহিত করেন।

জহির উদ্দিন স্বপন হাইকমিশনারকে জানান, দেশের গণমাধ্যম খাতের গুণগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দিয়ে সরকার একটি স্বাধীন ও শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠনের উদ্যোগ নিয়েছে। এই কমিশন গঠনে এবং গণমাধ্যমের আধুনিকায়নে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা কামনা করা হয়।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজব সফলভাবে মোকাবেলার উপায় নিয়েও আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বর্তমান সরকারের সামাজিক কল্যাণমূলক উদ্যোগগুলোর প্রশংসা করেন। একই সঙ্গে তিনি তথ্যপ্রযুক্তির নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং বাংলাদেশে গণমাধ্যম কমিশন গঠনে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সার্বিক কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন: ফেনীতে সাংবাদিককে মারধর ও হত্যার হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলর আটক

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেমিনি থেকে ছবি দিয়ে ভিডিও তৈরি হবে, গুগলের নতুন ফিচার এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


জেমিনি থেকে ছবি দিয়ে ভিডিও তৈরি হবে, গুগলের নতুন ফিচার এসেছে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্ল্যাটফর্ম জেমিনিতে গুগল নতুন ভিডিও তৈরি ও সম্পাদনার সুবিধা যুক্ত করেছে। নতুন এই ফিচারের সাহায্যে, ব্যবহারকারীরা শুধুমাত্র লিখিত নির্দেশনা (প্রম্পট) ব্যবহার করে ভিডিও তৈরি, সম্পাদনা এবং বিভিন্ন পরিবর্তন করতে সক্ষম হবেন।

গুগলের নতুন জেমিনির উন্নত মডেল ‘জেমিনি অমনি’ টেক্সট, ছবি, অডিও ও ভিডিও ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরির কাজটি সহজেই করতে পারে। এর আগে জেমিনিতে ছবি তৈরি ও সম্পাদনার ব্যবস্থা ছিল, তবে ভিডিও তৈরি করতে আলাদা অ্যাপ বা সেবার প্রয়োজন ছিল। এখন নতুন আপডেটের ফলে ভিডিও তৈরির কাজটি সরাসরি জেমিনির মধ্যে হয়।

কি কি করা যাবে? নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একটি বর্ণনা লিখেই ভিডিও তৈরির কাজ সম্পন্ন করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি কেউ লেখেন “মহাকাশে ভাসছে একটি বিড়াল”, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই ওই বর্ণনার ভিত্তিতে ভিডিও তৈরি করতে পারবে জেমিনি।

এছাড়া, কোনো ভিডিও আপলোড করে তার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে, নতুন কোনো বস্তু যোগ করতে, দৃশ্যের উপাদান পরিবর্তন করতে কিংবা নির্দিষ্ট অংশ সম্পাদনার নির্দেশ চ্যাটের মাধ্যমে দেওয়া যাবে।

যেভাবে ব্যবহার করবেন, ভিডিও সম্পাদনার জন্য প্রথমে জেমিনিতে একটি ভিডিও আপলোড করতে হবে। এরপর ব্যবহারকারী কী ধরনের পরিবর্তন চান, তা লিখে জানাতে হবে। নির্দেশনা পাওয়ার পর, জেমিনি কিছুক্ষণের মধ্যেই সম্পাদিত ভিডিওর প্রিভিউ দেখাবে। ফলাফল সন্তোষজনক মনে হলে, ব্যবহারকারী সেটি ডাউনলোড করে নিতে পারবেন।

ফিচারটি স্মার্টফোনের জেমিনি অ্যাপ এবং ওয়েব সংস্করণ উভয় প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে।

আরও বাস্তবসম্মত ভিডিও তৈরিতে, গুগলের দাবি, জেমিনি অমনি আলো, ছায়া এবং বাস্তব জগতের বিভিন্ন গতিবিধি আরও নিখুঁতভাবে অনুকরণ করতে সক্ষম। এর ফলে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ভিডিওগুলো আগের তুলনায় অনেক বেশি স্বাভাবিক ও বাস্তবসম্মত দেখাবে।

নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা। এআই-নির্মিত ভিডিওর অপব্যবহার রোধে প্রতিটি ভিডিওতে ‘সিন্থ আইডি’ নামে একটি অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত রাখা হবে। এর মাধ্যমে সহজেই শনাক্ত করা যাবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি হয়েছে কি না।

প্রাথমিকভাবে, গুগলের এআই প্রিমিয়াম গ্রাহক এবং নির্দিষ্ট ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই ফিচার ভিডিও কনটেন্ট তৈরি ও সম্পাদনার ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার বিশেষ অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার বিশেষ অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার বিশেষ অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, ‘আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খননের মাধ্যমে জলাধার সৃষ্টি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ নগরায়ণ, পরিবেশবান্ধব শিল্পায়ন ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।’

আজ বৃহস্পতিবার, ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৬’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি এ কথা বলেছেন। দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’।

মো. সাহাবুদ্দিন বলেন, ‘জলবায়ু পরিবর্তন আজ বৈশ্বিক বাস্তবতা। এর বিরূপ প্রভাবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের মতো ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্যহীনতা দেশের জনজীবন, জীববৈচিত্র্য ও অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে।’

তিনি বলেন, ‘জলবায়ু ও পরিবেশের সংকট মোকাবিলা করা সরকার বা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে দুরূহ। এটি সম্মিলিত প্রচেষ্টার বিষয়। আমি বিশ্বাস করি, সরকারি ও বেসরকারি খাত, গবেষক, সুশীল সমাজ এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা নিরাপদ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে পারব।’

রাষ্ট্রপতি সম্মিলিত দায়িত্বশীলতা, কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতার মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি পরিবেশ দূষণরোধ ও প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণে কার্যকর ভূমিকা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)-এর উদ্যোগে ৫ জুন যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির আসনে জয়লাভের পর দেশে ফিরে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) দেশে ফিরে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান জানিয়ে দেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে তার এ জয় সবার আন্তরিক প্রচেষ্টার ফলস্বরূপ। একসঙ্গে দুটি পদে দায়িত্ব পালন করবেন কি না, কিংবা তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন কি না—এই প্রশ্নের জবাবে তিনি আগে ঘটে যাওয়া একটি উদাহরণ টানলেন। তিনি উল্লেখ করেন, ৪০ বছর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তখন তিনি তার ব্যক্তিগত সচিব ছিলেন এবং তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। হুমায়ুন রশীদ চৌধুরী একসঙ্গে দুটি দায়িত্বই পূর্ণকালীনভাবে পালন করেছিলেন।

তিনি আরও মন্তব্য করেন যে, সেই সময় ইন্টারনেট বা আধুনিক যোগাযোগব্যবস্থা ছিল না। কিন্তু এখন প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে একই সঙ্গে দুটি দায়িত্ব পালন করা অনেক বেশি মসৃণভাবে করা সম্ভব।

একসঙ্গে দুটি পদে দায়িত্ব পালন করবেন কি না—এই প্রশ্নের মাঝে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা আমি আগেই পরিষ্কার করে দিয়েছি। এখন যিনি সভাপতি আছেন, তিনি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি গ্রিন পার্টির নেতা ছিলেন, কিন্তু গ্রিন পার্টি নির্বাচনে হেরেছে, তাই তিনি আর পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারছেন না।’ তবে তার ক্ষেত্রে দুটি দায়িত্বই একসঙ্গে চালিয়ে যাওয়ার ইঙ্গিত তিনি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


টাঙ্গাইলের মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে ইসলামী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রতি ১ ঘন্টা কলম বিরতির আহবান করেন গ্রাহক ফোরাম। এসময় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে স্বতঃস্ফূর্তভাবে ব্যাংকে পালিত হয়েছে ১ ঘণ্টার কলম বিরতি কর্মসূচি।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯ টায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার পর ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীদের কলম বিরতি কর্মসূচি পালন করতে দেখা গেছে।
ইসলামী ব্যাংক মধুপুর শাখা ব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম বলেন, ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকদের দাবিতে তাদের আমানতকৃত সম্পদের সুরক্ষার জন্য তারা যে দাবি উপস্থাপন করেছেন, তাদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে আমরা সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত কলম বিরতি পালন করেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%