ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং


চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং

‘আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা–ইয়াবা ফ্রীতে দিবো’, এমন ঘোষণা সংবলিত ভূতুড়ে পোস্টারে ছেয়ে গেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রাম। পোস্টারে ছবি ও নাম রয়েছে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান খোকনের (৩৫)। তবে তিনি বলছেন, এ পোস্টার তিনি লাগাননি। এটি জামায়াতের ষড়যন্ত্র বলে দাবি তার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত থেকে সিরাজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শাহজাতপুর গ্রামের বিভিন্ন দেয়ালে এসব পোস্টার লাগানো হয়।

খোকন একই গ্রামের খলিল ভূঞা বাড়ির মো.আবুল হোসেনের ছেলে। তিনি ২০১৫ সাল থেকে দুবার ৮নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পুনরায় ৮নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী।  

ওই পোস্টারে খোকনকে ‘গাঁজার ডিলার’ উল্লেখ করে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাবি করা হয়েছে। পাশাপাশি ‘বেকারের জন্য গাঁজা ভাতা’, ‘মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড’, ‘স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই’, ‘থানা-পুলিশ আমার ভাই’ এবং ‘উন্নয়ন হবে, আগে চাঁদা হবে’এমন বিভিন্ন স্লোগানও লেখা রয়েছে। পোস্টারগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।

পোস্টারে নিজের নাম ব্যবহারের বিষয়ে সিরাজপুর ৮নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি খোকন বলেন, কয়েক দিন আগে আমার ছেলেকে চাঁন মিয়াকে স্কুলে চড় মারে ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেমের ছেলে। তা নিয়ে আমি প্রতিবাদ করি। ওই থেকে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমার মাদকের সাথে কোন সম্পৃক্ততা নেই। দল ক্ষমতায় এলেও আমি আগের মত গাছ কেটে জীবিকা নির্বাহ করি। সমাজের মানুষ জানে। এমনকি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদেও প্রার্থী নই।      

সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবুল হাসেম অভিযোগ নাকচ করে বলেন, খোকনকে ঘিরে তার দলের মধ্যেই মাদকসংক্রান্ত বিরোধ রয়েছে। তিনি দাবি করেন, স্কুলে খোকনের ছেলে তাদের বাড়ির এক ছাত্রীকে ইভটিজিং করায় তার ছেলে ওই ছেলে-মেয়েকে চড় মেরে বিষয়টি মীমাংসা করে দেয়। তবে পোস্টার লাগানোর সঙ্গে তিনি বা তার পরিবারের কোনো সদস্য জড়িত নন বলে দাবি করেন।    

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম বলেন, পোস্টারের বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় থানায় ভুক্তভোগী কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনা ৩০ বছর পর ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজন করবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


বার্সেলোনা ৩০ বছর পর ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজন করবে

বার্সেলোনার জন্য অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। দীর্ঘ ৩০ বছরের বিরতির পর তাদের নিজস্ব মাঠ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

গতকাল উয়েফা দুটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে। এর মধ্যে একটি ফাইনাল অনুষ্ঠিত হবে ন্যু ক্যাম্পে, যা ২০২৮-২৯ মৌসুমের। অন্যদিকে, ২০২৭-২৮ মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হবে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়।

বার্সেলোনা তৃতীয়বারের মতো ফাইনালের আয়োজন করতে যাচ্ছে। সর্বশেষ ১৯৯৮-৯৯ মৌসুমের ফাইনাল ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতে নেয় জার্মান ক্লাব বায়ার্ন।

ন্যু ক্যাম্পে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৮-৮৯ মৌসুমে। সেবার এসি মিলান ৪-০ গোলে বুবুরেস্তিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

এবারের মৌসুমের ফাইনালও স্পেনে অনুষ্ঠিত হবে। আগামী ২০২৭ সালের ৫ জুন ফাইনালটি অনুষ্ঠিত হবে আতলেতিকো মাদ্রিদের মাঠ মেত্রোপলিতানোয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে নারীকে ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


ঝিনাইদহে নারীকে ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে পুলিশ আনিছুর রহমান (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এই গ্রেপ্তারটি সম্পন্ন হয়।

গ্রেপ্তার হওয়া আনিছুর রহমান মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মৃত সোনাই মণ্ডলের ছেলে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সাড়ে ৬টার দিকে মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের করিঞ্চা খামার এলাকায় একটি পেঁয়াজক্ষেতের পাশে কুঁড়েঘরের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভিকটিমের ভাই স্বপন কর্মকার (৪২) বাদী হয়ে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই মহেশপুর থানা-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরোনো ভিডিও বিতর্কে দুঃখ প্রকাশ করলেন লিসা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


পুরোনো ভিডিও বিতর্কে দুঃখ প্রকাশ করলেন লিসা

বিতর্কের সূচনা হয়েছিল গত বছর। এর পেছনে ছিল একটি দশকেরও বেশি পুরোনো ভিডিও, যেখানে একটি বর্ণবাদী শব্দ ব্যবহৃত হওয়ার কারণে দক্ষিণ কোরীয় জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। দীর্ঘ সময় পর, এবার সেই ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী।

একটি বার্তায় লিসা জানিয়েছেন, ভিডিওটি ধারণের সময় তিনি ওই শব্দের অর্থ কিংবা এর সঙ্গে সম্পর্কিত বর্ণবাদী ইতিহাস সম্পর্কে অবগত ছিলেন না। তিনি বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন তাঁর নতুন তথ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’তেও।

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির প্রিমিয়ারের পর মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে লিসা বলেন, “আমাকে সত্যিই ক্ষমা চাইতে হবে। সত্যি বলতে, আমি থাইল্যান্ডে বড় হয়েছি। সেখানে এ বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয়নি। তাই তখন আমি জানতাম না।”

এক দশকেরও বেশি পুরোনো ওই ভিডিওগুলোতে লিসা এবং ব্ল্যাকপিংকের অন্যান্য সদস্যদের গান অনুশীলন করতে দেখা যায়। সে সময় তাঁরা কিশোরী ছিলেন। অনুশীলন করা কয়েকটি গানের কথায় ওই বর্ণবাদী শব্দ ব্যবহৃত হয়েছিল।

২০২৫ সালে লিসার প্রথম একক কোচেলা পরিবেশনের প্রস্তুতির সময় পুরোনো ভিডিওগুলো নতুন করে সামনে আসে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

বর্তমানে বিষয়টি সম্পর্কে জানার পর নিজের ভুল স্বীকার করে লিসা বলেন, “এখন আমি বিষয়টি জেনেছি এবং এ সম্পর্কে শিক্ষা নিয়েছি। আমি আর কখনো এমন করব না। এটা ঠিক হয়নি। সত্যিই।”

তথ্যচিত্রে আরো দেখানো হয়েছে, বিতর্কের সময় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে লিসাকে তাঁর প্রতিষ্ঠান নিষেধ করেছিল।

সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে লিসা বলেন, “আমি খুব মন খারাপ করেছিলাম। কারণ, আমি শুধু আমার পরিবেশনায় মন দিতে চেয়েছিলাম। কিন্তু কিছু ঘটনা ঘটে যায়, যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে আমি লড়াই করে এগিয়ে গেছি।”

গত ১১ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অলওয়েজ লালিসা’র প্রিমিয়ারের আয়োজন করা হয়। তথ্যচিত্রটিতে ব্ল্যাকপিংক থেকে দূরে থাকার সময় লিসার একক ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

আগামী ১২ অক্টোবর প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে মুক্তি পাবে ‘অলওয়েজ লালিসা’। পরে ইউটিউব প্রিমিয়ামেও দেখা যাবে তথ্যচিত্রটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংক ইস্যুতে আজও দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


ইসলামী ব্যাংক ইস্যুতে আজও দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান

আজও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক ফোরাম এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে ব্যাংকের দিলকুশার প্রধান কার্যালয় ও শাপলা চত্বর এলাকায় পৃথকভাবে দুই পক্ষের লোকজন অবস্থান করছে।

সচেতন গ্রাহক ফোরামের নেতাকর্মীরা দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের নিচে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান প্রদান করছেন। সেখানে তারা বিক্ষোভ সমাবেশও করছেন। অন্যদিকে, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা শাপলা চত্বরের পাশে অবস্থান নিয়েছেন। পরে তারা সচিবালয়ের উদ্দেশে পদযাত্রার মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে অবস্থান নেন।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম দাবি করছে, অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তাই অবৈধ। তারা বলছেন, অর্থপাচারকারী এস আলম কোনো সার্কুলার ছাড়াই, নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া এবং বহু জাল সার্টিফিকেটের মাধ্যমে তাদের নিয়োগ দিয়েছিল। ৫ আগস্টের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। ইসলামী ব্যাংকে এস আলমের প্রভাবমুক্ত, সৎ ও যোগ্য লোক দিয়ে দ্রুত পর্ষদ গঠনের দাবি জানিয়ে সংগঠনটি টানা তিন দিন ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।

অন্যদিকে, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদের চাকরিচ্যুতির বিষয়ে অভিযোগ জানাচ্ছেন। তারা বলছেন, কোনো কারণ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তাদের স্লোগান দিতে দেখা যায়, ‘দফা এক দাবি এক, পুনর্বহাল পুনর্বহাল’। চাকরিচ্যুত কর্মকর্তাদের বেশির ভাগই চট্টগ্রামের পটিয়া থেকে আসা। তারা জানান, প্রথমে মতিঝিল শাপলা চত্বর ও পরে শাপলা চত্বর থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, "ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রাহকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।" তিনি ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান।

এছাড়া, নুরুন্নবী মানিক এস আলম গ্রুপের বিদেশে পাচার করা সম্পদ উদ্ধার করে ব্যাংকের স্বার্থে তা বাজেয়াপ্ত এবং অবৈধভাবে নেওয়া ঋণ সুবিধা সমন্বয়ের দাবি জানান। তিনি সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করারও দাবি জানান।

ফোরামের সচিব মুতাসিম বিল্লাহ বলেন, "ব্যাংক কম্পানি আইনের ১৪(খ) ধারা অনুযায়ী এস আলম গ্রুপের অবৈধভাবে ধারণ করা শেয়ার বাজেয়াপ্ত করে বাজারে বিক্রি অথবা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।" তিনি জানান, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। চাকরিচ্যুতদের বিষয়ে তিনি অভিযোগ করেন, এস আলম গ্রুপের সময়ে অনেককে যথাযথ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করে ব্যাংকে চাকরি দেওয়া হয়েছিল। তাদের নিয়োগের ক্ষেত্রে নিয়মিত বিজ্ঞপ্তিও ছিল না বলে দাবি করেন তিনি। পরে চাকরিতে রাখার সুযোগ তৈরির জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং ওই পরীক্ষায় অংশ নেওয়া অনেকেই বর্তমানে ব্যাংকে কর্মরত আছেন বলে জানান তিনি।

মুতাসিম বিল্লাহ দাবি করেন, আন্দোলনরত চাকরিচ্যুতদের অনেকে ওই পরীক্ষায় অংশ নেননি। ফলে তাদের পুনর্বহালের দাবির বিষয়ে ফোরামের আপত্তি রয়েছে। আন্দোলনরত চাকরিচ্যুতদের বড় একটি অংশ চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা এবং তারা এস আলম গ্রুপের সময়ে ব্যাংক থেকে ঋণ বিতরণ ও অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে, চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, দীর্ঘদিন ইসলামী ব্যাংকে চাকরি করার পর কোনো নোটিশ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তারা চাকরিতে পুনর্বহালের পাশাপাশি প্রাপ্য পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানাচ্ছেন।

চাকরিচ্যুত কর্মকর্তা টিপু জানান, দীর্ঘদিন ধরে চাকরি হারিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের সদস্যদের চিকিৎসা, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন খরচ চালাতে তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন, "আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। চাকরি হারানোর পর পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে আছি। আমরা চাকরি ফেরত চাই। এ বিষয়ে আর কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না।"

গ্রাহক ফোরামের পাল্টা কর্মসূচি নিয়ে টিপু প্রশ্ন তোলেন। তার দাবি, চাকরিচ্যুতদের কর্মসূচির সময় গ্রাহক ফোরামের নামে আরেকটি পক্ষ পাল্টা কর্মসূচি দিচ্ছে। এর পেছনে কী কারণ রয়েছে, তা সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। টিপু জানান, মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা কর্মসূচি পালন করেছেন। বুধবার সচিবালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি রয়েছে। এতে বাধা দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। পরে মতিঝিল এলাকা থেকে মিছিলের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%