ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মৌলভীবাজারে পানি কমায় ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন


মৌলভীবাজারে পানি কমায় ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন

 

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বন্যাকবলিত এলাকা থেকে ধীরগতিতে কমতে শুরু করেছে বন্যার পানি। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষত চিহ্ন।

ক্ষতির মধ্যে রয়েছে কৃষকের আমন ধান, আউশ আবাদের বীজতলা ও গ্রামীণ রাস্তা-ঘাট। এছাড়াও বন্যাকবলিত এলাকায় পুকুর ডোবা ও নলকোপ ডোবে যাওয়ার কারণে এসব এলাকায় দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট।

আরও পড়ুন: শেরপুর জেলা প্রাণী সম্পদ অফিসের মেঝেতে বস্তাবন্দি পড়ে থাকা ভ্যাকসিনের খবরটা না করতে সাংবাদিককে হুমকি

রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর গ্রামের শিব্বির আহমেদ জানিয়েছেন, বন্যার পানিতে আমাদের ফসলি জমিসহ বিভিন্ন ক্ষতি হয়েছে যা পুষিয়ে উঠা আমাদের জন্য অনেক কষ্টের। দুইশ ফুটের ভাঙন দিয়ে পানি প্রবেশ করে আমাদের এলাকায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর ভাঙনের পানি লোকালয়ে প্রবেশ করে পানিবন্দি মানুষেরও একই চিত্র।

জেলা প্রশাসক সূত্রে জানা যায়, দুই উপজেলার পানিবন্দি মানুষের মধ্যে এখন পর্যাপ্ত ১৭৫০ পেকেট শুকনো খাবার, রান্না করা খাবার ও ১১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক খালিদ বিন ওয়ালিদ জানান, জেলার প্রধান নদী থেকে ধীর গতিতে পানি কমতে শুরু করেছে। উপরের বৃষ্টির থেমে গেলে আশা করি বন্যা নিয়ন্ত্রণে চলে আসবে।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা প্রশাসন থেকে পাওয়া শুকনো খাবার বিতরণ করছি।

আরও পড়ুন: রাজশাহী কাটাখালিতে গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রায় ১৪ হাজার গাড়ি বাজার থেকে ফিরিয়ে নিচ্ছে নিশান অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


প্রায় ১৪ হাজার গাড়ি বাজার থেকে ফিরিয়ে নিচ্ছে নিশান অস্ট্রেলিয়া

নিশান অস্ট্রেলিয়া প্রায় ১৪ হাজার গাড়ি ফেরত নিচ্ছে।

জাপানি বহুজাতিক অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিশান। এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে তাদের জনপ্রিয় এসইউভি মডেল নিশান এক্স-ট্রেইল দিয়ে পরিচিত।

তবে हालিই, সেই এক্স-ট্রেইল নিয়ে একটি সমস্যা দেখা দিয়েছে, যার কারণে নিশান অস্ট্রেলিয়া ঘোষণা করেছে যে, গাড়ির ব্যাটারির একটি সফটওয়্যার সমস্যার কারণে এক্স-ট্রেইল ই-পাওয়ার মডেলের প্রায় ১৪ হাজার গাড়ি ফেরত (রিকল) নেয়া হচ্ছে।

ফেরত নিতে যাওয়ার ঘোষণায় বলা হয়েছে, “লিথিয়াম-আয়ন ব্যাটারি কন্ট্রোলারের সফটওয়্যার সমস্যার কারণে গাড়িটি চালানোর সময় অথবা চালক যখন রিজেনারেটিভ ব্রেকিং ব্যবহার করবেন, তখন এটি ‘ফেইল-সেফ’ মোডে চলে যেতে পারে। ফলে গাড়িটি চলনশক্তি হারাতে পারে এবং ব্যাটারি চার্জ হওয়া বন্ধ হয়ে যেতে পারে।

গত বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘চলন্ত অবস্থায় হুট করে শক্তি হারিয়ে ফেলা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, যা গাড়ির আরোহী এবং পথচারীদের মারাত্মক আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে।’ ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে তৈরি মোট ১৩ হাজার ৭৯৫টি এক্স-ট্রেইল ই-পাওয়ার গাড়ি এই ত্রুটির আওতায় পড়েছে।

বর্তমান চতুর্থ প্রজন্মের এক্স-ট্রেইলের জন্য এটিই প্রথম রিকল। এ ছাড়াও, গত এক দশকেরও বেশি সময়ে এই জনপ্রিয় এসইউভির ক্ষেত্রে এটি প্রথম রিকল ঘটনা।

এর আগের প্রজন্মের মডেলটি পেছনের দরজার লকের ত্রুটির কারণে ফেরত নেয়া হয়েছিল। এক্স-ট্রেইল হচ্ছে নিশান অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল, যা চলতি বছরে তাদের প্যাট্রোল অফ-রোডার এবং নাভারা ইউটের চেয়েও বেশি বিক্রি হয়েছে।

নিশান জানিয়েছেন, ‘ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মালিকদের সঙ্গে নিশান যোগাযোগ করবে। সফটওয়্যারটি বিনা মূল্যে রিপ্রোগ্রামিং করিয়ে নেওয়ার জন্য তাদের নিকটস্থ অনুমোদিত নিশান ডিলারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা মোকাবিলায় জরুরি স্বাস্থ্য নির্দেশনা জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


বন্যা মোকাবিলায় জরুরি স্বাস্থ্য নির্দেশনা জারি

দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলা ও দুর্গত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা প্রদান করেছে।

আজ শনিবার, ১১ জুলাই ২০২৬, অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সকল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়েছে।

অন্যদিকে, ১০ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বন্যাকবলিত প্রতিটি উপজেলা, জেলা ও বিভাগে অবিলম্বে ফোকাল পারসন মনোনয়ন দেওয়া হবে। এই ফোকাল পারসন স্থানীয় কন্ট্রোল রুম এবং স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে কাজ করবেন। এদিকে, দুর্গত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে আক্রান্ত এলাকায় দ্রুত মেডিকেল টিম গঠন করতে বলা হয়েছে।

পর্যাপ্ত জরুরি ওষুধ, ওআরএস, স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার সময় সাপের উপদ্রব বিবেচনায় পর্যাপ্ত অ্যান্টি-স্নেক ভেনম সংরক্ষণ করতে হবে।

স্থানীয়ভাবে সংকট দেখা দিলে, পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সরবরাহ নিশ্চিত করতে হবে। গর্ভবতী নারী এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রয়োজনে প্রসূতিদের সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালে স্থানান্তর করতে পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে সমন্বয় করা হবে। এদিকে, বন্যা পরিস্থিতি এবং স্বাস্থ্যসেবা নিয়ে নিয়মিত গণমাধ্যমকে অবহিত করতে হবে। ১২ জুলাই এই বিষয়ে একটি জরুরি প্রেস ব্রিফিং আয়োজনের নির্দেশনা রয়েছে।

নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে বন্যাকবলিত এলাকার সব হাসপাতালে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ এবং অন্য কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের ছুটি বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো জরুরি ভিত্তিতে কার্যকর করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ২১টি ট্যাংকারে হামলার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


রাশিয়ার ২১টি ট্যাংকারে হামলার দাবি ইউক্রেনের

আজভ সাগরে রাশিয়ার ২১টি তেলবাহী জাহাজে রাতভর ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স রিপোর্টে জানাচ্ছে, দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে অবস্থানরত রুশ বাহিনীকে জ্বালানি সরবরাহ ব্যাহত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, ট্যাংকারগুলোর সাথে ৪টি টাগবোট, ২টি কার্গো জাহাজ এবং একটি ড্রেজারেও হামলা পরিচালনা করা হয়েছে। ইউক্রেনের দাবির ভিত্তিতে বলা হয়েছে, এসব জাহাজ রাশিয়ার সামরিক রসদ পরিবহন এবং বন্দর অবকাঠামোকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, কিয়েভে শনিবার ভোরে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার ফলে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা এমন একটি সময়ে ঘটলো, যখন ইউক্রেন নতুন আকাশ প্রতিরক্ষা গোলাবারুদের জন্য অপেক্ষা করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে কিয়েভ রুশ হামলার মুখে আরো বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমান হামলার সতর্কতা জারি হওয়ার পূর্বে শনিবার ভোরে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। সূত্র: কিয়েভ পোস্ট, মস্কো টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্য প্রাণী রক্ষায় মধুপুর গড়াঞ্চলে নির্মাণ হচ্ছে রোপওয়ে করিডর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


বন্য প্রাণী রক্ষায় মধুপুর গড়াঞ্চলে নির্মাণ হচ্ছে রোপওয়ে করিডর

টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চল এলাকায় বানরসহ বিভিন্ন বন্য প্রাণীর নিরাপদ পারাপার নিশ্চিত করতে বন বিভাগ দ্বারা পাঁচটি রোপওয়ে করিডর নির্মাণ করা হয়েছে। এই উদ্যোগ দ্রুতগতির যানবাহনের ধাক্কায় বন্য প্রাণীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও দুর্ঘটনারোধ করার জন্য নেওয়া হয়েছে।

টাঙ্গাইল বন বিভাগের সূত্রে জানা যায়, এই পাঁচটি রোপওয়ে করিডর মধুপুর জাতীয় উদ্যান সদর রেঞ্জের আওতাধীন আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে রাস্তাঘাটের দুই পাশের সুউচ্চ গাছের সঙ্গে শক্ত দড়ি সংযুক্ত করে বিশেষ কৌশলে তৈরি করা হয়েছে। এর ফলে বানর, হনুমান, কাঠবিড়ালিসহ অন্যান্য বৃক্ষবাসী প্রাণীরা মাটিতে না নেমেই বন থেকে অন্য পাশে নিরাপদে যাতায়াত করতে পারছে।

বন্য প্রাণী গবেষকদের মতে, বর্তমানে মধুপুর জাতীয় উদ্যানে প্রায় ১৯০ প্রজাতির বন্যপ্রাণীর আবাস রয়েছে। এর মধ্যে ২১ প্রজাতির স্তন্যপায়ী, ১৪০ প্রজাতির পাখি এবং ২৯ প্রজাতির সাপ ও অন্যান্য প্রাণী রয়েছে। বিশেষ করে, পূর্বে সিলেট ও চট্টগ্রামের চিরহরিৎ বনের অধিবাসী হিসেবে পরিচিত আইইউসিএনের লাল তালিকাভুক্ত মহাবিপন্ন ‘বাংলা লজ্জাবতী বানর’-এর বিচরণ সম্প্রতি মধুপুরের শালবনেও লক্ষ্য করা গেছে। নিশাচর ও লাজুক স্বভাবের এই বিরল প্রাণীটি মূলত গাছের মগডালে বা বাঁশঝাড়ে বাস করে। বন সংকোচন ও মহাসড়কের কারণে এদের স্বাভাবিক বিচরণ ও খাদ্য সংগ্রহের পথ খুব বেশি বিঘ্নিত হচ্ছিল।

টাঙ্গাইল বন বিভাগের একাধিক সূত্র জানায়, মধুপুর গড়াঞ্চলের বুক চিরে আঞ্চলিক মহাসড়ক নির্মাণের ফলে প্রাকৃতিকভাবেই বন্য প্রাণীদের আবাসস্থল খণ্ডিত হয়ে পড়েছে। খাদ্যসংকট ও বংশবৃদ্ধির প্রয়োজনে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির যানবাহনের নিচে চাপা পড়ে প্রায়ই লজ্জাবতী বানরসহ বিভিন্ন বিরল প্রজাতির প্রাণী প্রাণ হারাত। নতুন এই রোপওয়ে করিডর চালুর ফলে এই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে বলেও আশা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে নির্মিত পাঁচটি রোপওয়ে করিডরের কার্যকারিতা পর্যবেক্ষণের পর ইতিবাচক ফল পাওয়া গেলে বনাঞ্চলের অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে একই ধরনের রোপওয়ে নির্মাণ করা হবে।

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ জানিয়েছেন, বনাঞ্চল সংলগ্ন মহাসড়কে এ ধরনের বন্য প্রাণী বান্ধব অবকাঠামো নির্মাণ করলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বের বিভিন্ন দেশে বন্য প্রাণীর নিরাপদ চলাচলের জন্য রোপওয়ে করিডর ব্যবহৃত হচ্ছে এবং সেখান থেকে ইতিবাচক ফল পাওয়া গেছে।

মধুপুর জাতীয় উদ্যান সদর রেঞ্জের ডেপুটি রেঞ্জার মোশাররফ হোসেন জানিয়েছেন, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মধুপুর শালবন প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় পঁচিশ মাইল থেকে রসুলপুর বাজার পর্যন্ত পরীক্ষামূলকভাবে পাঁচটি রোপওয়ে করিডোর নির্মাণ করা হয়েছে। এতে বণ্যপ্রাণির মৃত্যুহার অনেক কমে আসবে। টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন কালের কণ্ঠকে জানিয়েছেন, মধুপুর শালবন প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় রোপওয়ে করিডর নির্মাণের ফলে বানর, হনুমান, সিভেটসহ বিভিন্ন বন্যপ্রাণী নিরাপদে চলাচল করতে পারছে। গত জুন মাসে পাঁচটি রোপওয়ে নির্মাণ করা হয়েছে। এর ফলে যানবাহনের নিচে পিষ্ট হয়ে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%