ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী


প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ পাওয়ার কারণে কূটনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া। সামাজিকমাধ্যম ‘এক্স’-এর স্বয়ংক্রিয় অনুবাদে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

তিনি শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের কাছে এ বিষয়ে মন্তব্য করেন। আকাজাওয়া বলেন, এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার ত্রুটির ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা থেকে বোঝা যায় না বাংলাদেশের প্রধানমন্ত্রী কে। তবে জাপানি ভাষায় তার মূল পোস্টে প্রধানমন্ত্রী নাম সঠিকভাবে উল্লেখ করা হয়েছিল।

এর আগে, ২৮ অক্টোবর জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন রিওসেই আকাজাওয়া। বৈঠকের ছবি যুক্ত করে তিনি নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে জাপানি ভাষায় একটি পোস্ট করেন। কিন্তু এক্সের স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে তারেক রহমানের নামের পরিবর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে আসে।

আরও পড়ুন: সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

শুক্রবার আকাজাওয়া ওই পোস্টটি পুনরায় শেয়ার করে লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে তার মূল জাপানি পোস্টে সঠিক নাম উল্লেখ করা হলেও এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এর ফলে বিদেশে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তিনি মন্তব্য করেন, ব্যক্তির নামের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও যে প্ল্যাটফর্মটির অনুবাদ ব্যবস্থায় নির্ভরযোগ্যভাবে পাওয়া যাচ্ছে না, তা নিয়ে মৌলিক পর্যালোচনা প্রয়োজন।

এছাড়া শুক্রবার মন্ত্রিসভার বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, এর আগে কুয়েতের এক মন্ত্রীর সঙ্গে অনলাইনে বৈঠকের বিষয়ে দেয়া পোস্টেও একই ধরনের ভুল হয়েছিল। এটি আসলে একটি গুরুতর বিষয়। বাংলাদেশের জনগণের মধ্যে এই ধারণা তৈরি হতে পারে যে, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী কে—সেটিও জানেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


চাঁদপুরে ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের তৎপরতা

চাঁদপুরে ‘৩৬ জুলাই’ মঞ্চের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত এই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগায়।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর মঞ্চটির স্তম্ভ ও বেদির বিভিন্ন অংশে আগুনে পোড়ার স্পষ্ট চিহ্ন দেখা গেছে। তবে, এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কেন অগ্নিসংযোগ করা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ মামুন জানিয়েছেন, টায়ার পুড়িয়ে ৩৬ জুলাই মঞ্চের স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরানো হয়েছিল। খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কের ব্রুকলিনে ভয়াবহ আগুনে নিহত ৬, আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


নিউইয়র্কের ব্রুকলিনে ভয়াবহ আগুনে নিহত ৬, আহত ৯

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি দোতলা বাড়িতে ভয়াবহ আগুনের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন দমকলকর্মী এবং দুজন পুলিশ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরের দিকে সানসেট পার্ক এলাকায় অবস্থিত ওই বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পর দুই শতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। আগুন বাড়ির প্রতিটি তলায় ছড়িয়ে পড়েছিল। দমকলকর্মীরা পেছনের দরজা দিয়ে প্রবেশ করে জানালার শিকের পেছনে আটকে পড়া দুজনসহ মোট চারজনকে উদ্ধার করেন।

প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পাশের একটি বাড়িও এই আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় আট প্রতিবেশী ঘরছাড়া হয়ে পড়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আহত নয়জনের সবাই বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে।

আগুনের কারণ সম্পর্কে তদন্ত চলছে। ঘটনাস্থলে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি পাওয়া গেলেও, এটি আগুনের সঙ্গে সম্পর্কিত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এই ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে ১৬ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


ভৈরবে ১৬ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

কিশোরগঞ্জের ভৈরবে ১৬ বছর ১ মাস বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। আজ ৬নভেম্বর, শুক্রবার বিকেল ৩টার দিকে পৌর এলাকার কালিপুর মধ্যেপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিপুর এলাকার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মুর্শিদ মিয়া তাঁর অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে নিজের বোনের ছেলের বিয়ে দেওয়ার উদ্যোগ নেন। টেলিফোনে যোগাযোগের মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত গ্রহণ করে। এ উপলক্ষে মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল।

বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক। পরে কিশোরীর বয়স যাচাই করে দেখেন, ওই কিশোরীর বয়স মাত্র ১৬ বছর ১ মাস। এ অবস্থায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১০ ধারার বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় বিয়ের আয়োজন।

এ সময় মুর্শিদ মিয়ার শারীরিক প্রতিবন্ধিতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর প্রতিবেশী ও স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ মতি বাল্যবিবাহ বন্ধের বিষয়ে দায়িত্ব নেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না এমন অঙ্গীকার করে তিনি লিখিত মুচলেকা দেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে তাঁদের কাছ থেকেও মুচলেকা গ্রহণ করা হয়।

প্রশাসনের এ উদ্যোগে একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে থেকে বিরত রাখা এবং তাদের শিক্ষা, অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশখালীতে বিদেশি ব্র্যান্ডের মোড়কে কোটি টাকার নকল চকলেট, ৩ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


বাঁশখালীতে বিদেশি ব্র্যান্ডের মোড়কে কোটি টাকার নকল চকলেট, ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে বিদেশি ব্র্যান্ডের আসল মোড়ক ব্যবহার করে গত এক বছর ধরে নিম্নমানের ও অস্বাস্থ্যকর চকলেট তৈরি এবং বাজারজাতের প্রস্তুতির অভিযোগে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্য ইলশা এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআইয়ের) তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীনের নেতৃত্বে অভিযানটি অনুষ্ঠিত হয়।

অভিযানের ফলস্বরূপ প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৬০ হাজার টাকা মূল্যের মোড়কজাতকরণ সামগ্রী ধ্বংস করা হয়েছে। স্থানীয়দের মতে, অবৈধ কারখানাটিতে গত এক বছরে প্রায় কোটি টাকার নকল চকলেট তৈরি করা হয়েছে। অভিযানে ১৩০ কার্টনে থাকা প্রায় ৭২ হাজার পিস নকল সফট ক্যান্ডি, ৫ লাখ পিস নকল ওট বার (নাটস), দুই ড্রাম কুমারিকা নারিকেল তেল, বিভিন্ন ধরনের নকল চকলেট ও ক্যান্ডি এবং ১৫০ রোল ছোট মোড়ক ও ১ লক্ষ ৪০ হাজার পিস (৩০ বস্তা বড়) মোড়কজাতকরণের সামগ্রী উদ্ধার করা হয়।

অভিযানে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের নেতৃত্বে বিএসটিআইয়ের পরীক্ষক (রসায়ন) শাহরিয়ার কবির টিপু, পরিদর্শক (মেট্রোলজি) এম এ আল নোমান, ফিল্ড অফিসার (সিএম) মো. হাসিবুল হাসান, সহকারী পরিচালক (সিএম) রিগ্যান বৈদ্য, স্যানিটারি ইন্সপেক্টর ছৈয়দ আকবর, বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই নাছিরসহ পুলিশ ও আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মেসার্স আলিফ এন্টারপ্রাইজ ও একটি অসাধু চক্র গত এক বছর ধরে বিদেশি ব্র্যান্ডের আসল প্যাকেট ও মোড়ক সংগ্রহ করে সেগুলোর ভেতরে স্থানীয়ভাবে তৈরি নিম্নমানের ও অস্বাস্থ্যকর চকলেট ভরে বাজারজাত করে আসছিলেন।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন বলেন, 'ক্ষতিকর রং ও রাসায়নিক উপাদান ব্যবহার করে গত ১ বছর ধরে বিদেশি ব্র্যান্ডের আসল মোড়ক ব্যবহার করে নিম্নমানের ও অস্বাস্থ্যকর চকলেট তৈরি এবং বাজারজাত করে আসছিলেন চক্রটি। অভিযানে প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নকল পণ্য জব্দ ও প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৬০ হাজার টাকা মূল্যের মোড়কজাতকরণ সামগ্রীও ধ্বংস করা হয়েছে। এ ধরনের অবৈধ ও ক্ষতিকর পণ্যের উৎপাদন বন্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%