ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে কিলিয়ান এমবাপ্পে


নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে কিলিয়ান এমবাপ্পে

ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে বর্তমানে দাঁড়িয়ে আছেন ইতিহাসের এক অনন্য মাইলফলকের সম্মুখে। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে নিজেদের পরবর্তী ম্যাচে যদি তিনি গোল করতে সক্ষম হন, তাহলে এককভাবে তিনি নাম লেখাবেন বিশ্বকাপের নকআউট পর্বের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায়। এখন পর্যন্ত তিনি আটটি গোল করে এই তালিকার শীর্ষে অবস্থান করছেন, তবে একই সাথে তার সাথে যৌথভাবে এই রেকর্ডের অংশীদার ব্রাজিলের দুই কিংবদন্তি লিওনিদাস দা সিলভা এবং রোনালদো নাজারিও রয়েছেন।

আগামী মঙ্গলবার সুইডেনের বিরুদ্ধে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে যদি এমবাপ্পে জালের দেখা পান, তবে তিনি এই দুই কিংবদন্তিকে পেছনে ফেলে দেবেন এবং নিজের দখলে নেবেন রেকর্ডটি।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে রানার্সআপ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে এমবাপ্পে ইতিমধ্যেই নিজেকে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম প্রভাবশালী খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেছেন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে তার ঐতিহাসিক হ্যাটট্রিক এবং পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল ছিল সত্যিই অবিশ্বাস্য। এছাড়া রাশিয়ার আসরেও আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে তার গোলগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: মিশিগানে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ

২৭ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ডের ব্যক্তিগত ঝুলিতে ইতিমধ্যেই অনেক রেকর্ড জমা হয়েছে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সর্বোচ্চ চারটি গোল করার রেকর্ডটি তার দখলেই রয়েছে। এর পাশাপাশি তিনি সব মিলিয়ে বিশ্বকাপে মোট ১৬টি গোল করেছেন, যা তাকে সর্বকালের সেরা গোলদাতার তালিকার খুব কাছাকাছি নিয়ে এসেছে। বর্তমানে এই তালিকার শীর্ষে থাকা লিওনেল মেসি থেকে তিনি মাত্র তিনটি গোল পিছিয়ে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানদের মুখোমুখি প্যারাগুয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৩২ এম


জার্মানদের মুখোমুখি প্যারাগুয়ে

রাউন্ড অব ১৬-এর টিকিট নিশ্চিত করতে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই দুই দলের হাতে। নিজেদের সর্বোচ্চটা দিয়ে মাঠে লড়াই করবে জার্মানি ও প্যারাগুয়ে।

জার্মানি একাদশের মধ্যে রয়েছে নয়্যার (গোলরক্ষক), কিমিখ, রুডিগার, তাহ, ব্রাউন, মেচা, পাভ্লোভিচ, সানে, উনদাভ, উইর্টজ, হাভার্টজ।

অপরদিকে, প্যারাগুয়ে একাদশে গিল (গোলরক্ষক), আলোনসো, কানালে, গোমেজ, কাকেরেস, এনসিসো, গালারজা, কুবাস, বোবাদিল্লা, আলমিরন, আভালোস।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৩৯ এম


যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

লেবানন ও ইসরায়েলের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে গত সপ্তাহে একটি চুক্তি হয়েছিল। কিন্তু সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েল আবার বিমান হামলা চালিয়েছে, যা সেই যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে করা হলো। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কান্তারা ও দেইর সেরিয়ান শহরের মাঝামাঝি এলাকায় এই হামলা পরিচালিত হয়েছে।

হামলার আতঙ্ক এবং চারপাশের ধ্বংসস্তূপের মধ্য দিয়েই সাধারণ মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। লেবাননের মন্ত্রী হানিন এল সাইয়েদ জানিয়েছেন, অন্তত ৪ লাখ মানুষ ইতোমধ্যে নিজেদের এলাকায় ফিরে গেছেন। আশ্রয়কেন্দ্রগুলোর বাসিন্দাদের সংখ্যা ৩৭ হাজার থেকে কমে ১৩ হাজারে নেমে এসেছে। সরকার এখন দেশে পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে অনেকেই সম্পূর্ণ ধ্বংস হওয়া বাড়িঘরের কারণে এখনও আশ্রয়কেন্দ্রে আটকা পড়ে আছেন।

লাইদিকে, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েল বড় ধরনের হামলা শুরু করে। এর ফলে অন্তত ৪ হাজার ২৪৭ জন নিহত হয়েছেন এবং ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। বহু গ্রাম ধ্বংস হয়েছে এবং ১২ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন।

এমন অবস্থায়, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন রাজধানী বৈরুতে যুক্তরাষ্ট্রের সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তারা সদ্য হওয়া যুদ্ধবিরতি চুক্তি কীভাবে আরও ভালোভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট আউন জানান, দক্ষিণ সীমান্ত পর্যন্ত সেনাবাহিনীর মাধ্যমে সরকারের নিয়ন্ত্রণ বাড়বে।

তবে ইসরায়েলের প্রধান দাবি ছিল হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে, কিন্তু লেবাননের সেনাবাহিনী এই চ্যালেঞ্জটি সত্যিই নিতে পারবে কিনা, তা নিয়ে এখনও বড় প্রশ্ন রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোতে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৪০ এম


১২ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোতে ব্রাজিল

দাবার বোর্ডে যেমন শেষ চাল দিয়ে কিস্তিমাত করা হয়, হিউস্টনের মাঠে ঠিক সেই কাজটিই করলেন কার্লো আনচেলত্তি।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা এবং বিশ্বকাপের মঞ্চে গত ১২ বছর ধরে প্রথমে গোল হজম করলে ম্যাচ জিততে না পারার মনস্তাত্ত্বিক চাপ—এগুলো সবকিছুকে এক নিমেষে ধূলিসাৎ করে দিল আনচেলত্তির কৌশল। প্রথমার্ধের ব্যর্থতার পরও কাসেমিরোকে মাঠে রেখে দেওয়া এবং দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে ‘সুপার সাব’ হিসেবে নামানোর সিদ্ধান্ত, ইতালিয়ান এই মাস্টারমাইন্ডের প্রতিটি চালই আজ ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে প্রমাণিত হলো।

কাসেমিরোর সমতাসূচক বুলেট হেডার এবং ম্যাচের একদম শেষ মুহূর্তে (৯০+৬ মিনিটে) মার্টিনেল্লির সেই জাদুকরী ‘চেকমেট’ গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬-র টিকিট নিশ্চিত করল সেলেসাওরা।

রেফারি শেষ বাঁশি বাজানোর সাথে সাথেই টেক্সাসের গ্যালারি জুড়ে থাকা হলুদ জার্সির হাজার হাজার ব্রাজিলিয়ান সমর্থকের বাঁধভাঙা উল্লাসে প্রকম্পিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। তবে মাঠ ও গ্যালারি যখন বুনো উদযাপনে মাতোয়ারা, ডাগআউটে তখন সম্পূর্ণ ভিন্ন এক চিরচেনা দৃশ্য। কার্লো আনচেলত্তির মুখে চিরকালের সেই শান্ত, আবেগহীন অভিব্যক্তি। কোনো বাড়তি উচ্ছ্বাস বা উন্মাদনা নেই; অভিজ্ঞ এই কোচ যেন খুব ভালো করেই জানেন—বিশ্বকাপের আসল মিশন তো কেবল শুরু, সামনে এখনো অনেক পথ বাকি।

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো।

অন্যদিকে, নকআউটের (রাউন্ড অব ৩২) এই মঞ্চ থেকে এমন নাটকীয়ভাবে ছিটকে যাওয়ার পর জাপানি খেলোয়াড়রা মাঠের ওপরেই ভেঙে পড়ে এবং বেশ কয়েকজন তারকাকে মাঠেই অঝোরে কাঁদতে দেখা যায়। তবে সব নাটকীয়তা শেষে, এক যুগের খরা কাটিয়ে হিউস্টনে এখন শুধুই সাম্বার গর্জন!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমারকে মাঠে না নামানোর ব্যাখ্যা দিলেন আনচেলত্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৪৭ এম


নেইমারকে মাঠে না নামানোর ব্যাখ্যা দিলেন আনচেলত্তি

দ্বিতীয়ার্ধে টাচলাইনের পাশে গা গরম করতে দেখা যাচ্ছিল নেইমার জুনিয়রকে। জাপানের লো ব্লক ডিফেন্স ভাঙতে কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে মাঠে নামাবেন বলে মনে হচ্ছিল। কিন্তু দেখার চেষ্টা করলেও ৯০ মিনিট পেরিয়ে গেলেও নেইমারের দেখা নেই। জয়সূচক গোলের জন্য মরিয়া কোচ কি তবে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার ওপর ভরসা রাখতে পারছেন না? গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে অন্তিম মুহূর্তে ব্রাজিল জয় পেলেও এই প্রশ্নটি অনেক সমর্থকের মনে ঘুরপাক খাচ্ছিল।

আনচেলত্তি এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছিলেন ম্যাচের পর। সোমবার (২৯ জুন) হিউস্টনে শেষ ৩২–এর ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করার পর ব্রাজিলের এই ইতালিয়ান কোচ জানিয়েছেন, কেন নেইমারকে মাঠে নামানো হয়নি।

ব্রাজিল কোচের দাবি ছিল যে, অতিরিক্ত সময়ের জন্যই নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল। তবে ম্যাচের যোগ করা সময়ে ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি গোল করে দলকে জয় এনে দেওয়ায় আর নেইমারের প্রয়োজন পড়েনি।

আনচেলত্তি বলেন, 'আমরা অতিরিক্ত সময়ের কথা ভেবেই নেইমারকে নামানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমি তার সঙ্গে কথা বলেছিলাম; পরিকল্পনা ছিল তাকে ৬০ বা ৬৫ মিনিটের দিকে মাঠে নামানো। কিন্তু আমরা সমতায় ফিরলাম, এরপর আমি দলের ছন্দ ও ফরমেশন পরিবর্তন করতে চাইনি, কারণ তখন ম্যাচ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছিল।'

দ্বিতীয়ার্ধে নেইমারকে সাইডলাইনে ওয়ার্ম-আপ করতে দেখা যায়। ম্যাচের ২৫ মিনিটের দিকে গ্যালারিতে উপস্থিত ব্রাজিল সমর্থকেরা তার নাম ধরে স্লোগান দিতে শুরু করেন। তবে কিছুক্ষণ পর আনচেলত্তি তাকে ওয়ার্ম-আপ থেকে ফিরিয়ে নেন এবং অন্যান্য খেলোয়াড়দেরই মাঠে রাখেন।

ম্যাচের প্রথমার্ধে কাইশু সানোর গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে কাসেমিরো সমতা ফেরান, আর শেষ মুহূর্তে মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেলেসাওরা। এই জয়ে ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট।

ম্যাচ শেষে আনচেলত্তি ব্রাজিল দলের গভীরতা ও খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, 'আমাদের দলে অনেক বিকল্প রয়েছে, মাঠে এবং বেঞ্চে দুই জায়গাতেই। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে খুব ভালো পারফর্ম করছে, এটাকে আমাদের মূল্য দিতে হবে। এটি ছিল অনেক কঠিন একটি ম্যাচ। জাপান সহজ প্রতিপক্ষ নয়; তারা খুবই তীব্র এবং দারুণ সংগঠিত একটি দল।'

জাপানকে হারিয়ে এখন ব্রাজিল অপেক্ষা করছে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের জন্য। আগামী মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে।

নরওয়ে-আইভরি কোস্টের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে আগামী ৫ জুলাই শেষ ১৬–এর লড়াইয়ে আবার মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%