ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জার্মানদের মুখোমুখি প্যারাগুয়ে


জার্মানদের মুখোমুখি প্যারাগুয়ে

রাউন্ড অব ১৬-এর টিকিট নিশ্চিত করতে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই দুই দলের হাতে। নিজেদের সর্বোচ্চটা দিয়ে মাঠে লড়াই করবে জার্মানি ও প্যারাগুয়ে।

জার্মানি একাদশের মধ্যে রয়েছে নয়্যার (গোলরক্ষক), কিমিখ, রুডিগার, তাহ, ব্রাউন, মেচা, পাভ্লোভিচ, সানে, উনদাভ, উইর্টজ, হাভার্টজ।

অপরদিকে, প্যারাগুয়ে একাদশে গিল (গোলরক্ষক), আলোনসো, কানালে, গোমেজ, কাকেরেস, এনসিসো, গালারজা, কুবাস, বোবাদিল্লা, আলমিরন, আভালোস।

আরও পড়ুন: স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যায় ৪ জনের মৃত্যু

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৩৯ এম


যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

লেবানন ও ইসরায়েলের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে গত সপ্তাহে একটি চুক্তি হয়েছিল। কিন্তু সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েল আবার বিমান হামলা চালিয়েছে, যা সেই যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে করা হলো। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কান্তারা ও দেইর সেরিয়ান শহরের মাঝামাঝি এলাকায় এই হামলা পরিচালিত হয়েছে।

হামলার আতঙ্ক এবং চারপাশের ধ্বংসস্তূপের মধ্য দিয়েই সাধারণ মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। লেবাননের মন্ত্রী হানিন এল সাইয়েদ জানিয়েছেন, অন্তত ৪ লাখ মানুষ ইতোমধ্যে নিজেদের এলাকায় ফিরে গেছেন। আশ্রয়কেন্দ্রগুলোর বাসিন্দাদের সংখ্যা ৩৭ হাজার থেকে কমে ১৩ হাজারে নেমে এসেছে। সরকার এখন দেশে পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে অনেকেই সম্পূর্ণ ধ্বংস হওয়া বাড়িঘরের কারণে এখনও আশ্রয়কেন্দ্রে আটকা পড়ে আছেন।

লাইদিকে, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েল বড় ধরনের হামলা শুরু করে। এর ফলে অন্তত ৪ হাজার ২৪৭ জন নিহত হয়েছেন এবং ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। বহু গ্রাম ধ্বংস হয়েছে এবং ১২ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন।

এমন অবস্থায়, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন রাজধানী বৈরুতে যুক্তরাষ্ট্রের সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তারা সদ্য হওয়া যুদ্ধবিরতি চুক্তি কীভাবে আরও ভালোভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট আউন জানান, দক্ষিণ সীমান্ত পর্যন্ত সেনাবাহিনীর মাধ্যমে সরকারের নিয়ন্ত্রণ বাড়বে।

তবে ইসরায়েলের প্রধান দাবি ছিল হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে, কিন্তু লেবাননের সেনাবাহিনী এই চ্যালেঞ্জটি সত্যিই নিতে পারবে কিনা, তা নিয়ে এখনও বড় প্রশ্ন রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোতে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৪০ এম


১২ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোতে ব্রাজিল

দাবার বোর্ডে যেমন শেষ চাল দিয়ে কিস্তিমাত করা হয়, হিউস্টনের মাঠে ঠিক সেই কাজটিই করলেন কার্লো আনচেলত্তি।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা এবং বিশ্বকাপের মঞ্চে গত ১২ বছর ধরে প্রথমে গোল হজম করলে ম্যাচ জিততে না পারার মনস্তাত্ত্বিক চাপ—এগুলো সবকিছুকে এক নিমেষে ধূলিসাৎ করে দিল আনচেলত্তির কৌশল। প্রথমার্ধের ব্যর্থতার পরও কাসেমিরোকে মাঠে রেখে দেওয়া এবং দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে ‘সুপার সাব’ হিসেবে নামানোর সিদ্ধান্ত, ইতালিয়ান এই মাস্টারমাইন্ডের প্রতিটি চালই আজ ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে প্রমাণিত হলো।

কাসেমিরোর সমতাসূচক বুলেট হেডার এবং ম্যাচের একদম শেষ মুহূর্তে (৯০+৬ মিনিটে) মার্টিনেল্লির সেই জাদুকরী ‘চেকমেট’ গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬-র টিকিট নিশ্চিত করল সেলেসাওরা।

রেফারি শেষ বাঁশি বাজানোর সাথে সাথেই টেক্সাসের গ্যালারি জুড়ে থাকা হলুদ জার্সির হাজার হাজার ব্রাজিলিয়ান সমর্থকের বাঁধভাঙা উল্লাসে প্রকম্পিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। তবে মাঠ ও গ্যালারি যখন বুনো উদযাপনে মাতোয়ারা, ডাগআউটে তখন সম্পূর্ণ ভিন্ন এক চিরচেনা দৃশ্য। কার্লো আনচেলত্তির মুখে চিরকালের সেই শান্ত, আবেগহীন অভিব্যক্তি। কোনো বাড়তি উচ্ছ্বাস বা উন্মাদনা নেই; অভিজ্ঞ এই কোচ যেন খুব ভালো করেই জানেন—বিশ্বকাপের আসল মিশন তো কেবল শুরু, সামনে এখনো অনেক পথ বাকি।

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো।

অন্যদিকে, নকআউটের (রাউন্ড অব ৩২) এই মঞ্চ থেকে এমন নাটকীয়ভাবে ছিটকে যাওয়ার পর জাপানি খেলোয়াড়রা মাঠের ওপরেই ভেঙে পড়ে এবং বেশ কয়েকজন তারকাকে মাঠেই অঝোরে কাঁদতে দেখা যায়। তবে সব নাটকীয়তা শেষে, এক যুগের খরা কাটিয়ে হিউস্টনে এখন শুধুই সাম্বার গর্জন!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমারকে মাঠে না নামানোর ব্যাখ্যা দিলেন আনচেলত্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৪৭ এম


নেইমারকে মাঠে না নামানোর ব্যাখ্যা দিলেন আনচেলত্তি

দ্বিতীয়ার্ধে টাচলাইনের পাশে গা গরম করতে দেখা যাচ্ছিল নেইমার জুনিয়রকে। জাপানের লো ব্লক ডিফেন্স ভাঙতে কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে মাঠে নামাবেন বলে মনে হচ্ছিল। কিন্তু দেখার চেষ্টা করলেও ৯০ মিনিট পেরিয়ে গেলেও নেইমারের দেখা নেই। জয়সূচক গোলের জন্য মরিয়া কোচ কি তবে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার ওপর ভরসা রাখতে পারছেন না? গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে অন্তিম মুহূর্তে ব্রাজিল জয় পেলেও এই প্রশ্নটি অনেক সমর্থকের মনে ঘুরপাক খাচ্ছিল।

আনচেলত্তি এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছিলেন ম্যাচের পর। সোমবার (২৯ জুন) হিউস্টনে শেষ ৩২–এর ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করার পর ব্রাজিলের এই ইতালিয়ান কোচ জানিয়েছেন, কেন নেইমারকে মাঠে নামানো হয়নি।

ব্রাজিল কোচের দাবি ছিল যে, অতিরিক্ত সময়ের জন্যই নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল। তবে ম্যাচের যোগ করা সময়ে ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি গোল করে দলকে জয় এনে দেওয়ায় আর নেইমারের প্রয়োজন পড়েনি।

আনচেলত্তি বলেন, 'আমরা অতিরিক্ত সময়ের কথা ভেবেই নেইমারকে নামানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমি তার সঙ্গে কথা বলেছিলাম; পরিকল্পনা ছিল তাকে ৬০ বা ৬৫ মিনিটের দিকে মাঠে নামানো। কিন্তু আমরা সমতায় ফিরলাম, এরপর আমি দলের ছন্দ ও ফরমেশন পরিবর্তন করতে চাইনি, কারণ তখন ম্যাচ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছিল।'

দ্বিতীয়ার্ধে নেইমারকে সাইডলাইনে ওয়ার্ম-আপ করতে দেখা যায়। ম্যাচের ২৫ মিনিটের দিকে গ্যালারিতে উপস্থিত ব্রাজিল সমর্থকেরা তার নাম ধরে স্লোগান দিতে শুরু করেন। তবে কিছুক্ষণ পর আনচেলত্তি তাকে ওয়ার্ম-আপ থেকে ফিরিয়ে নেন এবং অন্যান্য খেলোয়াড়দেরই মাঠে রাখেন।

ম্যাচের প্রথমার্ধে কাইশু সানোর গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে কাসেমিরো সমতা ফেরান, আর শেষ মুহূর্তে মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেলেসাওরা। এই জয়ে ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট।

ম্যাচ শেষে আনচেলত্তি ব্রাজিল দলের গভীরতা ও খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, 'আমাদের দলে অনেক বিকল্প রয়েছে, মাঠে এবং বেঞ্চে দুই জায়গাতেই। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে খুব ভালো পারফর্ম করছে, এটাকে আমাদের মূল্য দিতে হবে। এটি ছিল অনেক কঠিন একটি ম্যাচ। জাপান সহজ প্রতিপক্ষ নয়; তারা খুবই তীব্র এবং দারুণ সংগঠিত একটি দল।'

জাপানকে হারিয়ে এখন ব্রাজিল অপেক্ষা করছে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের জন্য। আগামী মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে।

নরওয়ে-আইভরি কোস্টের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে আগামী ৫ জুলাই শেষ ১৬–এর লড়াইয়ে আবার মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৩:০৩ এম


নীলফামারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

নীলফামারীর ডোমারে কাভার্ডভ্যানের ধাক্কার ফলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জামেলা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘটে সোমবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের বনওয়ারী মোড় এলাকায়।

এ দুর্ঘটনায় জামেলার স্বামী জামাল উদ্দিনও আহত হয়েছেন। তাদের নিজ বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী বলদিয়াপাড়া গ্রামে।

পুলিশের তথ্য অনুযায়ী, জামেলা বেগম সাম্প্রতিক সময়ে ডোমারের কাজীপাড়ায় ছেলের বাসায় অবস্থান করছিলেন। চিকিৎসার জন্য স্থানীয় পালস হাসপাতাল থেকে ফিরতি পথে মোটরসাইকেলে করে দেবীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বনওয়ারী মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান, যার নম্বর 'রংপুর মেট্রো-ট-১১-০৩৪২', ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এই সংঘর্ষে মোটরসাইকেলের পেছনে বসা জামেলা ছিটকে পাকা সড়কে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

সংবাদ পেয়ে ডোমার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জামেলার মৃতদেহ উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%