ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ


দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ

 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে খোলা বাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায় চাল ও আটা কিনতে উপকারভোগীদের সারি। সোমবার তোলা। -কালের কণ্ঠ

‘সকাল ৮টার দিকে আইছি। এখন বিকেল সাড়ে ৩টা বাজে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি, ৩ গ্রেপ্তার

এখনও চাল-আটা পাইনি। গরম আর বৃষ্টির মধ্যে অপেক্ষা করতে হচ্ছে। এখানে আসলে পুরো দিনটাই চলে যায়। বাড়ির কোনো কাজ করতে পারি না।’

সোমবার (৩ জুলাই) বিকেলে এ প্রতিবেদককে কথাগুলো বলছিলেন জোসনা বেওয়া। জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের মাঝগ্রাম মহল্লার এই বাসিন্দা উপজেলা পরিষদ চত্বরে অপেক্ষা করছিলেন ওএমএস-এর একটি বুথে। কম টাকায় চাল ও আটা কিনে ঘরে ফিরবেন- এই আশায়। কিন্তু সেই আশা তার সাত ঘণ্টা অপেক্ষার পরও পূরণ হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, আক্কেলপুরে সরকারের খোলা বাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায় চাল ও আটা কিনতে ঘণ্টার পর ঘণ্টা সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। এতে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ব্যাহত হচ্ছে গৃহিনীদের দৈনন্দিন কাজও।

উপকারভোগীরা বলছেন, জনবল সংকটে দুটি বুথের পরিবর্তে একটি বুথে বিক্রয় কার্যক্রম পরিচালিত হওয়ায় প্রতিদিনই দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে। এতে দিনমজুরদের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি গৃহিনীদের দৈনন্দিন কাজও ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: নাটোরে জুয়া ও হ্যাকিং চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

একইসঙ্গে নিয়মিত কিছু ব্যক্তি চাল-আটা কিনে বাইরে বিক্রি করে দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন তারা।

সোমবার (৩ জুলাই) দুপুরে আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষের জন্য পৃথক দুটি সারি থাকলেও বিক্রয় কার্যক্রম চলছে একটি বুথে। সকাল থেকেই সেখানে অপেক্ষা করছিলেন অনেক নারী-পুরুষ। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত চাল-আটা সংগ্রহ করতে পারেননি অনেকে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে কেউ কেউ সারির পাশে বসে অপেক্ষা করছিলেন। তীব্র গরমের সঙ্গে থেমে থেমে বৃষ্টিও তাদের দুর্ভোগ বাড়িয়ে দেয়।

সারিতে অপেক্ষমাণ কয়েকজন উপকারভোগী জানান, বাজারমূল্যের তুলনায় কম দামে খাদ্যপণ্য পাওয়া যায় বলে প্রতিদিনই ওএমএসের বুথে মানুষের ভিড় থাকে। তবে কিছু মানুষ নিয়মিত ওএমএস-এর চাল ও আটা কিনে বেশি দামে অন্যত্র বিক্রি করছেন। এতে প্রকৃত নিম্ন আয়ের মানুষ অনেক সময় কাঙ্খিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে কার্যকর নজরদারির দাবি জানান তারা।

মানিকপাড়া গ্রামের রহিমা বিবি বলেন, সকাল ৭টায় লাইনে দাঁড়াইছি। দুপুর পার হলেও এখনও চাল-আটা পাইনি। গরম আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে খুব কষ্ট হচ্ছে। যারা প্রতিদিন চাল-আটা কিনতে আসেন, তাদের বিষয়ে বিশেষ নজরদারি করা প্রয়োজন। তাহলে প্রকৃত উপকারভোগীদের ভোগান্তি অনেকটাই কমবে।

আরও পড়ুন: পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Helping Hand Foundation কার্যক্রম অনুষ্ঠিত

ভ্যানচালক রেজাউল ইসলাম বলেন, ‘দুপুরে এসে দেখি অনেক বড় লাইন। এতক্ষণ অপেক্ষা করলে আজ আর আয়-রোজগার হবে না। তাই চাল-আটা না নিয়েই ফিরে যাচ্ছি।’

খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে গত ১ জুলাই থেকে সপ্তাহে পাঁচ দিন (রবিবার থেকে বৃহস্পতিবার) ওএমএস কর্মসূচির আওতায় প্রতিদিন সকাল ৯টা থেকে দুই টন চাল ও দুই টন আটা বিক্রি করা হচ্ছে। একজন উপকারভোগী ২৭০ টাকায় পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা কিনতে পারেন। প্রতিদিন প্রায় ৪০০ জন এ সুবিধা পান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একজন উপকারভোগীর কাছ থেকে মূল্যগ্রহণ, আঙুলের ছাপ নেওয়া, অমোচনীয় কালি লাগানো এবং খাদ্যপণ্য বুঝিয়ে দেওয়ার পুরো প্রক্রিয়ায় ১০ মিনিটেরও বেশি সময় লাগছে। ফলে বিক্রির গতি কমে গিয়ে প্রতিদিনই দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে।

আক্কেলপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মো. মাহবুব হোসেন বলেন, নির্দেশনা অনুযায়ী দুটি বুথে বিক্রির কথা থাকলেও জনবল সংকটের কারণে বর্তমানে একটি বুথ থেকেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

আরও পড়ুন: টাঙ্গাইলের নাগরপুরে মা"দক বি"রোধী অ"ভিযানে ৩ মা"দক কারবারি গ্রে"ফতার, বিভিন্ন মেয়াদে সা"জা প্রদান..

এছাড়া নিয়মিত যারা চাল ও আটা কিনতে আসেন, তাঁদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করে সতর্ক করা হয়েছে বলে জানান খাদ্য নিয়ন্ত্রক।

উপজেলা ওএমএস কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান বলেন, ওএমএস-এর মাধ্যমে চাল ও আটা বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করছে। এর পরও সংশ্লিষ্ট দপ্তর চাইলে তাঁদেরকে আরো সহযোগিতা করা হবে।

ইউএনও বলেন, ইতোমধ্যে নিয়মিত চাল ও আটা কিনতে আসা কয়েকজনকে চিহ্নিত করে মুচলেকা নেওয়া হয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় মাদক উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে বৃদ্ধকে পিটিয়ে আহতের অভিযোগ, নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুটের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


মধুপুরে বৃদ্ধকে পিটিয়ে আহতের অভিযোগ, নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুটের দাবি

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আকাশী গ্রামে পূর্ববিরোধের কারণে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত বৃদ্ধকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে, তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এছাড়াও, হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তারা ঘরে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়। আহত ব্যক্তির নাম আব্দুর রহিম (৬৫) এবং তিনি আকাশী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র এবং ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, প্রতিবেশীদের টয়লেট তাদের বসতঘরের খুব কাছাকাছি নির্মাণ করা নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

সোমবার সকালে, এ বিষয়ে আব্দুর রহিমের স্ত্রীর সঙ্গে প্রতিবেশীদের বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে যে, একপর্যায়ে জিয়াউর রহমানের ছেলে সিয়াম (১৮), জোয়াদ আলীর স্ত্রী পারভীন এবং জিয়াউর রহমানের স্ত্রী শেফালী (৪০) মিলে আব্দুর রহিমের স্ত্রীর ওপর হামলার চেষ্টা করেন। প্রাণভয়ে স্ত্রী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে অভিযুক্ত সিয়াম দরজা ভেঙে লোহার রড দিয়ে তার ওপর হামলা চালান, এতে স্ত্রীর বুকের পাঁজরে গুরুতর আঘাত লেগে এবং হাতে জখম হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় অভিযুক্তরা ঘরের ট্রাংক ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত আব্দুর রহিমকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এই ঘটনায় মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, "অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার দুই সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার, বিচার দ্রুত ট্রাইব্যুনালে করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা করেছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহীর সাংবাদিক সমাজ-এর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নিয়েছেন।

মানববন্ধনে বক্তাদের মধ্যে কেউ কেউ বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা শুধুমাত্র স্বাধীন সাংবাদিকতা বা গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে একটি আঘাত। তারা অভিযোগ করেন, ঘটনায় জড়িত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং এখনও তাদের গ্রেফতার করা হয়নি। এর ফলে সাংবাদিক সমাজে উদ্বেগ এবং ক্ষোভ বাড়ছে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস এবং অপরাধের তথ্য সকলের সামনে তুলে ধরেন। তাদের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের নয়, বরং জনগণের তথ্য জানার অধিকার এবং স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত।’ তিনি দাবি করেন যে, হামলার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে উপস্থিত আরও অনেক বক্তা বক্তব্য রাখেন, তাঁদের মধ্যে ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সভাপতি আব্দুল মুগনি নীরো, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, রিভার সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা রাব্বানী, সহ-সভাপতি মো. সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী পুলক।

এছাড়া, উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন, নয়া দিগন্ত পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মোহাম্মদ আব্দুল আউয়াল, খোলা কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মাসুদ রানা রাব্বানী, ভোরের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার রাজিব আলী রাতুলসহ আরও অনেক সাংবাদিক।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত পৌনে ১০টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার গাংপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক গণকণ্ঠ-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি ও বাংলাদেশ মেইল ২৪-এর সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট সন্ত্রাসী হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করেছে। একই রাতে ক্যামেরাপার্সন আবিরের বাড়িতে হামলা চালিয়ে তার মা, বোন ও ৯ বছর বয়সী ছোট ভাই আব্রাহামকে মারধর করে আহত করা হয়।

এ ঘটনায় শাহমখদুম থানায় একাধিক চিহ্নিত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি, যার কারণে সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে, দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

এইচএসসি ও সমমান পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য তিনটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ নির্দেশনা জারি করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, যে সকল কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সরঞ্জামাদি পর্যাপ্ত নেই, পরীক্ষার পূর্বেই তা সংগ্রহের ব্যবস্থা করতে হবে। এছাড়া, ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর নম্বর এন্ট্রির সময় অবশ্যই অভ্যন্তরীণ পরীক্ষক ও বহিঃপরীক্ষককে উপস্থিত থাকতে হবে।

এ ছাড়াও, ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তরুণদের শুধু খেলাধুলা ক্ষেত্রেই নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, একটি শান্তিপূর্ণ, সুস্থ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকেই নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে হবে। তিনি সতর্ক করেন যে, সমাজে যেন কোনো বিশৃঙ্খলা বা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে।

৫ অক্টোবর মঙ্গলবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আয়োজিত ‘টাইগার রান ২০২৬’ মিনি ম্যারাথনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। আমিনুল হক বলেন, "বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু উপাচার্য বা প্রশাসনের নয়; একজন নাগরিক হিসেবে রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আমাদের লক্ষ্য একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।"

তিনি উল্লেখ করেন, সকালে ঘুম থেকে উঠে যারা এই দৌড়ে অংশ নিয়েছেন, তাদের মধ্যেই দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন, প্রত্যাশা ও দায়বদ্ধতা রয়েছে। এমন তরুণদের হাত ধরেই একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, এই আয়োজনটি শুধুমাত্র একটি দৌড় নয়; এটি তরুণদের মধ্যে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও মানবিক চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, সমাজের অবক্ষয় দূর করে ইতিবাচক পরিবর্তন আনতে এমন উদ্যোগগুলোর প্রয়োজন রয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার শিক্ষিত বেকারত্ব কমানো ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, "আমাদের লক্ষ্য, দেশের কোনো শিক্ষিত তরুণ-তরুণী যেন বেকার না থাকে।" প্রতিমন্ত্রী বলেন, ডিগ্রিধারী তৈরি না করে, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সংগঠনের সম্পৃক্ততার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমাদের অগ্রাধিকার।

তিনি জানান, অনুষ্ঠানে অংশ নেওয়া একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক প্রায় ২৫ হাজার স্বেচ্ছাসেবককে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগের কথা তুলে ধরেন। এ ধরনের উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানবিক রাষ্ট্র গঠনে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

বক্তব্যে আমিনুল হক বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণীর প্রতি সহমর্মিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানুষ ও প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করতে বন্যপ্রাণীসহ সব প্রাণির প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রীড়া অবকাঠামোর উন্নয়নের একটি দাবির প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক প্রস্তাব পাঠালে তা বাস্তবায়নে আন্তরিকভাবে চেষ্টা করবেন।

অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%