ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর


সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তরুণদের শুধু খেলাধুলা ক্ষেত্রেই নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, একটি শান্তিপূর্ণ, সুস্থ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকেই নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে হবে। তিনি সতর্ক করেন যে, সমাজে যেন কোনো বিশৃঙ্খলা বা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে।

৫ অক্টোবর মঙ্গলবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আয়োজিত ‘টাইগার রান ২০২৬’ মিনি ম্যারাথনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। আমিনুল হক বলেন, "বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু উপাচার্য বা প্রশাসনের নয়; একজন নাগরিক হিসেবে রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আমাদের লক্ষ্য একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।"

তিনি উল্লেখ করেন, সকালে ঘুম থেকে উঠে যারা এই দৌড়ে অংশ নিয়েছেন, তাদের মধ্যেই দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন, প্রত্যাশা ও দায়বদ্ধতা রয়েছে। এমন তরুণদের হাত ধরেই একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, এই আয়োজনটি শুধুমাত্র একটি দৌড় নয়; এটি তরুণদের মধ্যে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও মানবিক চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, সমাজের অবক্ষয় দূর করে ইতিবাচক পরিবর্তন আনতে এমন উদ্যোগগুলোর প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: টিনের চালের নিচে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার, অ্যানেসথেসিয়া চিকিৎসক নেই

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার শিক্ষিত বেকারত্ব কমানো ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, "আমাদের লক্ষ্য, দেশের কোনো শিক্ষিত তরুণ-তরুণী যেন বেকার না থাকে।" প্রতিমন্ত্রী বলেন, ডিগ্রিধারী তৈরি না করে, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সংগঠনের সম্পৃক্ততার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমাদের অগ্রাধিকার।

তিনি জানান, অনুষ্ঠানে অংশ নেওয়া একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক প্রায় ২৫ হাজার স্বেচ্ছাসেবককে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগের কথা তুলে ধরেন। এ ধরনের উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানবিক রাষ্ট্র গঠনে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

বক্তব্যে আমিনুল হক বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণীর প্রতি সহমর্মিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানুষ ও প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করতে বন্যপ্রাণীসহ সব প্রাণির প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রীড়া অবকাঠামোর উন্নয়নের একটি দাবির প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক প্রস্তাব পাঠালে তা বাস্তবায়নে আন্তরিকভাবে চেষ্টা করবেন।

আরও পড়ুন: কমলনগরে ইসমাইল জবিউল্লাহর ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান ও ভুলুয়া নদী পুনঃখননের আশাবাদ

অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার স্ত্রী থাকার পরও অন্য নারীর ঘরে জামায়াত সমর্থক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


চার স্ত্রী থাকার পরও অন্য নারীর ঘরে জামায়াত সমর্থক

চার স্ত্রী থাকার পরও অন্য নারীর ঘরে জামায়াত সমর্থক সোপর্দ করেছেন স্থানীয়রা।

সোমবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া জহিরুল ইসলাম (৪২) স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই নারীর ঘরে জহিরুল ইসলামকে দেখতে পেয়ে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। এরপর স্থানীয়রা তাকে দড়ি দিয়ে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে তাকে রাতেই থানায় নেওয়া সম্ভব হয়নি। পরে আজ সকালে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসীর দাবি, জহিরুল ইসলামের আগে চারটি বিয়ে রয়েছে এবং তিনি এলাকার জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, আজ বিকেল তিনটা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে জহিরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা চলছে, তবে জেলা জামায়াতের নেতারা দাবি করেছেন, তিনি দলের সদস্য নন।

তাদের ভাষ্য অনুযায়ী, জহিরুল ইসলাম কেবল একজন সমর্থক। সাংগঠনিকভাবে তার কোনো পদ বা সদস্যপদ নেই।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেছেন, নারী ও পুরুষ দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিমাগারে আলু সংরক্ষণে কেজিপ্রতি ভাড়া ৪ টাকা নির্ধারণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


হিমাগারে আলু সংরক্ষণে কেজিপ্রতি ভাড়া ৪ টাকা নির্ধারণের দাবি

 

বাম্পার ফলনের পরও আলু সংরক্ষণের খরচ কৃষকের লাভ গিলে খাচ্ছে, এমন অভিযোগ উঠেছে রাজশাহীর চাষি ও ব্যবসায়ীদের কাছে। এ অবস্থায় তারা হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজিতে সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি তুলেছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় রাজশাহীর পবা উপজেলার তকিপুরে জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকৃত পরিচালন ব্যয়ের কোনো গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপন না করেই হিমাগার মালিকরা ভাড়া বাড়ানোর চেষ্টা করছেন। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীরা। তাই সরকারের প্রতি দ্রুত যৌক্তিক ভাড়া নির্ধারণের পাশাপাশি কৃষক-ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চাষি-ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবিগুলো তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি সংবাদ সম্মেলনে। তিনি আরো বলেন, ২০২৪ সালে প্রতি বস্তা আলু সংরক্ষণের ভাড়া ছিল ১৮০ থেকে ২৫০ টাকা। অথচ ২০২৫ সালে সেটি এক লাফে ৪০০ থেকে ৪৮০ টাকায় উন্নীত করা হয়। এ অস্বাভাবিক বৃদ্ধির ফলে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

এরপর থেকেই তারা হিমাগারে আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন, সভা-সমাবেশ এবং বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত বছর ব্যবসায়ী ও চাষিদের আন্দোলনের মুখে জেলা প্রশাসন জেলার সব হিমাগারকে পরিচালন ব্যয়ের তথ্য জমা দিতে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে ২৬টি হিমাগার তথ্য জমা দিলেও বিদ্যুৎ বিল, গ্যাস বিল, বেতন ভাউচার, লুব্রিকেন্ট ক্রয়ের রসিদসহ কোনো দালিলিক প্রমাণ দেয়নি। ফলে রাজশাহীর প্রকৃত পরিচালন ব্যয় নির্ধারণ করা সম্ভব হয়নি। এ অবস্থায় সুপারিশ কমিটিকে নিজস্ব অনুসন্ধান, সংশ্লিষ্ট অংশীজনের মতামত এবং অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ব্যয়ের একটি ধারণা নিতে হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, অন্যান্য জেলায় প্রতি কেজি আলু সংরক্ষণের ব্যয় ৩ টাকা ৭৫ পয়সা থেকে ৪ টাকা ৩৮ পয়সা পর্যন্ত হয়ে থাকে। সে অনুযায়ী, প্রতি কেজিতে ৪ টাকার বেশি ভাড়া নির্ধারণ করা হলে তা কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অন্যায্য ও অযৌক্তিক হবে। এ সময় সমিতির সভাপতি আহাদ আলী শাহ, সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনিসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে গেল দিল্লিগামী উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে গেল দিল্লিগামী উড়োজাহাজ

ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে মাঝ-আকাশে ঘটেছে একটি ভয়াবহ দুর্ঘটনা। আকাশসীমায় উড়তে উড়তে আচমকাই তীব্র ঝাঁকুনির মুখে পড়ে উড়োজাহাজটি। কিছু বুঝে উঠার আগেই হু হু করে সেটি প্রায় ৩০০ ফুট নিচে নেমে আসে। মাঝ-আকাশে এমন আকস্মিক ও অনিয়ন্ত্রিত অবতরণের ধাক্কায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কোনো কিছু সামলে ওঠার আগেই ঘটে যায় একটি বড়সড় অঘটন।

এই ঘটনার সূত্রপাত ঘটে এয়ার ইন্ডিয়ার 'এআই২৩৭৯' নম্বর ফ্লাইটে। মঙ্গলবার ফুকেট থেকে যাত্রা শুরু করার সময় পরিবেশ ছিল সম্পূর্ণ স্বাভাবিক। নির্ধারিত সূচি অনুযায়ী বেলা সোয়া ১১টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বিমানটির। তবে মাঝ-আকাশের এই বিভীষিকার পর কিছুটা বিলম্বে অবশেষে দিল্লির মাটিতে বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

জানা গিয়েছে, ফ্লাইট চলাকালীন মাঝ-আকাশে হঠাৎই প্রবল 'এয়ার-টার্বুল্যান্স'-এর কবলে পড়ে বিমানটি। উড়োজাহাজটিতে থাকা পাইলট অত্যন্ত তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে যখন তিনি পরিস্থিতি সামলে উঠতে সক্ষম হন, ততক্ষণে অনিয়ন্ত্রিতভাবে উড়োজাহাজটি অনেকটা নিচে নেমে গিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে উড়োজাহাজটি ৩০০ ফুট উচ্চতা হারিয়ে ফেলে।

এমন আকস্মিক অবস্থান পরিবর্তন এবং তীব্র ঝাঁকুনির ফলে বিমানের অভ্যন্তরীণ পরিবেশ মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল হয়ে পড়ে। হঠাৎ ধাক্কায় অনেক যাত্রী আসন থেকে ছিটকে পড়েন এবং তাদের সামলাতে না পেরে আহত হন। এই ঘটনায় বিমানকর্মী ও যাত্রী মিলে অন্তত ১৪ জন জখম হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

আকাশপথে উড্ডয়নকালে আবহাওয়ার গোলযোগ বা দুর্যোগের কারণে বিমান প্রায়শই এ ধরনের 'এয়ার-টার্বুল্যান্স'-এর মুখে পড়ে। সচরাচর পাইলটরা আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস পেয়ে যাত্রীদের সতর্ক করেন এবং সিটবেল্ট বেঁধে রাখার নির্দেশনা জারি করেন। তবে এই ক্ষেত্রে আগাম কোনো সতর্কবার্তা বা বার্তা জারি করা সম্ভব হয়নি, যার ফলে ক্ষতির মাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

পরিস্থিতি গুরুতর বুঝে বিমানটি দিল্লিতে অবতরণের পূর্বেই স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত অবগত করেন পাইলট। বার্তা পাওয়ার সাথে সাথে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ে সংলগ্ন এলাকায় জরুরি মেডিকেল টিম ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখেন।

বিমানটি নিরাপদে নামার পরপরই চিকিৎসকরা দ্রুত বিমানের ভেতরে প্রবেশ করেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, একজন বিমানকর্মী গুরুতর আঘাত পেয়েছেন এবং তাকে বিশেষ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া আঘাতপ্রাপ্ত কয়েকজন যাত্রীর জন্য দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে ৫ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


নাসিরনগরে ৫ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট, একটি টাটা পিকআপ এবং তিনটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের রতনপুর-নাসিরনগর সড়কের শ্রীঘর বাজারে আরটিএফ (RTF) কনফেকশনারি দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযানটি পরিচালনা করে নাসিরনগর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় যে, নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীঘর বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। এসময় রতনপুর দিক থেকে আসা একটি টাটা পিকআপের তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি এবং তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন সুনামগঞ্জ সদর উপজেলার নতুন গোদিগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. আবুল হোসেন (২৬) এবং অন্যজন হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এরুয়াখাই (লক্ষীপুর) এলাকার আব্দুল লতিফের ছেলে মো. রাশেদ মিয়া (৩০)।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জনকে আসামি করে নাসিরনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেটের উৎস, সরবরাহকারী চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি পুলিশ মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও জোরদার করার কথা জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%