প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর খিলক্ষেত থানার সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী দায়ের করা মামলায় সাবেক মেজর মো. সাদিকুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর আজ মঙ্গলবার (১৮ আগস্ট) শুনানি অনুষ্ঠিত হবে। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে বিষয়টি শুনানির জন্য উঠবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) তারেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, গত রবিবার সন্ধ্যায় খিলক্ষেত থানার মামলায় কারাগারে থাকা সাবেক মেজর সাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মামলার তদন্তের সঙ্গে জড়িত উপ-পরিদর্শক মো. শাহজালাল ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ আবেদন করেন। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান মঙ্গলবার আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করেন।
আদালতের নথি অনুযায়ী, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সাদিককে ২০২৪ সালের ২৯ অক্টোবর একটি সামরিক আদালত তিন মাসের কারাদণ্ড দেন। ওই সময় তাকে কারাগারে পাঠানো হয়। পরে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন