ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে বিদ্যুৎ ব্যবস্থাকে স্মার্ট ও নিরাপদ করার নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর


পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে বিদ্যুৎ ব্যবস্থাকে স্মার্ট ও নিরাপদ করার নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের প্রস্তুতির অংশ হিসাবে, দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও স্মার্ট করতে ওয়ার্কিং পেপার তৈরির নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার (৮ জুন) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ বিভাগের অধীন সঞ্চালন ও বিতরণ সংশ্লিষ্ট সংস্থা এবং কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় দেশের বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা, এর দুর্বলতা, স্মার্ট গ্রিডের প্রয়োজনীয়তা, এবং পারমাণবিক বিদ্যুৎ চালুর ক্ষেত্রে চ্যালেঞ্জ ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: মেহেরপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মন্ত্রী বলেন, "পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের আগে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা মোকাবিলায় এখনই প্রস্তুতি নিতে হবে।" এ লক্ষ্যে একটি ন্যাশনাল রিসার্চ সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তিনি ওঠান।

তিনি বলেন, "উচ্চ প্রযুক্তিনির্ভর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার আগেই সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে উপযোগী করতে হবে।" এ জন্য বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডকে (পিজিসিবি) প্রয়োজনীয় স্টাডি করে একটি কনসেপ্ট পেপার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে বিদেশি অভিজ্ঞ কনসালট্যান্টদের মাধ্যমে এটি পর্যালোচনা করে প্রয়োজনীয় আপগ্রেডেশন পরিকল্পনা নেওয়ার কথা রয়েছে।

মন্ত্রী আরও বলেন, "দেশের বিদ্যুৎ খাতে গ্যাসনির্ভরতা থেকে ধীরে ধীরে কয়লা ও সৌরবিদ্যুতের দিকে অগ্রসর হয়েছি, এখন লক্ষ্য পারমাণবিক বিদ্যুৎ।" তবে এর জন্য ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনকে সমন্বিত ও স্মার্টভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি, এ কথা তিনি সতর্কতার সঙ্গে তুলে ধরেন।

তিনি জানান, স্মার্ট গ্রিড ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটি বিস্তারিত কনসেপ্ট ও ওয়ার্কিং পেপার প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত এ বিষয়ে কর্মপরিকল্পনা জমা দেবেন বলে সভায় জানানো হয়।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

মন্ত্রী বলেন, "পারমাণবিক বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এটি জটিল ও উচ্চ প্রযুক্তিনির্ভর। তাই জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করতে হবে।"

এ সময় তিনি আরও জানান, বিদ্যুৎ খাতে অনাবশ্যক প্রকল্পগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং এসব প্রকল্পের পেছনে দায়ীদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন।

সভা শেষে, তিনি বিদ্যুৎ খাতের উন্নয়নে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম, পিজিসিবির প্রধান প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ খাতের সক্ষমতা, চ্যালেঞ্জ ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এআই ক্যামেরা স্থাপন হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অ্যাক্রেডিটেশন শুধুমাত্র একটি সনদ কিংবা স্বীকৃতি নয়, বরং এটি দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার জন্য একটি শক্তিশালী হাতিয়ার।

আগামীকাল বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। এ বছরের দিবসটির প্রতিপাদ্য হল, ‘উদ্ভাবন, আস্থা এবং টেকসই উন্নয়ন : অ্যাক্রেডিটেশনের শক্তি।’

তারেক রহমান বলেন, ‘অ্যাক্রেডিটেশন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান নিশ্চিতকরণ ব্যবস্থা, যা নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে পণ্য এবং সেবার গুণগত মান যাচাই করে। অ্যাক্রেডিটেশন কেবল একটি সনদ বা স্বীকৃতি নয়, এটি দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার একটি শক্তিশালী হাতিয়ার।’

তিনি আরও বলেন, ‘অ্যাক্রেডিটেশনের মাধ্যমে বিএবি বাংলাদেশের পণ্য ও সেবাকে বিশ্ববাজারে আরও গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য করে তুলছে। এখন পর্যন্ত বিএবি দেশে ১৬৮টি সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে পাঁচটি ক্ষেত্রভিত্তিক স্কিমের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বাস্তবায়ন করা হচ্ছে।’

তারেক রহমান বলেন, ‘বর্তমান বিশ্বে উদ্ভাবন, আস্থা এবং টেকসই উন্নয়ন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি। এই প্রেক্ষাপটে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস ২০২৬ উদযাপনের উদ্যোগ সময়োপযোগী।’

তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ করা জরুরি। বর্তমানে ভোক্তারা আগের তুলনায় অনেক বেশি সচেতন। তারা শুধুমাত্র পণ্যের গুণগত মানই নয়, বরং উৎপাদনের নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং পরিবেশের ওপর এর প্রভাবও বিবেচনা করেন।

বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস প্রতিবছর আমাদের দৈনন্দিন জীবনের পণ্য ও সেবার নিরাপত্তা, গুণগত মান এবং আস্থার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। প্রধানমন্ত্রীর মতে, ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) এবং ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (আইএলএসি) প্রতিবছর ৯ জুন বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস পালন করে।

বাণীতে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস দেশের মান অবকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং উদ্ভাবন ও টেকসই উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। এছাড়া তিনি দিবসটির সার্বিক সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার

দেশে বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সরকার বিভিন্ন সচেতনতামূলক ও প্রযুক্তিগত কার্যক্রম বাস্তবায়ন করছে বলেছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় সংসদে।

মন্ত্রী আজ সংসদে সরকারি দলের সদস্য শিরীন সুলতানার লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

তিনি জানান, বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সচেতনতামূলক কার্যক্রমের আওতায় জনগণকে বজ্রপাতের ঝুঁকি ও করণীয় বিষয়ে অবহিত করতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, লিফলেট, পোস্টার, প্রশিক্ষণ এবং মহড়ার মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে, জানান মন্ত্রী।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, প্রযুক্তিগত ব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ ও পূর্বাভাস ব্যবস্থার মাধ্যমে বজ্রপাতের আগাম পূর্বাভাস প্রদান করছে।

এসব পূর্বাভাস ও সতর্কবার্তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, ইন্টিগ্রেটেড ভয়েস রেসপন্স (আইভিআর) ব্যবস্থার মাধ্যমে বজ্রপাতের সতর্কবার্তা প্রচার করা হচ্ছে, যাতে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ আগাম সতর্ক হতে পারেন।

মন্ত্রী বলেন, বজ্রপাতপ্রবণ এলাকায় ঝুঁকি হ্রাসের লক্ষ্যে তালগাছ রোপণ কর্মসূচি এবং কৃষকদের জন্য ছাউনি-সংবলিত বজ্রনিরোধক দণ্ড স্থাপনের প্রকল্প গ্রহণের উদ্যোগও নেওয়া হয়েছে।

সরকারি দলের অপর সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রস্তুতি, সাড়া প্রদান, পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করার জন্য সরকার ইতোমধ্যে 'দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২', 'জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা-২০১৫', 'জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা' এবং 'স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার (এসওডি)-২০১৯' প্রণয়ন করেছে।

মন্ত্রী আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও যুগোপযোগী করার জন্য সরকার বর্তমানে 'এসওডি-২০১৯ সংশোধন' ও 'জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা (এনপিডিএম) ২০২৬-২০৩০' প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে।

মন্ত্রী আরো বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী সম্প্রতি 'জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট' নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছেন।

এই প্রতিষ্ঠান দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন আশাবাদ প্রকাশ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলে হামলা বন্ধ করল ইরান, লেবাননে আক্রমণ চললে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


ইসরাইলে হামলা বন্ধ করল ইরান, লেবাননে আক্রমণ চললে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

ইরান ইসরাইলের ওপর হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। তবে, যদি লেবাননে ইসরাইলি সামরিক বাহিনী ‘আগ্রাসন’ অব্যাহত রাখে, তাহলে কঠোর জবাব দেয়ার হুমকিও দিয়েছে তেহরান।

ইরানের জরুরি সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধের ঘোষণা দেয়া হলো।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে, এ বিষয়ে জোর দেয়া হচ্ছে যে, দক্ষিণ লেবাননসহ অন্যান্য স্থানেও যদি এই আগ্রাসন ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে আগের চেয়ে আরও অনেক বেশি কঠোর ও দমনমূলক ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে রোববার থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান-ইসরাইল। ইসরাইলের দুটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। অন্যদিকে, তেহরানের পেট্রোকেমিক্যাল প্লান্টে হামলা চালায় ইসরাইল।

যদিও ইরানে হামলা না চালাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তা উপেক্ষা করেই হামলা চালায় ইসরাইল।

এদিকে, গত কয়েকদিন থেকেই লেবাননে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। হামলায় এরইমধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

এর আগে লেবাননে ইসরাইলের অব্যাহত হামলার বিরুদ্ধে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, বৈরুতে হামলা অব্যাহত থাকলে সরাসরি সংঘাতের দিকে যাবে তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে নারী ও শিশু অধিকার বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


সন্দ্বীপে নারী ও শিশু অধিকার বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নারী ও শিশু অধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ নারী প্রগতি সংঘের কমিউনিটি ফোরাম সদস্যদের সঙ্গে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেল ৩টায় সন্দ্বীপের এনাম নাহার মোড়ে অবস্থিত বাংলাদেশ নারী প্রগতি সংঘের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ফোরামের সভাপতি মাস্টার আবুল কাশেম শিল্পীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউল হাকিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের সন্দ্বীপ অঞ্চল প্রধান শামসুদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন শিক্ষাবিদ মাস্টার মাধব চন্দ্র দাশ, মাস্টার কামাল উদ্দিন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম ইনসাফ, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, হারামিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুনা বেগম, ইউপি সদস্য জয়নাল আবেদীন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শাহেনা আক্তার, প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়াসমিন, ইউপি সদস্য পারুল বেগম, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির ও লিটন চন্দ্র দাশসহ কমিউনিটি ফোরামের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, বৈষম্য এবং বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তারা তৃণমূল পর্যায়ে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নারী অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় কমিউনিটি ফোরামের সদস্যরা নারী ও শিশুদের অধিকার রক্ষা, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে নিজেদের মতামত তুলে ধরেন। শেষে নারী ও শিশু কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%