১১:০১ এম
ভারতের রাজধানী দিল্লিতে মেট্রোরেলে প্রবীণদের জন্য সংরক্ষিত আসনে বসাকে কেন্দ্র করে এক বিরোধের ফলে মারধরের কারণে একজনের মৃত্যু ঘটেছে। এই ঘটনায় সাবেক এক আইএএস কর্মকর্তা এবং তার পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) রিপোর্ট অনুযায়ী, ৮ অক্টোবর দিল্লি মেট্রোর সুপ্রিম কোর্ট স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পবন শর্মা, যিনি ৪৮ বছর বয়সী।
পুলিশের এফআইআরের তথ্য অনুযায়ী, আসন নিয়ে বিরোধের সময় পবন শর্মার সঙ্গে সঞ্জয় প্রতাপ সিং এবং তার ছেলে সিদ্ধার্থ সিংয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সঞ্জয় প্রতাপ সিং পবন শর্মাকে চড় মারেন এবং ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান।
আরও পড়ুন: দায়িত্ব গ্রহণের ৫ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
পরে মেট্রো কর্তৃপক্ষের কর্মীরা তাকে অ্যাম্বুলেন্সে করে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্র জানায়, এ ঘটনার পর এফআইআর দায়েরের পর সঞ্জয় প্রতাপ সিং এবং তার ছেলে সিদ্ধার্থ সিংকে গ্রেফতার করা হয়।
সঞ্জয় প্রতাপ সিং একজন সাবেক আইএএস কর্মকর্তা। পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ঘুষের অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তাকে গ্রেফতার করেছিল। তার ছেলে সিদ্ধার্থ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত।
আরও পড়ুন: ইরানে নারী কমান্ডারকে গুলি করে হত্যা, নিরাপত্তা উদ্বেগ বাড়ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন