ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেস সদস্যের


ইরান ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেস সদস্যের

ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না বলেন, ইরানের ওপর মার্কিন সামরিক বাহিনীর হামলা কংগ্রেসে এ সপ্তাহে পাস হওয়া যুদ্ধ ক্ষমতাসংক্রান্ত প্রস্তাবের একটি স্পষ্ট লঙ্ঘন। তিনি মন্তব্য করেন, ‘ট্রাম্পকে এখনই এই যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে আমরা তাকে বাধ্য করতে প্রয়োজনে আদালতে যাব।’

গত ৩ জুন কংগ্রেসের নিম্নকক্ষে একই ধরনের আরেকটি বিল পাস করার পর মঙ্গলবার সিনেটে ৫০-৪৮ ভোটে যুদ্ধ ক্ষমতাসংক্রান্ত প্রস্তাবটি পাস হয়।

বেন গভিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে

ওই প্রস্তাবে প্রেসিডেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে মার্কিন সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার করবেন। এতে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প কেবল তখনই ইরানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন, যখন ‘যুদ্ধ ঘোষণার মাধ্যমে সুস্পষ্টভাবে অথবা কংগ্রেসের নির্দিষ্ট অনুমোদনের মাধ্যমে হবে।’

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

এর আগে, ইরানের আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ হামলায় ইরানের পাঁচটি উপকূলীয় এলাকায় বোমাবর্ষণ করেছে।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন: ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে : সংসদে অধ্যাপক মুজিবুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে : সংসদে অধ্যাপক মুজিবুর রহমান

রাজশাহী-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ না করতে চাইলে দেশে সুদভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হবে এবং জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এই জন্য তিনি আলেমদের নিয়ে একটি কমিটি গঠনের, জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার এবং তা আলেমদের নেতৃত্বে পরিচালনা করার দাবি জানিয়েছেন।

তিনি রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করেন। এসময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অধ্যাপক মুজিবুর রহমান সুদের বিধান ও কুফল প্রসঙ্গে বলেন, সুদ খাওয়াকে মহান আল্লাহ ও রাসুলের (সা.) সঙ্গে যুদ্ধ করার শামিল বলা হয়েছে। তাই আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে না চাইলে সুদভিত্তিক অর্থনীতি বন্ধ করা অবশ্যক। তিনি উল্লেখ করেন যে, অনেক দেশে সুদমুক্ত অর্থনীতি রয়েছে এবং সেখানকার ব্যাংকগুলোও সুদমুক্ত।

বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হলেও সেটি প্রায় ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, অনেক ব্যাংক ইসলামিক কাউন্টার খুলেছিল, এটি প্রমাণ করে যে সুদমুক্ত ব্যাংক কার্যকরভাবে পরিচালনা করা যায়।

জামায়াতের এই নেতা আরো বলেন, সুদ চলতে থাকলে আল্লাহর আজাব হালাল হয়ে যায়। তার মতে, সুদের টাকায় শরীরের যে অংশ গঠিত হবে, সেটি জাহান্নামে পুড়বে। তিনি জানান, যদি সঠিকভাবে জাকাত আদায় করা যায়, তাহলে ২ লাখ কোটি টাকা বের হতে পারে এবং বাংলাদেশের ঘাটতি বাজেট পূরণ হয়ে যাবে। তবে তিনি সতর্ক করে বলেন, যারা জাকাত বোঝে না এবং চুরি করে তাঁদের হাতে জাকাত দিলে হবে না।

অধ্যাপক মুজিবুর রহমান এই জন্য আলেমদের নিয়ে একটি কমিটি করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করার মাধ্যমে সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে।

তিনি আরো বলেন, কালোটাকা সাদা করা যাবে না। যদি এটি চালু থাকে, তাহলে অন্যায় বলে কিছু থাকবে না। তিনি বলেন, মদ ও বিড়ি যাতে মানুষ না খায়, সেজন্যই দাম বাড়ানো হয়েছে, এর জন্য তিনি সরকারের প্রশংসা করেন। তবে প্রশ্ন তুলে বলেন, গয়েশ্বর চন্দ্র রায় কেন দাম কমাতে বললেন জানি না।

মদিনার ইসলাম প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মদিনার ইসলামে সুদ ছিল না, বরং জাকাত ছিল। তাই সুদ বন্ধ করে জাকাত চালু করতে হবে। তিনি বলেন, ফসলের ওশর এবং অন্যান্য দ্রব্যের জাকাত, কাফফারার সঙ্গেও অর্থনীতির সম্পর্ক রয়েছে।

তিনি পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশে একটি জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা উচিত এবং তা আলেমদের নেতৃত্বে পরিচালিত হওয়া প্রয়োজন। কওমি মাদ্রাসার প্রতি বাজেট থাকার প্রয়োজনীয়তা নিয়েও তিনি কথা বলেন।

প্রস্তাবিত বাজেট সম্পর্কে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ২৩৪ পৃষ্ঠার বাজেট বক্তৃতা এবং ৩৪৬টি ধারায় অর্থমন্ত্রীর বক্তব্য রয়েছে। তিনি বলেন, আল্লাহ বাজেটের মালিক। তিনি বলেছেন, খাও এবং পান করো, কিন্তু অপচয় কোরো না। তবে প্রতিবেদনে অপচয়ের কথা অর্থমন্ত্রী বলেছেন কি না, তিনি জানেন না।

ঋণের কুফল সম্পর্কে অধ্যাপক মুজিবুর রহমান জানান, ঋণ পরিশোধ না করে মরতে হবে। তিনি বলেন, কোনো ঋণকে ছোট করে দেখা যাবে না। ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, কিন্তু ঋণ রেখে কারো মারা যাওয়া উচিত নয়। ঋণ করা মানে এক প্রকার ফকিরের হাত।

তিনি বলেন, ঋণ করে ঘি খাওয়া যাবে না এবং এই ঋণ নিয়ে দেশ চালানো যাবে না। জাতি ও দেশ এতে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মনে করেন।

মসজিদে রাজনীতি প্রসঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মসজিদে নববীতে রাষ্ট্র পরিচালনা করা গেলে বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকেও একইভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব।

প্রধানমন্ত্রী প্রাইমারির বাচ্চাদের জন্য জুতা-পোশাক দেবেন, এ ব্যাপারে তিনি বলেন, এতে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যও জুতা-জামা দেওয়ার দাবি রাখছেন।

তিনি শিক্ষকদের প্রতি সম্মানজনক আচরণের কথা বলেন এবং জানান, শিক্ষকদের সম্মানের হতে হবে। যদি শিক্ষকরা প্রেস ক্লাবসহ বিভিন্ন জায়গায় আন্দোলন করেন, তাদের প্রতি আমাদের দায়িত্ব স্বীকার করতে হবে। তাদের সব দাবি মেনে নেওয়া উচিত।

তিনি বলেন, যেগুলো যোগ্য তাদের এমপিও চালু এবং যেগুলোর ঘাটতি রয়েছে তাদের শর্তসাপেক্ষে চালু করা উচিত। বাকিগুলো যাচাই-বাছাই করে তিন কিস্তিতে এমপিওভুক্ত করা গেলে শিক্ষাব্যবস্থা উন্নত হবে।

শ্রমিকদের যথাযথ পারিশ্রমিক নিশ্চিত করা প্রয়োজন। কৃষি কার্ড নিয়ে তিনি বলেন, জনগণের হাতে কাজ প্রদান করা উচিত, শুধুমাত্র কার্ড নয়। তা না হলে তাদের ভিক্ষার হাতেই থাকতে হবে। রাসুল (সা.) কাজের জন্য উৎসাহিত করেছেন। তিনি বিশ্বাস করেন, কাজ দিলে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে ইনশাআল্লাহ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মহিলা শ্রমিকদের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। জাতীয়ভাবে এই সিদ্ধান্ত হওয়া উচিত যে, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হলে সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি হাসপাতালের অ্যাম্বুলেন্সসহ সব সমস্যার সমাধান করতে হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, সব এমপির সম্মান রক্ষার্থে গঠনমূলক উন্নয়ন কাজের দিকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

অধ্যাপক মুজিবুর বলেন, এই সংসদে আল্লাহকে বাদ দিয়ে যাঁরা সরাসরি নেতাদের প্রতি স্মরণ করেছেন এবং দোয়া করেননি, তারা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছেন। তিনি বলেন, আল্লাহর এসব নির্দেশ মানলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি হামলার নিন্দা জানাল কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


ইরানি হামলার নিন্দা জানাল কুয়েত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ইরানের হামলার নিন্দা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়, ইরানের ‘আগ্রাসন’ কুয়েতের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে যে, ‘এ ধরনের হামলা উত্তেজনা প্রশমনে চলমান আঞ্চলিক ও বৈশ্বিক প্রচেষ্টাকে দুর্বল করে। সেই সঙ্গে এই প্রচেষ্টার সমর্থনকারী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।’

এতে আরো জানানো হয়েছে, কুয়েত তার সার্বভৌমত্ব রক্ষা, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং তাদের জনগণ ও ভূখণ্ডের বাসিন্দাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পূর্ণ অধিকার রাখে।

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কথা উল্লেখ করে ইরানের উপকূলীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র বোমাব পরেছে। প্রতিক্রিয়ায় কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। তেহরান দাবি করেছে যে, এই হামলা মার্কিন বাহিনীকে লক্ষ্য করেই করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তর্বর্তী সরকার গণিতে কাঁচা ছিল : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


অন্তর্বর্তী সরকার গণিতে কাঁচা ছিল : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অন্তর্বর্তী সরকার গণিতে কাঁচা ছিল। সরকার মাদ্রাসায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দিলেও বাজেটে সেই অনুযায়ী কোনো বরাদ্দ রাখেনি। এছাড়া প্রাথমিকের প্রায় ৬০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। আগামী জুলাই মাস থেকে নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে।

রোববার সকালে সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস ভবনের অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যদি কেউ প্রশ্নফাঁস নিয়ে গুজব বা বিভ্রান্তি ছড়ায়, তবে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই লক্ষ্য সাইবার আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি করা হবে, পাশাপাশি পুলিশ সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবে এবং সমস্ত কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে।

তিনি বলেন, বর্তমানে পরীক্ষায় নকলের প্রবণতা নেই বললেই চলে। সিসিটিভি ক্যামেরার কারণে এটি সম্ভব হয়েছে। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সরকার সর্বোচ্চ রকম প্রস্তুতি নিয়ে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের ন্যায়সংগত মূল্যায়ন নিশ্চিত করতে অভিযোগের ভিত্তিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তরপত্র মূল্যায়নে অভিন্ন মানদণ্ড অনুসরণ, নমুনা উত্তরপত্র পর্যালোচনা, পরীক্ষকদের মূল্যায়ন এবং অতিরিক্ত খাতা মূল্যায়নের চাপ কমানোর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, সামান্য বিষয়েও মামলা হচ্ছে। সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে। শিক্ষা খাতে সরকারের কোনো মামলার জট রাখতে চায় না। ২০১৭ সাল থেকে বিচারাধীন মামলার কারণে প্রায় ২৫ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদোন্নতি আটকে রয়েছে। আদালতের রায়ের আলোকে বিষয়টি নিষ্পত্তি করা হবে। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিচারাধীন ৩০ হাজারের বেশি মামলাও পর্যায়ক্রমে নিষ্পত্তি হবে।

শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষকদের বেতন-সংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তি করে নিয়মিত ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষা বোর্ডের দায়িত্ব শুধু পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে সীমাবদ্ধ রাখার পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সিলেট অঞ্চলের কেন্দ্রপ্রধান এবং গণমাধ্যমকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে ৫ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


গোবিন্দগঞ্জে ৫ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৫৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরকার বিনামূল্যে বিভিন্ন ধরনের ফসলের বীজ ও রাসায়নিক সার প্রদান করেছে।

কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে এবং কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস এ বীজ ও সার বিতরণ করে।

এ উপলক্ষে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে, উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার (২৭ জুন) একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

শামীম কায়সার লিংকন বর্তমান সরকারকে কৃষকবান্ধব হিসেবে উল্লেখ করে জানান, কৃষকদের ভাগ্যের উন্নয়ন এবং কৃষি পণ্যের দাম সহনীয় মাত্রায় রাখতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, কৃষকরা যেন এই সরকারের কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে প্রাপ্ত বীজ ও সার ব্যবহার করে ফসল উৎপাদন করবেন, এজন্য তাদের প্রতি আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তামসিদ ইরাম খান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মনু।

উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, সঠিকভাবে ফসল উৎপাদনের লক্ষ্যে এই কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক ১০ কেজি করে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) ও এমওপি (মিউরেট অফ পটাশ) সার পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%