প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৫৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরকার বিনামূল্যে বিভিন্ন ধরনের ফসলের বীজ ও রাসায়নিক সার প্রদান করেছে।
কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে এবং কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস এ বীজ ও সার বিতরণ করে।
এ উপলক্ষে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে, উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার (২৭ জুন) একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
শামীম কায়সার লিংকন বর্তমান সরকারকে কৃষকবান্ধব হিসেবে উল্লেখ করে জানান, কৃষকদের ভাগ্যের উন্নয়ন এবং কৃষি পণ্যের দাম সহনীয় মাত্রায় রাখতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, কৃষকরা যেন এই সরকারের কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে প্রাপ্ত বীজ ও সার ব্যবহার করে ফসল উৎপাদন করবেন, এজন্য তাদের প্রতি আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তামসিদ ইরাম খান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মনু।
উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, সঠিকভাবে ফসল উৎপাদনের লক্ষ্যে এই কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক ১০ কেজি করে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) ও এমওপি (মিউরেট অফ পটাশ) সার পেয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন