বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
০২:০৬ পি.এম
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে একটি জিপ গাড়িতে লুকিয়ে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইয়াবা পরিবহনের জন্য ব্যবহৃত জিপ গাড়িটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমুনি হেতালিয়া পাড়ার মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে মো. পারভেজ (৪২) এবং একই গ্রামের শেখ চাঁন মিয়ার ছেলে মো. বিপ্লব (৪৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালানো হয়। এই সময় আসামিদের ব্যবহৃত কালো রঙের হার্ডজিপ গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনের ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের মধ্যে ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে এসব ইয়াবা রাখা ছিল।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। মাদক কারবারি পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, বিএনপির সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী, আহত জুলাই যোদ্ধা মোঃ ইসমাইল, জুলাই যোদ্ধা মোঃ পলাশ, মিনহাজ জিদনীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। তাদের আত্মদান নতুন প্রজন্মকে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগাবে। শহীদদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগকে স্মরণ করা এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। শহীদদের আদর্শ ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের অঙ্গীকার। জনগণের সহযোগিতায় আমরা সেই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাদের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। অনুষ্ঠানের শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
থাইল্যান্ডের ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস এবং দেশটির প্রসিদ্ধ ভেজথানি হাসপাতালের যৌথ উদ্যোগে আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে একটি বিশেষ স্মরণ ও সংহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সকাল ১১:৩০ মিনিটে ভেজথানি হাসপাতালের এসডি বিল্ডিংয়ের ৭ম তলায় (SD Building 7th Floor) অবস্থিত অডিটোরিয়ামে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র জুলাই বিপ্লবের শহিদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা পালনের পর, অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসাধীন বেশ কয়েকজন আহত যোদ্ধা তাঁদের অনুভূতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। নবনিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এবং হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত মনোযোগ সহকারে আহত যোদ্ধাদের এই বক্তব্য ও বীরত্বগাথা শোনেন।
অনুষ্ঠানে থাইল্যান্ডে নবনিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব আন্দালিব ইলিয়াস, বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভেজথানি হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবিত্র জুলাই বিপ্লবের চেতনা ও শহিদদের স্মরণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বর্তমানে ভেজথানি হাসপাতালে চিকিৎসাধীন সম্মানিত আহত জুলাই যোদ্ধা (বিপ্লবী) এবং তাঁদের সাথে থাকা পরিচর্যাকারীদের (অ্যাটেন্ডেন্ট) উপস্থিতি ও সংহতি কামনা করা হয়।
দূতাবাস সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন আহত বীর যোদ্ধাদের মানসিক ও নৈতিক মনোবল দৃঢ় করতে এবং জুলাই বিপ্লবের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যেই এই যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। उक्त অনুষ্ঠানে আহত যোদ্ধাদের চিকিৎসা সহায়তার অগ্রগতি এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ‘জুলাই শহিদ দিবস’ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু করা হয়।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইব্রাহিম হোসেন মোল্লা।
শহিদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহিদ যোদ্ধা এমদাদুলের মা হাসিনা বেগম। এছাড়া জুলাই আন্দোলনের যোদ্ধা রাফসান ইয়াদ বক্তব্য দেন।
রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির আকন, সাবেক যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মালাদ জোমাদ্দার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল জোমাদ্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আমীর হোসেন খান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি আলহাজ বাদশা জোমাদ্দার, ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব তানভীর জিয়া রাসেল এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন কিরণ।
বক্তারা বলেছেন, জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, আইন-শৃঙ্খলা রক্ষা এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মুসাইব বিল্লাহ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের গৌরীপুরে শহীদ দিবস গভীর শ্রদ্ধার সঙ্গে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় গৌরীপুর অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে দেখা যায় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জুলাইয়ের শহীদদের এবং তাঁদের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, নিহত, আহতদের পরিবারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ