ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি করেছে ইন্টার্ন চিকিৎসকরা


রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি করেছে ইন্টার্ন চিকিৎসকরা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে দ্বিতীয় দিনের মত ছয় দফা দাবিতে।

সোমবার (৮ জুন) বেলা সোয়া ১১টায় রাজশাহী মেডিকেলের প্রধান ফটকের সামনে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেমে থাকে ছয় দফা দাবিতে। দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত তা কর্মবিরতি চলতে থাকবে বলেও তারা জানান।

এদিকে, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করার কারণে রোগীরা পড়েছেন দুর্ভোগে। ইন্টার্ণ চিকিৎসকরা ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন না, তাই কেবল জরুরি চিকিৎসাই বর্তমানে চলছে।

আরও পড়ুন: পানির মধ্যেই ঢালাই, বের হয়ে গেছে রড: কাঠালিয়ায় বিএডিসির স্লুইসগেট নির্মাণে অনিয়ম

তবে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানিয়েছেন যে মিড লেভেলের ডক্টর দিয়ে সংকট মোকাবেলা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামপুরে যুবকের ওপর হামলা ও ছিনতাই, হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী

আন্তর্জাতিক ডেস্ক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


ইসলামপুরে যুবকের ওপর হামলা ও ছিনতাই, হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী

জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা উজানপাড়া এলাকায় এক যুবকের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত যুবকের দাদা মো. কুদ্দুস শেখ ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জুন ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে পলবান্ধা উজানপাড়া এলাকার মোঃশহিদ শেখের মুদির দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত যুবক স্বরণ শেখ (১৫) বিকাশের মাধ্যমে উত্তোলন করা ২৬ হাজার টাকা এবং স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে নেওয়া ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তার পথরোধ করে।
অভিযোগে বলা হয়েছে, পূর্ব বিরোধের জের ধরে মোঃ আলামিন (২৪) ও মোঃ রনি (২১), পিতা মোঃ ছামিউল শেখ; মোঃ মাসুদ (২৩), পিতা মোঃ চিরকু; এবং মোঃ ছামিউল হক (৪৫) ও মোঃ জামি (৩৮), পিতা মালপ উদ্দিন সহ আরো কয়েকজন মিলে লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে স্বরণ শেখের ওপর হামলা চালায়। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে দিয়ে তার কাছে থাকা ১ লাখ ২৬ হাজার টাকা ও একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
স্বরণ শেখের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত স্বরণকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার জানিয়েছে।
অভিযোগকারী মো. কুদ্দুস শেখ বলেন, “নাতির চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এবং পারিবারিকভাবে আলোচনা করে থানায় অভিযোগ দিতে কিছুটা সময় লেগেছে।”
এ বিষয়ে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে থানা সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে গ্রাম আদালতের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি নিয়ে কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


মুন্সীগঞ্জে গ্রাম আদালতের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি নিয়ে কর্মশালা

মুন্সীগঞ্জ সদর উপজেলার অন্তর্গত গ্রাম আদালতের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মশালাটি সোমবার দুপুর ১২ টায় সদর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজন করা হয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান উক্ত কর্মশালার সভাপতিত্ব করেন। কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া, সুবিধা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এ সময় বিভিন্ন বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটোখাটো বিরোধ দ্রুত, সহজ এবং স্বল্প ব্যয়ে নিষ্পত্তির জন্য একটি কার্যকর ব্যবস্থা। যদি জনগণের মধ্যে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়, তাহলে আদালতের ওপর চাপ কমবে এবং স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি আরও মজবুত হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান উল্লেখ করেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় বিচার সেবা পৌঁছে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। এই সেবার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ এটি আয়োজনে প্রতিপাদ্য ছিল ‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রাম আদালত আইন ২০০৬ অনুসারে স্থানীয়ভাবে ফৌজদারি ও দেওয়ানি বিরোধের সহজ এবং দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে ইউনিয়ন আদালত গঠিত হয়। গ্রাম আদালত ৩০০,০০০ টাকার মধ্যে ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেয়ারম্যানের চেয়ার নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


চেয়ারম্যানের চেয়ার নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব এবং চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে বর্তমান চেয়ারম্যান ফরিদ উদ্দিন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কপিল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়কে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষটি প্রায় তিন ঘণ্টা ধরে চলে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশের কাছ থেকে জানা যায়, বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন সম্প্রতি একটি মামলায় কারাগারে বন্দি ছিলেন। তার অনুপস্থিতিতে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কপিল উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে ফরিদ উদ্দিন ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করতে আসলে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। অভিযোগ রয়েছে, দায়িত্ব হস্তান্তর নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল।

সোমবার এ বিষয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে প্রবৃত্ত হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, চেয়ারম্যানের দায়িত্ব ও চেয়ারে বসাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরো জানান, নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাল্টার উপকূলের কাছে অভিবাসীবাহী নৌকা ডুবে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


মাল্টার উপকূলের কাছে অভিবাসীবাহী নৌকা ডুবে ১০ জনের মৃত্যু

ভূমধ্যসাগরে মাল্টার উপকূলের কাছে ইউরোপগামী অভিবাসীদের একটি নৌকা ডুবে অন্তত ১০ জনের মৃত্যু ঘটেছে।

ইতালীয় কোস্টগার্ড জানিয়েছে যে, নৌকাটি লিবিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করেছিল। এতে প্রায় ৬০ জন আরোহী ছিলেন।

এক বিবৃতিতে ইতালির কোস্টগার্ড জানায়, নৌকাটি যখন উল্টে যায়, তখন মাল্টা কর্তৃপক্ষ অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা চাইলে ইতালীয় টহলজাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

কোস্টগার্ডের তথ্যমতে, রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারীরা ১০ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার সময় নৌকাটির অনেক যাত্রী সাগরে ছিটকে পড়ার খবর পাওয়া গেছে।

এদিকে, ঘটনাস্থলের কাছাকাছি অবস্থানরত একটি মাছ ধরার জাহাজ প্রায় ৪৮ জনকে জীবিত উদ্ধার করার সফলতা দেখিয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে নারী ও শিশুও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও তাদের পরিচয় ও জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

লিবিয়া ও উত্তর আফ্রিকার অন্যান্য অঞ্চল থেকে ইতালি ও মাল্টার উদ্দেশে যাত্রা করা মধ্য ভূমধ্যসাগরীয় (সেন্ট্রাল মেডিটেরেনিয়ান) রুটকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথগুলোর একটি হিসেবে ধরা হয়। যুদ্ধ, দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা এবং মানবাধিকার সংকট থেকে বাঁচতে প্রতি বছর হাজার হাজার ব্যক্তি এই পথ ধরে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। তবে অতিরিক্ত যাত্রীবোঝাই, অনিরাপদ নৌযান এবং প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্যানুসারে, চলতি বছরের রিপোর্ট লেখা পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরীয় রুট পাড়ি দিতে গিয়ে অন্তত ৮২৭ জনের মৃত্যু হয়েছে।

সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে এই রুটে এক হাজার ৩৩০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল, যা ইউরোপমুখী অভিবাসন সংকটের ভয়াবহতাকেই উপস্থাপন করে।

মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই ভূমধ্যসাগরে উদ্ধার তৎপরতা জোরদার এবং অভিবাসীদের জন্য নিরাপদ ও বৈধ পথ তৈরির প্রশ্নে আহ্বান জানিয়ে আসছে। সর্বশেষ এই দুর্ঘটনা আবারও ইউরোপমুখী অভিবাসন সংকট এবং সমুদ্রপথে মানবপাচারের ঝুঁকি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%