ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্নীতির অভিযোগে ডিএসসিসির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রুবেলকে বরখাস্ত


দুর্নীতির অভিযোগে ডিএসসিসির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রুবেলকে বরখাস্ত

টেন্ডার বাণিজ্য, দোকান বরাদ্দ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগের কারণে ডিএসসিসির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১ জুন) তার বরখাস্তের ঘটনা ঘটে। জানা গেছে, মেয়র ফজলে নুর তাপসের ঘনিষ্ঠ কর্মকর্তারূপে গোলাম কিবরিয়া রুবেল পূর্বে দায়িত্ব পালন করেছেন। তাপসের সময় থেকেই তিনি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং দফতরের কাজের দায়িত্ব লাভ করেছিলেন বলে অভিযোগ করা হচ্ছে। রুবেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার সম্পদ বৃদ্ধিরও। অনুসন্ধানে দেখা যায়, তার নামের অধীনে রাজধানীতে একাধিক ফ্ল্যাট ও বাড়ি রয়েছে, এছাড়া কক্সবাজারে একটি হোটেলও রয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ বলছেন, রুবেল করপোরেশনের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছিলেন। তবে এই সমস্ত অভিযোগ সম্পর্কে গোলাম কিবরিয়া রুবেল কিংবা সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


কুমিল্লায় ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুেবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে তাদের চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মৃত শিশুরা হলো চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানের ছেলে আয়ান (১২), কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ফরহান ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (২) এবং মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে শাহাদাত (৬)।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, পৃথক ঘটনায় পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রে অসাবধানতা ও পর্যাপ্ত তদারকির অভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটে। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘সকাল থেকে তিন শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

একই দিনে তিন শিশুর মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও বিরাজ করছে গভীর শোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদ উপহার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদ উপহার বিতরণ

ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ১০০ পরিবারের মাঝে পবিত্র ঈদ উপর শাড়ি বিতরণ করা হয়েছে। এই শাড়ি বিতরণ করা হয়েছে সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান নাগর এর নেতৃত্বে।

শাড়ি বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক হাওলাদার মাহাদি নিয়াজ, কোষাধক্ষ মোঃ আইয়ুব নবী, দপ্তর সম্পাদক ইসমাইল হাওলাদার, সদস্য আব্দুল হাই পন্ডিত এবং অন্যান্যরা।

এই সময়ে বক্তারা সংগঠনের সর্বোচ্চ সাফল্য কামনা করেন। বক্তারা উল্লেখ করেন, বিত্তশালী মানুষেরাও যদি সংগঠনের সাথে জড়িত হয়ে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন, তাহলে আমরা আরও বেশি গরিব, অনাথ, অসহায় এবং পথচারী মানুষের সাহায্য করতে সক্ষম হব। বক্তাদের মতামত ছিল যে, তাদের যখন এবং যেভাবে যতটুকু দরকার, আমরা যাতে সর্বোচ্চ সাহায্য করতে পারি।

যেসব প্রবাসী ভাইয়েরা আমাদের শাড়ি বিতরণী কাজে সহযোগিতা করেছেন, আল্লাহ তায়ালা তাদের দুনিয়া ও আখেরাতের সর্বোচ্চ সফলতা দান করুক। এই আশা ব্যক্ত করে প্রোগ্রামটি সমাপ্ত ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যু

সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তোফায়েল আহমেদের বয়স ছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মহানায়ক হিসেবে পরিচিত এবং শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করার ক্ষেত্রে তার ঐতিহাসিক ভূমিকা রয়েছে।

তিনি পাঁচবারের অধিক সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিভিন্ন মেয়াদে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দিলেন মেসি ও দে পল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দিলেন মেসি ও দে পল

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ক্যাম্পে যোগদান করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও মিডফিল্ডার রদ্রিগো দে পল। সংশ্লিষ্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, তারা একটি ব্যক্তিগত ফ্লাইটে কানসাস সিটিতে পৌঁছেছেন।

প্রতিবেদন অনুযায়ী, মেসি এবং দে পল হলেন আর্জেন্টিনা দলের ক্যাম্পে পৌঁছানো সর্বশেষ দুই খেলোয়াড়। এর আগে গত রবিবার দলের অন্যান্য সদস্যরা কানসাস সিটিতে পৌঁছান। বর্তমানে পুরো দল শহরের ‘বার্কলি রিভারফ্রন্টে’ অবস্থান করছে।

আর্জেন্টিনা দল কানসাস সিটির আধুনিক ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে’ প্রস্তুতি পর্বে অনুশীলন করবে। বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে বর্তমান চ্যাম্পিয়নরা দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে।

আগামী ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে মেসির দল এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%