১১:৩৩ পি.এম
২০২৬ ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ উপলক্ষে রাজধানী ঢাকায় স্পেনের সমর্থনে একটি বর্ণাঢ্য পদযাত্রা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরে এ মিছিলটি বের করা হয়, যার নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের সাবেক অনারারি কনস্যুলার, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতি সমর্থন জানাতে, এই মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা স্পেন জাতীয় দলের জার্সি পরিহিত ছিলেন। তাঁরা ঢাকার গুলশানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রিয় দলের বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় মিছিলের পুরো পরিবেশ স্পেনের জাতীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মিছিলে উপস্থিত থাকতে দেখা যায় চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরদৌস, এছাড়াও মতলব উত্তর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: বাউয়েট ক্যাম্পাসে বসছে প্রকৌশল গবেষণা ও প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
নেতাকর্মীরা জানান যে, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে, যা তারা দলের রাজনৈতিক পরিচয়ের বাইরে রেখেছে। স্পেনের প্রতি সমর্থন জানাতে তারা এই আনন্দ মিছিলের আয়োজন করেছেন। মিছিল শেষে ড. জালাল উদ্দিন স্পেন দলের জন্য শুভকামনা জানিয়ে বলেন, "বিশ্বকাপ ফুটবল কোটি মানুষের আবেগের জায়গা। সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল ম্যাচের প্রত্যাশা করছি।" খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে আয়োজিত এই মিছিল ঢাকায় উপস্থিত ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। বিভিন্ন স্থান থেকে আগত সমর্থকেরাও এতে অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন