ঢাকা সোমবার, ১০ই আগস্ট, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ইং ২৬শে শ্রাবণ, ১৪৩২বাং

২০১০–এর সঙ্গে ২০২৬-এর অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জিতবে স্পেন?


২০১০–এর সঙ্গে ২০২৬-এর অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জিতবে স্পেন?

ফুটবলের সঙ্গে কুসংস্কার কিংবা অদ্ভুত কাকতালীয় ঘটনার সম্পর্ক নতুন নয়। সমর্থক শুরু করে ফুটবলার, কোচ— অনেকেই মনে করেন, কিছু ঘটনা যেন ভাগ্যের ইঙ্গিত বহন করে। তাই বড় কোনো টুর্নামেন্টে অতীতের স্মৃতি যখন বর্তমানের সঙ্গে মিলে যায় তখন সেটি মুহূর্তেই আলোচনার বিষয় হয়ে ওঠে।

২০২৬ বিশ্বকাপে স্পেনকে নিয়ে ঠিক এমনই একটি আলোচনার শুরু হয়েছে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের ইতিহাসের প্রথম এবং একমাত্র বিশ্বকাপ জিতেছিল ‘লা রোহা’। এখন ১৬ বছর পর ২০২৬ বিশ্বকাপে আবারও ২০১০ বিশ্বকাপের কিছু মিল দেখা যাচ্ছে। যদিও মাঠের পারফরম্যান্সে এসব কাকতালীয় ঘটনার কোনো প্রভাব না থাকলেও, শিরোপা স্বপ্নে নতুন করে আশার রসদ জোগাচ্ছে এসব ঘটনা।

উদ্বোধনী ম্যাচে একই দেশ, একই তারিখ:

আরও পড়ুন: ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ শিক্ষার্থীর ৫৫ জনই জিপিএ-৫

২০১০ বিশ্বকাপ শুরু হয়েছিল ১১ জুন, যেখানে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। এখন আশ্চর্যের বিষয় হচ্ছে, ২০২৬ বিশ্বকাপও আবার শুরু হয়েছে ১১ জুনেই এবং উদ্বোধনী ম্যাচেও একই দুই দল খেলেছে। শুধুমাত্র স্বাগতিক ও সফরকারী দলের অবস্থান পাল্টে গেছে।

আবারও ‘গ্রুপ এইচ’-এ স্পেন:

২০১০ সালে স্পেন বিশ্বকাপ জয়ের অভিযান শুরু করেছিল ‘গ্রুপ এইচ’- থেকে। ২০২৬ সালের ড্রতেও তাদের অবস্থান একই গ্রুপে। ফলে অনেক সমর্থক এটিকে শুভ লক্ষণ হিসেবে দেখছেন।

ইউরোপের চ্যাম্পিয়ন হিসেবেই বিশ্বকাপে:

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে যাওয়ার আগে স্পেন ছিল ২০০৮ ইউরো চ্যাম্পিয়ন। এবারও তারা বিশ্বকাপে এসেছে ইউরোপের বর্তমান সেরা দল হিসেবে, কারণ তারা ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে।

বিশ্বকাপের বছরেই রিয়াল মাদ্রিদে মরিনহো:

২০১০ সালে স্পেনের বিশ্বজয়ের ঠিক আগে হোসে মরিনহো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন। ২০২৬ সালেও বিশ্বকাপের বছরেই আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে এসেছেন এই পর্তুগিজ কোচ। এটিও আলোচনার অন্যতম এবং বড় বিষয় হয়ে উঠেছে।

শেষ ষোলোতে আবারও পর্তুগালকে ১-০ ব্যবধানে হারানো:

আরও পড়ুন: দেশের শিল্প খাতে বিদেশি বিনিয়োগের বড় সুযোগ রয়েছে

২০১০ বছরের বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল স্পেন। কাকতালীয়ভাবে ২০২৬ সালেও একই পর্যায়ে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে এবং ফলাফলও একই, ১-০ ব্যবধানে স্পেনের জয়।

আবারও বার্সেলোনা-নির্ভর স্প্যানিশ দল:

২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের আটজন খেলোয়াড় ছিলেন বার্সেলোনার। ২০২৬ সালের স্কোয়াডেও বার্সেলোনার ঠিক আটজন প্রতিনিধি রয়েছেন— জোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাউ কুবারসি, গাভি, পেদ্রি, দানি ওলমো, ফেরান তোরেস এবং লামিনে ইয়ামাল। দুই সময়ের দলই প্রায় একইভাবে গড়ে উঠেছে বার্সেলোনা-ভিত্তিক কাঠামোর ওপর।

বিশ্বকাপে আবারও শাকিরার উপস্থিতি:

আরও পড়ুন: শুটিংয়ে বিপত্তি, ভুল করে নথ গিলে ফেললেন বলিউড অভিনেত্রী

২০১০ বিশ্বকাপ মানেই শাকিরার ‘ওয়াকা ওয়াকা’— যা আজও ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় বিশ্বকাপ সংগীত। ২০২৬ আসরেও শাকিরা ফিরেছেন নতুন গান ‘দাই দাই’ নিয়ে। ফলে অনেকের কাছে এটিও ২০১০ সালের স্মৃতিকে ফিরিয়ে আনার আরেকটি কাকতালীয় ঘটনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
শহীদ জিয়ার খাল খনন

বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন তারেক রহমান: এমপি ধলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন তারেক রহমান: এমপি ধলু

নওগাঁ-৫ (সদর) আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম এদেশে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন।” শহীদ জিয়াউরের এই উদ্যোগের অংশ হিসেবে তিনি সারাদেশে খাল খনন ও বৃক্ষরোপণ শুরু করেন। দেশের উন্নয়নের ক্ষেত্রে এই বিশেষ কর্মসূচির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করছেন দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান। এমপি ধলু আরও জানান, “তিনি পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের ঘোষণা দিয়েছেন।” ইতোমধ্যেই সারাদেশে এই উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে। সারাবিশ্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদেরকে অধিক সংখ্যক গাছ লাগাতে হবে।

রোববার (১৯ জুলাই) বেলা ১১ টায় এমপি জাহিদুল ইসলাম ধলু তার নির্বাচনী এলাকা নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের গোবিন্দপুর ব্রিজের পূর্বপাশে ফতেপুর থেকে হাঁপানিয়া পর্যন্ত সদ্য খনন করা সাত কিলোমিটার খালের দুই পাশে বৃক্ষরোপণ উদ্বোধন উপলক্ষে গোবিন্দপুরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। তিনি জানান, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই খালের দুধারে মোট ১৪ হাজার বনজ, ফলজ, ঔষধি এবং শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী সাংবাদিক মাহমুদুন নবী বেলাল সভাপতিত্ব করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, বক্তারপুর ইউপি চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম প্রমুখ। এসময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় উপকারভোগী জনতা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাহমুদুন নবী বেলাল বলেন, “খালের দুই পাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ করা হবে।” তিনি স্থানীয় সামাজিক বনায়ন কমিটির সদস্য ও উপকারভোগীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
দীর্ঘ ১৪ বছরের 'দেশম যুগ'র অবসান

ফরাসি ডাগআউটে এবার শুরু হচ্ছে জিদান অধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


ফরাসি ডাগআউটে এবার শুরু হচ্ছে জিদান অধ্যায়

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-৬ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছে ফ্রান্স। এই পরাজয়ের মধ্য দিয়েই সমাপ্তি ঘটল বিশ্ব ফুটবলের একটি সফল ও দীর্ঘ সময়ের ডাগআউট অধ্যায়ের। ফ্রান্স জাতীয় দলের সঙ্গে ১৪ বছরের দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে এলেন কোচ দিদিয়ের দেশম। টুর্নামেন্টের শুরুতেই তিনি ঘোষণা করেছিলেন—বিশ্বকাপ শেষ হওয়ার পর পদত্যাগ করবেন। অবশেষে সেই ঘোষণা বাস্তবে পরিণত হলো।

ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, দেশমের উত্তরসূরি হিসেবে ফ্রান্স দলের দায়িত্ব নিতে যাচ্ছেন দেশের ফুটবল ইতিহাসের কিংবদন্তি জিনেদিন জিদান। গতকাল শনিবার রাতে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শেষবারের মতো ফ্রান্সের কোচ হিসেবে মাঠে ডাগআউটে ছিলেন দেশম। আর এই ম্যাচের পর থেকে আনুষ্ঠানিকভাবে ফরাসি ফুটবলে শুরু হবে 'জিদান যুগ'।

২০১২ সালে তিনি ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন দিদিয়ের দেশম। তার নেতৃত্বে বিগত ১৪ বছরে ফ্রান্স ইউরোপ ও বিশ্ব ফুটবলের অন্যতম ধারাবাহিক এবং অপরাজেয় শক্তিতে রূপান্তরিত হয়েছে। তার অধীনে ফরাসিরা অংশ নিয়েছে চারটি বিশ্বকাপে এবং দুর্দান্ত পারফর্ম করেছে:

২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল,

২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন (শিরোপা জয়),

২০২২ বিশ্বকাপে রানার্সআপ,

২০২৬ বিশ্বকাপে চতুর্থ সেরা।

কোচ হিসেবে দেশমের পরিসংখ্যানও অসাধারণ। গত ১৪ বছরে তিনি ফ্রান্সের ডাগআউটে ১৮৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ১২০টি ম্যাচে ফ্রান্স জয় লাভ করেছে। বাকি ম্যাচগুলোর মধ্যে ৩৫টি ড্র এবং মাত্র ৩১টি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছে তিনি।

এবারের বিশ্বকাপে বিদায়ের পরে দেশমের সামনে থাকা একটি অনন্য ইতিহাস গড়ার সুযোগও হারিয়ে গেল। ফ্রান্সকে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলতে পারলে সেটি হতো একটি বিরল কীর্তি। তাছাড়া, শিরোপা জিততে পারলে তিনি খেলোয়াড় ও কোচ হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়তেন। এর মাধ্যমে ব্রাজিলের কিংবদন্তি মারিও জাগালোর পাশে বসার সম্মান অর্জন করতেন, যিনি ১৯৫৮ ও ১৯৬২ সালে খেলোয়াড় হিসেবে এবং ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। এর আগে ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী দলের সহকারী কোচও ছিলেন জাগালো।

দেশম এর আগে ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে এবং ২০১৮ সালে কোচ হিসেবে ফ্রান্সকে সোনালী ট্রফি চাপিয়ে ধরেছিলেন। ২০২২ সালে আর্জেন্টিনার কাছে ফাইনালে পরাজিত হওয়ার পর এবার স্পেনের কাছে সেমিফাইনালে পরাজিত হয়ে তার ট্রিপল বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণ রয়ে গেল।

দেশমের বিদায়ের পর ফরাসি ফুটবলে এখন নতুন এক ভোরের অপেক্ষা। বহুদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জিনেদিন জিদান ফ্রান্স দলের দায়িত্ব নিচ্ছেন। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই ফরাসি মহাতারকার সামনে এবার নতুন চ্যালেঞ্জ। ফুটবলপ্রেমীরা আশা করছেন, দেশমের রেখে যাওয়া দুর্দান্ত ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জিদান ফ্রান্সকে আবারও বিশ্বসেরার আসনে ফিরিয়ে নিয়ে যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনাল যেন ব্যালন ডি’অর জয়ের মঞ্চ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:০১ এম


বিশ্বকাপ ফাইনাল যেন ব্যালন ডি’অর জয়ের মঞ্চ

বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নির্ধারণ করার জন্য এখন পুরো ক্রীড়াবিশ্ব অপেক্ষা করছে। আজ রোববার বাংলাদেশ সময় রাত ১:০০ টায় ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের অন্যতম সেরা দল স্পেন এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই ফাইনালটি কেবল বিশ্বকাপ ট্রফি জয়ের লড়াই নয়, বরং ২০২৬ সালের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নির্ধারণের ক্ষেত্রেও এটি একটি চূড়ান্ত মঞ্চ হয়ে দাঁড়িয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি বিশেষ বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই ফাইনাল ম্যাচটিকে ব্যালন ডি’অরের ভাগ্য নির্ধারণী ম্যাচ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

বিশ্বকাপের পারফরম্যান্স বরাবরই ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করে। এবারের টুর্নামেন্টে স্পেন ও আর্জেন্টিনা, উভয় দলেরই বেশ কয়েকজন তারকা খেলোয়াড় পুরো আসর জুড়ে অতিমানবীয় পারফরম্যান্স দেখিয়েছেন। আজকের ফাইনালে যারা নিজেদের দলের জয়ে মূল ভূমিকা রাখবেন, ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার এই পুরস্কারে তাদের পাল্লা অনেকটাই ভারী হয়ে যাবে।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। আলবিসেলেস্তেদের চ্যাম্পিয়ন করতে পারলে রেকর্ড সম্প্রসারণ করে তিনি আরও একটি ব্যালন ডি’অর নিজের ঝুলিতে পোরার দৌড়ে সবার চেয়ে এগিয়ে যাবেন।

অন্যদিকে, পুরো টুর্নামেন্টে নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল খেলা স্পেনের একাধিক তারকা ফুটবলার মঙ্গলবার তাদের ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জয়ের দাবিদার হিসেবে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছেন আজকের ম্যাচে।

মূল ফাইনালের আগে গতকাল রাতে মিয়ামিতে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সেমিফাইনালের হতাশাজনক হারের ধাক্কা সামলে টুর্নামেন্ট শেষ করার লড়াইয়ে ইংল্যান্ডের কাছে ৪-৬ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স।

বিশ্বকাপের এই শেষ মুহূর্তের সমীকরণ ফুটবল ইতিহাসে একটি নতুন অধ্যায়ের জন্ম দিতে যাচ্ছে, যেখানে আজ রাতের একটি ম্যাচই বদলে দিতে পারে ফুটবলারদের ব্যক্তিগত ও দলীয় অর্জনের পুরো খতিয়ান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:০৯ এম


পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

রাজশাহীর পুঠিয়ায় হেরোইন সহ মোঃ সোহেল কবির (৩২) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টায় পুঠিয়া থানার নামাজগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের কাজটি করেছেন জেলার ডিবি পুলিশের এসআই মোঃ আব্দুস সামাদ ও সঙ্গীয় ফোর্স।

এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতার হওয়া সোহেল কবির রাজশাহীর গোদাগাড়ী থানার ফরিদপুর গ্রামের মৃত আব্দুর রাকিবের ছেলে বলে জানা যাচ্ছে। রবিবার রাতের দিকে এই তথ্যটি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানিয়েছেন, রবিবার সকাল পৌনে ৮টায় গোপন সংবাদ পাওয়ার পরে ডিবি পুলিশ জানতে পারে, একজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে (নওয়াবগঞ্জ-হ-১৬-৪৩৭৪) হেরোইন বিক্রির উদ্দেশ্যে পুঠিয়ার দিকে আসছে। এ ধরনের তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৮টায় একটি ১২৫ সিসি হিরো মোটরসাইকেলকে সিগনাল দেয়। তবে চালক মোটরসাইকেলটি রেখে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ তাকে ধরে ফেলে। পরে তার শরীর তল্লাশি করে সোহেল কবিরের প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম হেরোইন সহ মাদক বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এই ব্যাপারে গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এদিন বেলা ১১টার দিকে পুঠিয়া থানা পুলিশ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১১
জোহর ১২:০৫
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৩৬
ইশা ০৭:৫২
সূর্যোদয় : ০৫:৩২ সূর্যাস্ত : ০৬:৩৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%