ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির বিষয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কতা জারি


ইসরায়েলের গুপ্তচরবৃত্তির বিষয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর (পেন্টাগন) ইসরায়েলকে কেন্দ্র করে গুপ্তচরবৃত্তি ও পাল্টা গুপ্তচর কার্যক্রমের ঝুঁকির মূল্যায়ন সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের ওপর ইসরায়েলের ক্রমবর্ধমান এবং আক্রমণাত্মক গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে দু'জন বর্তমান এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি-ডিআইএ) সম্প্রতি ইসরায়েলের জন্য হুমকির মাত্রা ‘ক্রিটিক্যাল’ অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ

কর্মকর্তাদের মতে, ডিআইএ’র এই নতুন মূল্যায়নের পেছনে প্রধান কারণ হলো মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও নীতিগত অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহে ইসরায়েলের বিশেষ আগ্রহ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর নজরদারির চেষ্টা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ বেড়ে গেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ডিআইএ’র মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট সাত পৃষ্ঠার একটি নথিতে এমন কয়েকটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়েছে যা মার্কিন প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে ওই ঘটনাগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এমন সময়ে এই মূল্যায়ন সামনে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরান যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে মতপার্থক্যের খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি দুই নেতার মধ্যে একটি উত্তেজনাপূর্ণ টেলিফোন আলাপও হয়েছে বলে জানা গেছে। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করবে না কি আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর পথ বেছে নেবে, সে বিষয়ে ইসরায়েল অত্যন্ত আগ্রহী। এই কারণে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী মহলের অভ্যন্তরীণ অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮

তবে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এনবিসি নিউজের এ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে ইসরায়েল কোনও ধরনের গোয়েন্দা তথ্য সংগ্রহ বা নজরদারি চালায়- এরকম দাবি সত্য নয়।

অন্যদিকে, পেন্টাগন এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তাও সংবাদমাধ্যমটির প্রতিবেদনে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন।

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট এমিলি হার্ডিং বলেন, “ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অত্যন্ত আক্রমণাত্মক ও সক্রিয়। তারা সবসময় জানতে চায় আমরা কী করছি।”

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এনবিসি নিউজের এই প্রতিবেদন নতুন করে কূটনৈতিক ও নিরাপত্তা মহলে আলোচনা সৃষ্টি করেছে।

আরও পড়ুন: নেতানিয়াহুর জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার চেষ্টা

সূত্র: এনবিসি নিউজ, আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্রামে শোকের ছায়া!

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর উপজেলা প্রতিনিধি

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


গৌরীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্রামে শোকের ছায়া!
 
 
 
ময়মনসিংহের বোকাইনগর ইউনিয়ন এর গড়পাড়া গ্রামে পানিতে ডুবে রুবেল (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে গ্রামের অটোরিকশা চালক মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে রুবেলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে নেমে তাকে উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে আহাজারি ও গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে এ ঘটনায় গভীর শোক বিরাজ করছে।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে  সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলায় এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকারের নেতৃত্বে র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন  স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা  অংশগ্রহণ করেন।
র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানিয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করেন।
 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার বলেন,
বর্তমানে ডেঙ্গু একটি জাতীয় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগই যথেষ্ট নয়, এজন্য সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিজেদের বাড়ি-ঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
এডিস মশা সাধারণত পরিষ্কার ও জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই ফুলের টব, পুরোনো টায়ার, ডাবের খোসা, ভাঙা পাত্র কিংবা বাড়ির ছাদে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ডাঃ সুব্রত কর্মকার জানান, ডেঙ্গু প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগ বিভিন্ন সময় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে এবং জনগণকে এ বিষয়ে আরও সচেতন করতে প্রচারণা অব্যাহত থাকবে।
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মশাবাহিত রোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জরুরি: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


মশাবাহিত রোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জরুরি: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি জানিয়েছেন, জনগণের সচেতনতা বৃদ্ধি, সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

শনিবার (৬ জুন) সকালে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক সচেতনতামূলক র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।

দ্বারা মন্তব্য করা হয়েছে যে, আমাদের প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে।

র‌্যালিটি হাসপাতাল থেকে বের হয়ে আন্দরকিল্লা হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট (অর্থো সার্জারি) ডা. অজয় দাশ, বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবেদ এবং আগ্রাবাদস্থ সরকারি মেডিক্যাল সাব-ডিপোর ম্যানেজার ডা. সাখাওয়াত হোসেনসহ এমএসএফ, ব্র্যাক, আইসিডিডিআরবি’র প্রতিনিধি, বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক-কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা।

র‌্যালি শেষে হাসপাতালের নালায় ফগার মেশিন দিয়ে স্প্রে করে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে জনসচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোববার শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


রোববার শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন

আগামীকাল রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। এ অধিবেশন বিকেল ৩টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানিয়ে দিয়েছে। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ৭ মে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সংসদ সচিবালয় থেকে।

সংসদ সচিবালয় জানাচ্ছে, রাষ্ট্রপতির এই আদেশ জারির পরে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অধিবেশনটি যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন শুরু হবে। মূলত এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার কার্যক্রম সম্পন্ন হবে।

এদিকে, বাজেট অধিবেশন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা থেকে শনিবার (৬ জুন) রাজধানীর বেশকিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা-বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%