ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ভিনিসিয়ুসকে পেতে রেকর্ড গড়তে প্রস্তুত আর্সেনাল, সর্বোচ্চ বেতনের প্রস্তাব


ভিনিসিয়ুসকে পেতে রেকর্ড গড়তে প্রস্তুত আর্সেনাল, সর্বোচ্চ বেতনের প্রস্তাব

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়ানোর জন্য বড় ধরনের পরিকল্পনা করছে ইংলিশ ক্লাব আর্সেনাল।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ভিনিসিয়ুসের রিয়ালের সাথে নতুন চুক্তির অগ্রগতি না হওয়ায় গানাররা পরিস্থিতির ওপর নজর রাখছে। চুক্তি নবায়ন না হলে আগামী বছরের জুনে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে পারেন এই তারকা। যদিও তার আগেই তাকে বিক্রি করার সুযোগ বিবেচনা করতে পারে স্প্যানিশ জায়ান্টরা।

দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ বেতনের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল, যাতে ভিনিসিয়ুসকে দলে টানা যায়। বর্তমানে রিয়াল মাদ্রিদে তিনি প্রতি সপ্তাহে প্রায় ৪ লাখ ৭০ হাজার ইউরো বেতন পান। লন্ডনের ক্লাবটি তার চেয়েও বেশি বেতনের প্রস্তাব দিতে সক্ষম, যা তাকে আর্সেনালের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বানাবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ৭টি সেনাবাহিনী ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন

অন্যদিকে, ভিনিসিয়ুসকে ছাড়তে রিয়াল মাদ্রিদ মোটা অঙ্কের ট্রান্সফার ফি দাবি করছে। সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য অন্তত ১৬০ মিলিয়ন ইউরো (১৩৭ মিলিয়ন পাউন্ড) চায় স্প্যানিশ ক্লাবটি।

স্প্যানিশ সংবাদপত্র স্পোর্তের তথ্য মতে, এই ট্রান্সফার সম্পন্ন করতে হলে আর্সেনালকে নতুন ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড গড়তে হবে। বর্তমানে ইংলিশ ফুটবলের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফারের রেকর্ডটি আলেক্সান্দার আইসাকের, যাকে ১২৫ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসল ইউনাইটেড থেকে লিভারপুলে নিয়ে আসা হয়েছিল। ফলে ভিনিসিয়ুসকে কিনতে আর্সেনালকে বর্তমান রেকর্ডের চেয়ে ১২ মিলিয়ন পাউন্ড বেশি ব্যয় করতে হতে পারে।

তবে এখন পর্যন্ত ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা রিয়াল মাদ্রিদ বা আর্সেনালের পক্ষ থেকে দেওয়া হয়নি। ঠিক তাই, বিষয়টি আপাতত গুঞ্জনের পর্যায়েই রয়ে গেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে নিহত ২, আহত ১০

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুকুর থেকে উদ্ধার হলো পুলিশ সদস্যের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


পুকুর থেকে উদ্ধার হলো পুলিশ সদস্যের মরদেহ

গোপালগঞ্জের শ্বশুরবাড়ি এলাকা থেকে পুলিশ সদস্যের একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকালে সদর উপজেলার পাইককান্দি এলাকার একটি পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পুলিশ সদস্য বি এম মাহমুদুল ইসলাম (৩৮) খাগড়াছড়ির ৬ এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূঁইয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী ও শ্বশুরকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। এর পর পুলিশ এসে সকাল সাড়ে ৮টার দিকে ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণটি জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্বত্য জেলা পরিষদে ৯৩% মেধাভিত্তিক নিয়োগের দাবি, ৬ দফা বাস্তবায়নে আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


পার্বত্য জেলা পরিষদে ৯৩% মেধাভিত্তিক নিয়োগের দাবি, ৬ দফা বাস্তবায়নে আল্টিমেটাম

পার্বত্য জেলা পরিষদগুলোর নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে কোটাভিত্তিক ব্যবস্থার ৬৭ শতাংশ উপজাতি ও ৩৩ শতাংশ বাঙালি বাতিল করে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে ৯৩ শতাংশ মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন কোটা বিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটি পার্বত্য জেলা। সংগঠনটি উল্লেখ করছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ ব্যাখ্যায় স্পষ্ট হয়েছে যে জেলা পরিষদ আইন, ১৯৮৯-এ নির্দিষ্ট শতকরা কোটার কোনো বিধান নেই; এখানে কেবল সমযোগ্য প্রার্থীদের ক্ষেত্রে স্থানীয় উপজাতীয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার উল্লেখ করা হয়েছে। তাই বিদ্যমান বৈষম্যমূলক কোটা ব্যবস্থা অব্যাহত রাখার আর সুযোগ নেই। অন্যদিকে সংগঠনটি ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন এবং স্থগিত নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার আহ্বান জানিয়ে সতর্ক করেছে; অন্যথায় পাহাড়জুড়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে, বলেও তারা হুঁশিয়ারি দিয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টা ৩০ মিনিটে রাঙ্গামাটি শহরের বনরূপাস্থ আয়োজন রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতারা উল্লেখ করেছেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগসমূহে দীর্ঘদিন ধরে ৬৭ শতাংশ উপজাতি ও ৩৩ শতাংশ বাঙালি কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, যা মেধাবী চাকরিপ্রত্যাশীদের বঞ্চিত করেছে। তাদের দাবি, এই ব্যবস্থা সংবিধানের সমতা ও ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী। লিখিত বক্তব্যে বলা হয়েছে, ২৩ জুলাই ২০২৪ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে সারা দেশের সরকারি চাকরিতে ৯৩ শতাংশ মেধাভিত্তিক নিয়োগ এবং ৭ শতাংশ কোটা নির্ধারণ করা হলেও পার্বত্য জেলা পরিষদগুলো সেই নীতিটির বাস্তবায়ন করেনি। সংগঠনের নেতারা জানিয়েছেন, ২০ নভেম্বর ২০২৫ তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবারও বৈষম্যমূলক কোটা অনুসরণের উদ্যোগ নেওয়া হলে, কোটা বিরোধী ঐক্যজোট স্মারকলিপি প্রদান, আন্দোলন ও হরতাল কর্মসূচি পালন করবে। আন্দোলনের মুখে জেলা পরিষদ কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় এবং কোটা বিষয়ে আইনগত ব্যাখ্যা জানতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গত ৭ জুলাই ২০২৬ তারিখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের মতামত জেলা পরিষদগুলোকে অবহিত করেছে। ওই ব্যাখ্যায় বলা হয়েছে, জেলা পরিষদ আইন, ১৯৮৯-এ নির্দিষ্ট শতাংশ কোটার কোনো বিধান নেই; কেবল সমযোগ্য প্রার্থীদের ক্ষেত্রে স্থানীয় উপজাতীয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অগ্রাধিকার কখনোই মেধাকে অতিক্রম করতে পারে না এবং জাতীয় প্রজ্ঞাপনের আলোকে ৯৩ শতাংশ মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। সংগঠনের নেতারা দাবি করেন, সরকারের এই আইনগত ব্যাখ্যায় এতদিনের ৬৭:৩৩ কোটাভিত্তিক নিয়োগ ব্যবস্থার আর কোনো আইনি ভিত্তি নেই—এ বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। ফলে আর কোনো অজুহাত বা বিলম্ব না করে স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় স্থগিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দ্রুত সম্পন্ন হওয়া উচিত। সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটায় নিয়োগ নিশ্চিত করা, কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন, জেলা প্রশাসকের তত্ত্বাবধানে প্রশ্নপত্র সংরক্ষণ ও উত্তরপত্র মূল্যায়ন, উপজেলাভিত্তিক কোটার স্পষ্ট বিন্যাস প্রকাশ এবং নিয়োগের শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর, নাম, পিতার নাম ও ঠিকানা প্রকাশ করা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোটা বিরোধী ঐক্যজোটের আহ্বায়ক মোহাম্মদ জনি, সদস্য সচিব মো. নুরুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. ফজলে রাব্বী, মো. ইব্রাহিম রুবেল, মো. রুবেল হোসেন, মো. আশরাফ আলী, মো. নাসিমার গণি, সদস্য মো. হাবিবউল্লাহ, মো. আরিফুল হক, মুন্নি আক্তার এবং জান্নাতুল ফেরদৌস। সংবাদ সম্মেলনের শেষে নেতারা ফরক রেখে বলেছেন, আইন মন্ত্রণালয়ের সুস্পষ্ট ব্যাখ্যার পরও যদি জেলা পরিষদ কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া নিয়ে টালবাহানা বা কালক্ষেপণ করে, তবে পাহাড়ের সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তাঁরা একই সঙ্গে গণমাধ্যমের প্রতি বৈষম্যহীন ও মেধাভিত্তিক নিয়োগের দাবিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের শিক্ষামন্ত্রী হতে চান কঙ্গনা?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


ভারতের শিক্ষামন্ত্রী হতে চান কঙ্গনা?

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশে এক অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে ঘিরে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই পোস্টে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে দাবি করা হয়েছে, নাকি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভারতের পরবর্তী শিক্ষামন্ত্রী হওয়ার জন্য আবেদন করেছেন।

যাইহোক, বিষয়টি নিয়ে শুরু হওয়া আলোচনার মধ্যেই জানা গেছে যে, ভাইরাল পোস্টটির কোনো সত্যতা নেই।

সম্প্রতি নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ধর্মেন্দ্র প্রধান। এর পরপরই কঙ্গনার নামে একটি কথিত পোস্ট বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।

মিড-ডের প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল পোস্টে লেখা হয়েছে, ‘নরেন্দ্র মোদীজির কাছে আমার অনুরোধ, আমাকে ভারতের শিক্ষামন্ত্রী করা হোক। শিক্ষার গুরুত্ব আমি বুঝি, কারণ আমিই প্রথম সকলকে জানিয়েছিলাম যে, ভারত ২০১৪ সালে স্বাধীনতা পেয়েছে।’

এবং এটাই শেষ নয়। একই পোস্টে আরো দাবি করা হয়, নিট পরীক্ষার্থীদের জন্য তাঁর একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। সেখানে বলা হয়, যারা প্রেক্ষাগৃহে গিয়ে কঙ্গনার সিনেমা দেখবে, তারা পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাবে।

পাশাপাশি এতে তাঁর একের পর এক ফ্লপ ছবির ধারাও নাকি থেমে যাবে—এমন দাবিও করা হয়েছে।

তবে ভাইরাল হওয়া পোস্টটি ভুয়া বলে জানা গেছে। কঙ্গনার কোনো ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি। যদিও পোস্টটি তাঁর লেখার ধাঁচ অনুসরণ করে তৈরি করা হয়েছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো ভুয়া কনটেন্ট বলে চিহ্নিত হয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত কঙ্গনা প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।

প্রসঙ্গত, সবশেষ কঙ্গনাকে দেখা গেছে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায়। বর্তমানে তাঁর পরবর্তী সিনেমা ‘কুইন ২’-এর কাজ চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামইরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


ধামইরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

নওগাঁর ধামইরহাট উপজেলায় স্বামীর বিরুদ্ধে ছুরিকাঘাতে স্ত্রী মনিরা বেগমকে (২৫) হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টা নাগাদ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ উপজেলার উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মাসুদ হোসেনের মেয়ে ছিলেন। এ ঘটনায় থানা পুলিশ ঘাতক স্বামী মো. ফরহাদ হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে। মাসুদ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটুল এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

নিহতের বোন মহসিনা বেগম মন্তব্য করেন, ‘আমার দুলাভাই ফরহাদ হোসেন ঢাকায় রিকশা চালান এবং আমার বোন মনিরা বেগম তার দুই সন্তান নিয়ে আমার বাবার বাড়িতে বসবাস করেন।

সোমবার ভোররাতে আমার দুলাভাই ঢাকা থেকে আমাদের বাড়িতে আসেন।’

তিনি আরও যোগ করেন, ‘আমি আমার বোনকে নিয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য এলে, আমার দুলাভাই আমার বোনকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। তাদের মধ্যে বেশ কিছু দিন ধরে সংসার জীবনে কলহ চলছিল।’

ধামইরহাট থানার ওসি মো. মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পর তাকে কারাগারের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%