ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বিমানবন্দর বন্ধ


ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরিতে শুক্রবার বেশ কয়েকবার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এর ফলে আকাশে বিশাল ছাইয়ের মেঘ তৈরি হওয়ায় কর্তৃপক্ষ একটি স্থানীয় বিমানবন্দর বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

দেশটির জাতীয় আগ্নেয়গিরি সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ফ্লোরেস দ্বীপের মাউন্ট লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরিটিতে বেলা ১১টা ১৫ মিনিটে (জিএমটি ০৩১৫) অগ্ন্যুৎপাত ঘটে। এ সময় আগ্নেয়গিরিটি থেকে নির্গত উপাদান আকাশে প্রায় আড়াই কিলোমিটার (১.৬ মাইল) উঁচুতে ছড়িয়ে পড়ে। এটি সম্পর্কে খবর দিয়েছে এএফপি।

শুক্রবার ভোরের দিকে অগ্ন্যুৎপাতের আরও কয়েক দফা ঘটনার পর সর্বশেষ এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরির তৎপরতার কারণে ইন্দোনেশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি রয়েছে। এর জ্বালামুখের চারপাশে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আগ্নেয়গিরি সংস্থা জানিয়েছে, ভারী বৃষ্টি হলে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের ‘লাহার’ বা আগ্নেয়গিরির বিপজ্জনক কাদার ঢল সম্পর্কে সতর্ক থাকতে হবে।

বিমানবন্দরের প্রধান পারতাহিয়ান পাঞ্জাইতান এএফপি’কে বলেন, লেওতোবি লাকি-লাকি থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে মাউমেরে শহরের একটি স্থানীয় বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ। এর ফলে পাঁচটি অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।

ইন্দোনেশীয় ভাষায় ‘লাকি-লাকি’ শব্দের অর্থ ‘পুরুষ’। ১ হাজার ৫৮৪ মিটার (৫,১৯৭ ফুট) উচ্চতার এই আগ্নেয়গিরিটির পাশে ১ হাজার ৭০৩ মিটারের আরেকটি শান্ত আগ্নেয়গিরি রয়েছে। ইন্দোনেশীয় ভাষায় ‘নারী’ শব্দের অর্থ অনুসারে সেটির নাম রাখা হয়েছে ‘পেরেম্পুয়ান’।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

গেলে জুলাই মাসে লেওতোবি লাকি-লাকি থেকে ১৮ কিলোমিটার উঁচুতে বিশাল ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়েছিল। তখন পর্যটন দ্বীপ বালির আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি ফ্লাইট বাতিল করতে হয়েছিল।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে বিশাল দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির আক্রমণের ঘটনা ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার নতুন করে চালানো হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটি এখন পঞ্চম বছরে পদার্পণ করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টা এখনও স্থবির হয়ে আছে। এরই মধ্যে মস্কো ও কিয়েভ একে অপরের ওপর বিমান হামলা আরও জোরদার করেছে।

স্থানীয় প্রশাসন জানায়, দক্ষিণ ইউক্রেনের খেরসন শহরে বৃহস্পতিবার রাতে রুশ ড্রোন হামলায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন। শহরের সামরিক প্রশাসনের প্রধান ইয়ারোস্লাভ শানকো এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে জাপোরিঝিয়ায় আরেকটি ড্রোন হামলায় এক নারী নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর গানঝা টেলিগ্রামে জানান, দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোগ্রাদ জেলায় রুশ ড্রোন ও গোলাবর্ষণে আরও এক নারী নিহত হয়েছেন।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় কোনোটোপ শহরে রুশ হামলায় তিন শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন মেয়র আরতেম সেমেনিখিন। সব মিলিয়ে হামলায় এ পর্যন্ত ১৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়া দেশজুড়ে অনবরত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। বর্তমানে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে দুই দেশের আকাশেই এখন তীব্র ড্রোন যুদ্ধ চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাদের বিভিন্ন অঞ্চলের আকাশে ইউক্রেনের ১২৩টি ড্রোন ভূপাতিত করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।

পাল্টা দাবি করে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, গত রাতে রাশিয়ার ছোড়া ১৯৮টি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননের লিতানি নদীর উত্তরে ৩টি গ্রামে হামলা চালানোর হুঁশিয়ারি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


লেবাননের লিতানি নদীর উত্তরে ৩টি গ্রামে হামলা চালানোর হুঁশিয়ারি ইসরাইলের

শুক্রবার, ইসরাইলের সেনাবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে লিতানি নদীর উত্তরে অবস্থিত তিনটি গ্রামের বাসিন্দাদের এলাকা খালি করা উচিত বলে নির্দেশ দিয়েছে। সেনাবাহিনীর মতে, ওই এলাকায় ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে কার্যক্রম অনুষ্ঠিত হতে পারে।

বিষয়টি জানানো হয়েছে সংবাদ মাধ্যম এএফপি’র মাধ্যমে।

ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে জানান, ‘আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে নিজেদের বাড়িঘর ছেড়ে দিতে হবে এবং গ্রাম ও শহর এলাকা থেকে অন্তত ১ কিলোমিটার দূরে খোলা জায়গায় সরে যেতে হবে।’

তিনি সতর্ক করে বলেন, ‘যারা হিজবুল্লাহর সদস্য এবং হিজবুল্লাহর স্থাপনা বা অস্ত্রের কাছাকাছি থাকবেন, তারা নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন।’

অন্যদিকে, হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বৃহস্পতিবার লেবানন ও ইসরাইলের দূতদের ঘোষিত শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন যে, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার প্রয়োজন এবং ইসরাইলের উত্তরাঞ্চলে নতুন হামলার হুমকিও প্রদান করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

রংপুরের ঘাঘট নদীতে গোসলে নেমে পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিহাব শাহরিয়ার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, শিহাব শাহরিয়ার তার তিন বন্ধুর সঙ্গে রংপুরের পানবাড়ি ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা ও সহপাঠীরা তাকে খুঁজে বের করার চেষ্টা চালালেও দীর্ঘ সময় তিনি নিখোঁজ ছিলেন।

পরবর্তীতে উদ্ধার অভিযান পরিচালনা করে তাকে নদী থেকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিহাব শাহরিয়ারের বাড়ি রংপুরের দর্শনা এলাকায় বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

তার মৃত্যুতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সিএনএনের প্রতিবেদন

ইরানকে তিন দিক থেকে ঘেরাও, আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


ইরানকে তিন দিক থেকে ঘেরাও, আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস

ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন আজারবাইজানে গোপনভাবে সামরিক ও গোয়েন্দা অভিযানকে জোরদার করতে ইসরায়েল এলিট কমান্ডো এবং গোয়েন্দা ইউনিট মোতায়েন করেছিল। এই পদক্ষেপটি মধ্যপ্রাচ্য ও এর পার্শ্ববর্তী অঞ্চলে ইসরায়েলের গড়ে তোলা একটি বিস্তৃত গোপন সামরিক নেটওয়ার্কের অংশ হিসেবে নেওয়া হয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর একটি বিশেষ প্রতিবেদনে এ বিষয়ে বিস্ফোরক তথ্য ফাঁস হয়েছে, যা চারজন নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানানো হয়েছে।

প্রতিবেদনটি বলছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ আজারবাইজানের বেশ কয়েকটি গোপন আস্তানায় অবস্থান নিয়ে কাজ করেছে, যা সরাসরি ইরানের উত্তর সীমান্তের সংলগ্ন। এই অবস্থানগুলো থেকে ইরানের তাবরিজ শহরের দূরত্ব ছিল মাত্র ৬০ মাইল। যুদ্ধ চলাকালীন, ইসরায়েল সেখানে সরাসরি বিমান হামলা চালিয়েছিল। এদিকে, আজারবাইজানের এই অগ্রবর্তী ঘাঁটিগুলো থেকে ইসরায়েলি বিশেষ কমান্ডো ইউনিটগুলো ড্রোন পরিচালনা করে এবং ইরানের ভেতরে গভীর নজরদারি ও তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করেছে।

সিএনএন-এর প্রতিবেদনে প্রথমবারের মতো উন্মোচিত এই ঘটনা প্রমাণ করে যে, ইরানের প্রতিবেশী দেশগুলো কীভাবে ইসরায়েলকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে এবং এর ফলে তারা এই আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়েছিল। সূত্রগুলো জানিয়েছে, কেবল আজারবাইজানই নয়, ইসরায়েল ইরাক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং আফ্রিকার হর্ন অব আফ্রিকার স্বাধীনতাকামী অঞ্চল সোমালিল্যান্ডেও তাদের গোপন সামরিক ও গোয়েন্দা ঘাঁটি স্থাপন করেছিল। যুদ্ধের শুরুতে এই বাহিনীগুলোকে মূলত জরুরি অবস্থায় ভূপাতিত ইসরায়েলি পাইলটদের উদ্ধারের জন্য মোতায়েন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এর পরিধি বাড়িয়ে পূর্ণাঙ্গ সামরিক ও গোয়েন্দা ঘাঁটিতে রূপান্তর করা হয়।

এর ফলে, ইসরায়েলি বাহিনী যুদ্ধ চলাকালীন ইরানকে দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিক থেকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলতে সক্ষম হয়, যা তাদের মূল ভূখণ্ড থেকে শত শত মাইল দূরে থেকে সম্পূর্ণ নিখুঁত হামলায় বড় সহায়তা দিয়েছে। আজারবাইজানের এই গোপন ঘাঁটিতে উপস্থিত ছিল ইসরায়েলের কিছুকালীন চৌকস কমান্ডো, এলিট হেলিকপ্টার উদ্ধারকারী দল এবং গোয়েন্দা সংস্থা মোসাদের শীর্ষ কর্মকর্তারাও।

অন্যদিকে, ওয়াশিংটনে নিযুক্ত আজারবাইজানের দূতাবাস সিএনএন-এর এই দাবির বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে যে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে আজারবাইজানের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু কৌশলগতভাবে বলা হয়, আজারবাইজান দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম প্রধান সহযোগী। সিএনএন জানাচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে গত জানুয়ারির মাঝামাঝি সময়ে, যখন ইরানে ব্যাপক বিক্ষোভ দমনের ঘটনা ঘটছিল, তখনই ইসরায়েলি বিমানবাহিনী তাদের স্টিলথ যুদ্ধবিমান ব্যবহার করে আজারবাইজান-ইরান সীমান্তে গোপন আড়িপাতার যন্ত্র ও অত্যাধুনিক গোয়েন্দা সরঞ্জাম স্থাপন করেছিল। এর মাত্র দুই সপ্তাহ পর ইসরায়েলের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী গিদন সার বাকু সফর করে আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।

সূত্র মতে, আজারবাইজান ঘাঁটি ব্যবহার করেই গত ৪ মার্চ ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান রহমান মোকাদ্দামকে হত্যা করে ইসরায়েল, যার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ছিল। পরদিনই আজারবাইজানের নাখচিভান বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল, যার জন্য আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সরাসরি ইরানকে দায়ী করেছিলেন।

আজারবাইজানের পাশাপাশি সোমালিল্যান্ডের গোপন ঘাঁটিটি ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে ইরানে দীর্ঘপাল্লার অভিযানের সময় যাত্রাবিরতি ও জ্বালানি নেওয়ার সুবিধা প্রদান করেছে। গত ডিসেম্বরে ইসরায়েলই ছিল বিশ্বের প্রথম দেশ, যারা সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল। অন্যদিকে, ইরাকের অভ্যন্তরে, ইসরায়েল দুটি গোপন লজিস্টিক ও উদ্ধারকারী ঘাঁটি পরিচালনা করেছে যা পরে মার্কিন মিডিয়াতে প্রকাশিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতেও যুদ্ধ চলাকালীন, ইসরায়েলি সেনা ও তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ মোতায়েন করা হয়েছিল। বাণিজ্যিক ও সামরিক স্বার্থের কারণে, ইসরায়েল ও আজারবাইজানের সম্পর্ক খুব গভীর; যেখানে আজারবাইজান ইসরায়েলের তেলের চাহিদার একটি বড় অংশ মেটায়, সেখানে ইসরায়েল অত্যাধুনিক অস্ত্র এবং আয়রন ডোম তাদের কাছে বিক্রি করে আসছে, যা আর্মেনিয়ার বিরুদ্ধে নাগর্নো-কারাবাখ যুদ্ধে আজারবাইজান ব্যবহার করেছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, দুই দেশের এই কৌশলগত সহযোগিতা বরাবরই খুব গোপন রাখা হয় এবং আজারবাইজান মূলত ইরানের আইআরজিসির আঞ্চলিক প্রভাব মোকাবিলা করতেই ইসরায়েলকে এই গোপন সুবিধার প্রদান করেছে।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%