ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

১১ দিনে হাইকোর্টে অর্ধশতাধিক পুরোনো মামলা নিষ্পত্তি


১১ দিনে হাইকোর্টে অর্ধশতাধিক পুরোনো মামলা নিষ্পত্তি

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ : মাত্র ১১ কার্যদিবসে হাইকোর্টে পঞ্চাশ হাজার তিনশত পঁচিশটি পুরাতন (ক্রিমিনাল মিস) মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। গত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মাত্র ১১ কার্যদিবসে মোট পঞ্চাশ হাজার তিনশত পঁচিশটি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া, পুরাতন রিট মামলা মিলিয়ে মোট সাতান্ন হাজার দুইশত বত্রিশটি মামলা নিষ্পত্তি হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এই বিশেষ উদ্যোগের মাধ্যমে ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে। পুরোনো মামলা নিষ্পত্তির এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংঘাত এড়িয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৌশলী অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


সংঘাত এড়িয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৌশলী অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘাত, ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনা সত্ত্বেও সরাসরি সংঘাতের কোনো ছবি দেখা যাচ্ছে না। বরং, উভয় সংগঠন ক্যাম্পাসে নিজেদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেও সংঘাত এড়িয়ে অপেক্ষাকৃত কৌশলী অবস্থানে রয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে, যেমন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা প্রভৃতির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। যদিও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্য রাজনৈতিক মতপার্থক্য রয়েছে, কিন্তু তা সরাসরি সংঘর্ষে রূপ নেয়নি। ক্যাম্পাস সংশ্লিষ্টরা মনে করেন, উভয় সংগঠন নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে নিজেদের অবস্থান জানানোর দিকে মনোযোগী।

এর আগে উভয় সংগঠন হল দখলের অভিযোগে একে অপরকে দোষারোপ করেছিল এবং এ নিয়ে মানববন্ধনও সম্পন্ন করেছে শাখা ছাত্রশিবির। যাইহোক, ছাত্রদল সরাসরি অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে ছাত্রশিবির উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করছে।

কিছুদিন আগে প্রেমঘটিত একটি ঘটনা প্রক্টর অফিসে ঘটে, যেখানে রাকসু জিএস কর্তৃক এক শিক্ষার্থীকে প্রকাশ্যে মারধর করা হয়, এরপর রাকসু ভবনে হামলা এবং অভিযুক্তদের লাইব্রেরিতে ডুকে মারধরের ঘটনা ঘটে। এই সংঘর্ষের জন্য ছাত্রদল শিবিরকে দায়ী করে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির সাম্প্রতিক বাস্তবতায় শিক্ষার্থীদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ, আবাসিক হল, বিভিন্ন ইস্যুতে কর্মসূচি এবং কেন্দ্রীয় ছাত্র সংসদকে ঘিরে রাজনৈতিক কার্যক্রম গুরুত্ব পাচ্ছে। উভয় সংগঠনই নিজেদের প্রভাব বজায় রাখতে চাইছে। তবে সরাসরি সংঘাত সংঘটিত হলে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন হিসাব থেকেই উভয় পক্ষ সতর্ক রয়েছে।

জানা গেছে, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-শিবির সংঘাতের ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিষয়টি নিয়ে বাড়তি সতর্কতা তৈরি হয়েছে। রাবি ছাত্রদল এর আগে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে কর্মসূচি পালন করেছে। সংশ্লিষ্টদের মতে, বাইরে সংঘাত ঘটলেও রাবিতে সেটির সরাসরি প্রতিফলন না ঘটানোর পার্থক্যে উভয় পক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সাধারণ শিক্ষার্থীদের সংঘাতবিরোধী মনোভাব ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার চাপও সংগঠনগুলোর অবস্থানে প্রভাব ফেলছে।

শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলছেন, "ছাত্রদল একটি বিশাল ও ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন। এই সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন সময়ে গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। ছাত্রদলকে অত্যন্ত দায়িত্বশীল আচরণ ও সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আমরা চাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।"

অন্যদিকে, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান জানিয়েছেন, "ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সবসময় কাজ করে যাচ্ছে। আমরা সংঘাতে জড়াতে চাইনা, তবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যা করা দরকার তাই করব।"

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, "ক্যাম্পাসে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং আমাদের পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।শনিবার (৮ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এর আগে সকাল ১০টা থেকেই বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে জড়ো হয়। পরে তারা সড়কে অবস্থান নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে প্রায় সাত-আট কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেনসহ সংশ্লিষ্টরা। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে দাঁড়ান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কয়েকটি গ্রাম ভাঙনের ঝুঁকিতে পড়েছে। নদীর একটি চরের বাসিন্দারাও আতঙ্কের মধ্যে আছেন। একই সঙ্গে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকির মুখে রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে এর আগে বৃহস্পতিবার মানববন্ধন করেন স্থানীয়রা। তখন প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তবে স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনকারীরা আন্দোলনকারীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন এবং মামলা দেওয়ার ভয় দেখাচ্ছেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরো বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় শনিবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, ‘মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছিলেন। তারা হুমকি দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিও জানান। সংশ্লিষ্টরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার পর যান চলাচল শুরু হয়।’

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেন বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং তারা অবরোধ তুলে নেন। অবৈধ বালু উত্তোলন বন্ধে ইতিমধ্যে অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিয়াজের নৈপুণ্যে প্রাক-মৌসুমের ম্যাচে ভিলাকে হারাল বায়ার্ন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


দিয়াজের নৈপুণ্যে প্রাক-মৌসুমের ম্যাচে ভিলাকে হারাল বায়ার্ন

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ : লুইস দিয়াজের অসাধারণ একটি গোলে তারুণ্যনির্ভর বায়ার্ন মিউনিখ শুক্রবার হংকংয়ে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে পরাজিত করেছে।

কলম্বিয়ার বিশ্বকাপে শেষ ষোলোয় উঠতে দারুণভাবে পারফর্ম করা দিয়াজ বায়ার্নের জার্সিতেও আলো ছড়িয়েছেন।

গত মৌসুমে জার্মান লিগ ও কাপ জয়ী বায়ার্ন এবং ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিলার মধ্যে কিছুটা অগোছালো ম্যাচে তিনি ছিলেন অন্যতম আকর্ষণ।

৩৭ মিনিটে বায়ার্ন এগিয়ে যায়। দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার কিম মিন-জায়ে ছয় গজ দূর থেকে ফ্রি-কিকের বলে মাথা ছুঁইয়ে বলকে জালে পাঠান।

দ্বিতীয়ার্ধে বায়ার্ন বেঞ্চ থেকে কয়েকজন তারকা খেলোয়াড়কে মাঠে নামায় এবং ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে। দিয়াজের একটি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ভিলার খেলোয়াড়েরা।

এদিকে, ৭৩ মিনিটে নিজের পরিচিত ভঙ্গিতে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াজ। বাম প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢুকে প্রতিপক্ষকে কাটিয়ে তার করা শক্তিশালী শটটি ক্রসবারে লেগে জালে প্রবেশ করে।

দিয়াজের অসাধারণ গোলটি কাই তাক স্টেডিয়ামের ৩৮ হাজার দর্শকের বড় অংশকে আনন্দিত করে তোলে। গ্যালারিতে বেশিরভাগ সমর্থকই ছিলেন বায়ার্নের।

৮৩ মিনিটে ব্যবধান কমায় ভিলা। নতুন চুক্তিবদ্ধ হুয়াও গোমেজের শটটি বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে কোনো সুযোগই দেয়নি।

এর কিছুক্ষণ পর ভিলা সমতায় ফেরার একটি দারুণ সুযোগ পায়। তবে কিংবদন্তি জার্মান গোলরক্ষক নয়্যার পোস্টের খুব কাছ থেকে টামি আব্রাহামের হেড ঠেকিয়ে দেন।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।

বায়ার্নের মাইকেল ওলিসে ও হ্যারি কেনসহ বিশ্বকাপের কয়েকজন তারকা হংকং সফরে যাননি।

বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, “আমি খেলোয়াড়দের সত্যি বলেছি যে এই পারফরম্যান্সে আমি মুগ্ধ। কারণ আপনি জানেন এখানে কারা আছে এবং আবার কারা নেই। এই ধরনের ম্যাচে নেমে একই রকম অবস্থায় থাকা, বায়ার্ন মিউনিখের মতো খেলতে পারা অত্যন্ত কঠিন। শেষ ১০-১৫ মিনিট কিছুটা প্রাক-মৌসুমেরই প্রতিফলন ছিল-অনেক পরিবর্তন হয়েছে। একজন কোচ হিসেবে সেই অর্থে ম্যাচ নিয়ন্ত্রণ করা আরও কঠিন।”

এদিকে ইংল্যান্ডের মিডফিল্ডার মরগান রজার্স গত মাসে চেলসিতে যোগ দেওয়ার পর তাকে ছাড়া নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিচ্ছে ভিলা। रজার্সকে দলে নিতে চেলসি ১১ কোটি ৭০ লাখ পাউন্ড খরচ করেছে বলে জানা গেছে, যা ব্রিটিশ ফুটবলের ইতিহাসে একটি রেকর্ড অঙ্ক।

আগামী বুধবার ইউরোপিয়ান সুপার কাপে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে ভিলা। এরপর ২৩ আগস্ট প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ব্রাইটনের মাঠে খেলবে তারা।

অন্যদিকে বায়ার্ন ২৮ আগস্ট ঘরের মাঠে নতুন বুন্দেসলিগা মৌসুম শুরু করবে স্টুটগার্টের বিপক্ষে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের প্রতিটি বিভাগে হবে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল: প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


দেশের প্রতিটি বিভাগে হবে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল: প্রতিমন্ত্রী টুকু

দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। খবরটি জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি উল্লেখ করেন, প্রাণীর সংখ্যা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় নিয়ে এই হাসপাতালগুলো স্থাপনের কাজ শুরু হবে।

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সারাদেশের খোঁজ রাখেন।

তিনি আরও বলেন, ‘এই সেক্টরকে এগিয়ে নিতে করণীয় ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেব।’ তিনি জানান যে, বর্তমানে ভেটেরিনারি হাসপাতালগুলো আটকে আছে মূলত ঢাকাকেন্দ্রিক। দেশের বিভিন্ন অঞ্চলের প্রাণীর সংখ্যা ও চিকিৎসার প্রয়োজন মাথায় রেখে প্রত্যেক বিভাগে অন্তত একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপন করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

ভেটেরিনারি পেশার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, একসময় ভেটেরিনারিয়ানদের মানুষ তেমন গুরুত্ব দিত না, তবে এখন এ খাতের পরিধি বেড়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গবেষণার বিকল্প নেই। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে পশু-পাখির রোগমুক্ত থাকা এবং মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

তিনি প্রাণিসম্পদ খাতের গুরুত্ব নিয়ে বলেন, পশু-পাখিকে সুস্থ রাখা, রোগ প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে গবেষণা ও আধুনিক চিকিৎসাব্যবস্থার সম্প্রসারণ অত্যন্ত জরুরি। এ খাতে যত বেশি গবেষণা হবে, নিরাপদ খাদ্য উৎপাদনও তত বৃদ্ধি পাবে।

ভেটেরিনারিয়ানদের কর্মসংস্থান প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমি ইতিমধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, অর্থমন্ত্রী ও অর্থসচিবের সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রীকে অবহিত করে আপনাদের চাকরির সুব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া ফিশারিজ সেক্টরেও প্রায় ৫০০টি পদের অনুমোদন হয়েছে।’

‘ট্রান্সলেটিং ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনটু সাসটেইনেবল লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ’ প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের মূল দুই দিনে (৮ ও ৯ আগস্ট) মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা। সম্মেলনে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৬০০ গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ভেটেরিনারিয়ান অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রবিন এল্ডার্স মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক ড. সুকুমার সাহার সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং ইন্টার অ্যাগ্রো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এ কে এম খসরুজ্জামান।

সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহবুব আলম, সচিব অধ্যাপক ড. তাহসিন ফারজানাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%