০৪:০১ পি.এম
জাতীয় সংসদের ত্রয়োদশ বিশেষ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করেন কমিটির সভাপতি, সংসদ সদস্য জয়নুল আবেদীন।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, মো. মুজিবুর রহমান এবং জি এম নজরুল ইসলাম।
বিশেষ কমিটির আমন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন। আলোচনার শুরুতে পূর্বের বৈঠকসমূহের কার্যবিবরণী অনুমোদন করা হয়। বৈঠকে কমিটির পক্ষ থেকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল-২০২৬ সম্পর্কে আলোচনা ও রিপোর্ট প্রদান করা হয় এবং এই বিল সংসদে পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী
দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে পৌঁছে দিতে বিশদ পর্যালোচনা করেন কমিটির সদস্যগণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন