১০:৫২ এম
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশন এবং গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৮ জুন) কুয়ালালামপুরে অবস্থিত ‘পিবিএন নিউজ’ কার্যালয় পরিদর্শনে যান বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য।
এ সময় পিবিএন নিউজের সম্পাদক ওয়াহিদ সোহান এবং যমুনা টেলিভিশনের মালয়েশিয়া প্রতিনিধি মো. মনিরুজ্জামানসহ দূতাবাসের কর্মকর্তা দ্বিপাক্ষিক আলোচনা করতে উপস্থিত হন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
বৈঠকের সময় দেশের বৃহত্তর স্বার্থে হাইকমিশন এবং গণমাধ্যমের মধ্যে দূরত্ব কমিয়ে প্রবাসীদের কল্যাণে একত্রে কাজ করার অঙ্গীকার প্রকাশ করা হয়।
আলোচনার সময় দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রবাসীদের সমস্যাবলী ও সম্ভাবনা তুলে ধরা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকার প্রসংগে ভূয়সী প্রশংসা করেন।
তিনি আরও উল্লেখ করেন, পিবিএন নিউজসহ মালয়েশিয়ায় কর্মরত সকল বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হাইকমিশন অত্যন্ত আন্তরিক।
এছাড়া, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মনজুরুল ইসলাম খানও প্রবাসীদের কল্যাণে সর্বোচ্চ কূটনৈতিক সক্ষমতা নিয়ে কাজ করছেন এবং সেবা সহজীকরণের মাধ্যমে একটি জনবান্ধব হাইকমিশন গঠন করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
সংশ্লিষ্ট ও প্রবাসী সমাজের প্রতিনিধিরা মনে করেন, বাংলাদেশ হাইকমিশন এবং গণমাধ্যমের এই ইতিবাচক সমন্বয় প্রবাসীদের সেবার মানোন্নয়ন ও দেশের ভাবমূর্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাইকমিশন, গণমাধ্যম এবং প্রবাসী কমিউনিটি একসঙ্গে কাজ করলে মালয়েশিয়ায় বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। এর ফলস্বরূপ প্রবাসীদের ন্যায্য অধিকার ও স্বার্থ নিশ্চিত করা আরও সহজ হবে, এমনটা আশা করছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন