ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী


ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ব্রুনাই দারুসসালামের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছেন। ব্রুনাই দারুসসালামে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান। এটি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সাক্ষাতে, জনশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি এবং বিমান যোগাযোগসহ দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।

শামা ওবায়েদ ইসলাম ব্রুনাইয়ের শ্রমবাজারে বাংলাদেশের প্রবেশাধিকার আরও বাড়ানোর এবং বাংলাদেশি নাগরিকদের জন্য অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেন। অর্থনৈতিক সম্পর্কের প্রসঙ্গে, তিনি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের অব্যবহৃত সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন। দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স গঠনের প্রস্তাবও তিনি দেন।

শামা ওবায়েদের প্রস্তাবগুলোকে ব্রুনাইয়ের হাইকমিশনার স্বাগত জানান। তিনি একই সাথে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রুনাইয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং আমের জন্য বাজারসুবিধা বৃদ্ধির আহ্বান জানাতে ভুলেননি।

আরও পড়ুন: রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের

বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের চেম্বার অব কমার্স, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবসায়ী গ্রুপ গঠনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়ে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের সবচেয়ে উচুঁ টাওয়ার বানাচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


বিশ্বের সবচেয়ে উচুঁ টাওয়ার বানাচ্ছে সৌদি আরব

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণের নতুন কর্মযজ্ঞ শুরু করেছে সৌদি আরব। বর্তমানে বহুল আলোচিত ‘জেদ্দা টাওয়ার’-এর ৪৩০ মিটার পর্যন্ত নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে এটি দুবাইয়ের বুর্জ খলিফাকে টপকে বিশ্বের সর্বোচ্চ ভবনের রেকর্ড গড়বে।

বুধবার (২৯ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রকল্পের অন্যতম মূল বিনিয়োগকারী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল জানিয়েছেন, প্রস্তাবিত টাওয়ারটির উচ্চতা হবে এক হাজার মিটারেরও বেশি। ইতিমধ্যে পুরো প্রকল্পের ৪০ শতাংশেরও বেশি নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল সম্প্রতি জেদ্দায় প্রকল্পে কর্মরত প্রকৌশলী ও শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর মাধ্যমে কয়েক বছর ধরে থমকে থাকা বিশালাকার এই অবকাঠামো নির্মাণ প্রকল্প পূর্ণ উদ্যমে চালুর বার্তা দেওয়া হলো।

কাজের অগ্রগতি নিয়ে আল-ওয়ালিদ বলেন, ‘আল্লাহর প্রশংসা, কাজ দ্রুত এগোচ্ছে এবং আমরা বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করব।’

২০১৩ সালে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ শুরু হলেও পরবর্তীতে নানা আর্থিক জটিলতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সমস্যার কারণে ২০১৮ সালে তা স্থগিত হয়ে যায়। দীর্ঘ বিরতি কাটিয়ে গত ২০২৫ সালে টাওয়ারটির নির্মাণকাজ পুনরায় আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

সৌদি সরকারের জেদ্দা ইকোনমিক সিটির কেন্দ্রবিন্দুতে তৈরি হচ্ছে এই টাওয়ার। ব্যবসা ও বিশ্বমানের পর্যটন খাতকে গতিশীল করতে সরকারের ৫ কোটি ৭০ লাখ বর্গফুটের এক বৃহৎ নগর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এটি নির্মিত হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে এতে বিলাসবহুল আবাসন, আন্তর্জাতিক মানের হোটেল, আধুনিক অফিস স্পেস এবং বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ টাওয়ার (ওয়াচ টাওয়ার) থাকবে।

প্রকল্পটির বাস্তবায়ন তদারকি করছে জেদ্দা ইকোনমিক কোম্পানি, যার প্রধান পৃষ্ঠপোষক প্রিন্স আল-ওয়ালিদের কিংডম হোল্ডিং কোম্পানি। নকশা ও কারিগরি বাস্তবায়নে কাজ করছে অ্যাড্রিয়ান স্মিথ অ্যান্ড গর্ডন গিল আর্কিটেকচার, থর্নটন টোমাসেটি, ল্যাঙ্গান ইন্টারন্যাশনাল এবং সৌদি বিনলাদিন গ্রুপ।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত ৮২৮ মিটার উঁচু ‘বুর্জ খলিফা’ বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। ১,০০০ মিটারের বেশি উচ্চতার জেদ্দা টাওয়ারটি হবে পৃথিবীর প্রথম এক কিলোমিটার উঁচু কাঠামো। ২০২৮ সালের মধ্যে ভবনটির সার্বিক নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালন করতে গিয়ে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে জেল সুপারদের জন্য আয়োজিত খবধফবৎংযরঢ় উবাবষড়ঢ়সবহঃ ঞৎধরহরহম কর্মশালায় বিশেষ প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ক্লাসে রিসোর্স পারসন হিসেবে ট্রেনিং প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

প্রশিক্ষণের মধ্যে তিনি কারা ও পুলিশ বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন, এবং বিদ্যমান আইন ও বিধি-বিধানের আলোকে বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করার, আদালতে হাজিরা ও এসকর্ট কার্যক্রম সম্পন্ন করার, গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার এবং সংকটকালীন পরিস্থিতিতে সমন্বিতভাবে দায়িত্ব পালন করার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং ঝুঁকি মোকাবিলায় কারা ও পুলিশ বিভাগের মধ্যে সময়োপযোগী তথ্য বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত কার্যক্রমকে আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি করা মাধ্যমে উভয় বিভাগের কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।

প্রশিক্ষণে কঙ্বাজার, ফেনী-২, চাঁদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ-১, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, নেত্রকোণা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, মৌলভীবাজার ও পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপারগণ অংশগ্রহণ করেছেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী জেল সুপাররা কারা ও পুলিশ বিভাগের মধ্যে সমন্বিত দায়িত্ব পালনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাপনাকে অধিকতর সুসংহত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বি-ক্ষোভ কর্মসূচি ঘোষণা জাতীয় ছাত্রশক্তির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


রাজধানীতে বি-ক্ষোভ কর্মসূচি ঘোষণা জাতীয় ছাত্রশক্তির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ, এবং কেন্দ্রের ঘোষিত কর্মসূচিতে ১৪৪ ধারা জারি ও পুলিশি বাধার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

বুধবার (২৯ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

এতে জানানো হয়, মঙ্গলবার (২৮ জুলাই) জুলাই পদযাত্রায় অংশগ্রহণকারী এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহরে হামলা হয়েছে। এছাড়াও আজ কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে ১৪৪ ধারা জারি ও পুলিশের বাধার মাধ্যমে নতুন করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েমের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংগঠনটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২৬২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স (প্রবাসী আয়)। এটি গত বছর একই সময়ের তুলনায় প্রায় ১৯.৮ শতাংশ বেশি বলে জানা যাচ্ছে। ২০২৫ সালের ১ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, গত ২৮ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%