ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত


কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালন করতে গিয়ে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে জেল সুপারদের জন্য আয়োজিত খবধফবৎংযরঢ় উবাবষড়ঢ়সবহঃ ঞৎধরহরহম কর্মশালায় বিশেষ প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ক্লাসে রিসোর্স পারসন হিসেবে ট্রেনিং প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

প্রশিক্ষণের মধ্যে তিনি কারা ও পুলিশ বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন, এবং বিদ্যমান আইন ও বিধি-বিধানের আলোকে বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করার, আদালতে হাজিরা ও এসকর্ট কার্যক্রম সম্পন্ন করার, গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার এবং সংকটকালীন পরিস্থিতিতে সমন্বিতভাবে দায়িত্ব পালন করার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আ.লীগ নেতাকর্মীদের স্লোগান, কালকিনি-ডাসারে আলোচনা

পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং ঝুঁকি মোকাবিলায় কারা ও পুলিশ বিভাগের মধ্যে সময়োপযোগী তথ্য বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত কার্যক্রমকে আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি করা মাধ্যমে উভয় বিভাগের কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।

প্রশিক্ষণে কঙ্বাজার, ফেনী-২, চাঁদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ-১, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, নেত্রকোণা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, মৌলভীবাজার ও পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপারগণ অংশগ্রহণ করেছেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী জেল সুপাররা কারা ও পুলিশ বিভাগের মধ্যে সমন্বিত দায়িত্ব পালনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাপনাকে অধিকতর সুসংহত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরও পড়ুন: পোরশায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে ৩৬টি শাড়ি বিতরণ করেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বি-ক্ষোভ কর্মসূচি ঘোষণা জাতীয় ছাত্রশক্তির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


রাজধানীতে বি-ক্ষোভ কর্মসূচি ঘোষণা জাতীয় ছাত্রশক্তির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ, এবং কেন্দ্রের ঘোষিত কর্মসূচিতে ১৪৪ ধারা জারি ও পুলিশি বাধার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

বুধবার (২৯ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

এতে জানানো হয়, মঙ্গলবার (২৮ জুলাই) জুলাই পদযাত্রায় অংশগ্রহণকারী এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহরে হামলা হয়েছে। এছাড়াও আজ কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে ১৪৪ ধারা জারি ও পুলিশের বাধার মাধ্যমে নতুন করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েমের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংগঠনটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২৬২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স (প্রবাসী আয়)। এটি গত বছর একই সময়ের তুলনায় প্রায় ১৯.৮ শতাংশ বেশি বলে জানা যাচ্ছে। ২০২৫ সালের ১ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, গত ২৮ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একের পর এক আত্মহত্যার ঘটনায় আলোচনায় ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


একের পর এক আত্মহত্যার ঘটনায় আলোচনায় ইসরায়েলি সেনারা

গাজায় দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ ও একের পর এক সংঘাতের প্রভাবে তীব্র মানসিক অবসাদে ভুগে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা একের পর এক আত্মহননের পথ বেছে নিচ্ছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সেনা বহরের অন্তত ১৬ জন সদস্য নিজেদের জীবন শেষ করে দিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) ইসরায়েলি সংবাদপত্র ‘হারেৎস’-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

সংবাদমাধ্যমটি জানায়, চলতি বছর আত্মহত্যা করা ১৬ জনের মধ্যে সম্প্রতি মাত্র দুই দিনের ব্যবধানে দুজন নারী সেনা নিজেদের জীবন শেষ করে দিয়েছেন।

নিহতদের মধ্যে একজন মিসর সীমান্তে ‘বারদেলাস ব্যাটালিয়নে’ কর্মরত ছিলেন। অন্যজন তেল আবিবের কাছে অবস্থিত ‘গ্লিলট’ ঘাঁটির সামরিক গোয়েন্দা বিভাগে দায়িত্বরত ছিলেন।

হারেৎসের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা বিভাগে কর্মরত ওই সেনাসদস্য তীব্র মানসিক অবসাদের কারণে আগেই সামরিক সেবা থেকে অব্যাহতি অথবা দায়িত্বের চাপ কমানোর আনুষ্ঠানিক আবেদন জানান। তবে সামরিক কর্তৃপক্ষ তার সেই আবেদন প্রত্যাখ্যান করে।

এই দুটি আত্মহত্যার ঘটনার পর পৃথক তদন্ত শুরু করেছে ইসরায়েলের মিলিটারি পুলিশ।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সৈন্যদের আত্মহত্যার এই ঊর্ধ্বগতির পেছনে গাজায় চালানো দীর্ঘ সামরিক অভিযান, লেবাননের যুদ্ধক্ষেত্র এবং পশ্চিম তীরসহ পার্শ্ববর্তী অঞ্চলে ইসরায়েলি বাহিনীর দীর্ঘমেয়াদি উপস্থিতিজনিত মনস্তাত্ত্বিক চাপ বড় ভূমিকা রাখছে।

এর আগে ২০২৫ সালেও কর্মরত সেনাদের মধ্যে অন্তত ২২টি আত্মহত্যার ঘটনা নথিবদ্ধ হয়েছিল, যা ছিল বিগত ১৫ বছরের মধ্যে দেশটির সেনাবাহিনীতে সর্বোচ্চ।

সামরিক বিশেষজ্ঞদের অভিমত, দীর্ঘ সময় ধরে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করা এবং যুদ্ধের নৃশংসতা প্রত্যক্ষ করার ফলে সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্যে চরম ধস নামছে, যা পরবর্তীতে আত্মহত্যা বা মারাত্মক মানসিক ব্যাধিতে রূপ নিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি জাহাজে হামলার দায় ইউক্রেনকে স্বীকার করতেই হবে: আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


ইরানি জাহাজে হামলার দায় ইউক্রেনকে স্বীকার করতেই হবে: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, ইউক্রেনের দাবি অনুযায়ী ইরানি একটি বাণিজ্যিক জাহাজে হামলাকে ‘অনিচ্ছাকৃত’ বলা যাবে না। তিনি বলেন, এই ঘটনায় কিয়েভকে অবশ্যই স্পষ্টভাবে দায় স্বীকার করতে হবে।

বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কাল্লাসের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ কথা বলেন। আলাপের সময় উভয় পক্ষ আলোচনায় লিপ্ত ছিলেন হরমুজ প্রণালীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে।

আরাগচি আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ওমানের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে ইরানের অবস্থান ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানে আইন লঙ্ঘনের ঘটনায় ফরাসি কর্মকর্তাদের বিষয়ে ইইউর ‘হস্তক্ষেপমূলক’ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, তেহরানে ফরাসি দূতাবাসে কর্মরত দেশটির কর্মকর্তাদের অসদাচরণে ইইউর সমর্থন ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনের বিধানের পরিপন্থী।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক টেলিফোন আলাপের প্রসঙ্গ তুলে আরাগচি উল্লেখ করেন, কিয়েভ ওই হামলাকে অনিচ্ছাকৃত বলে দাবি করেছিল। তবে তিনি বলেন, ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, তাই এ ধরনের দাবি গ্রহণযোগ্য নয়।

আরাগচি আরো বলেন, ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেন সরকারকে অবশ্যই স্পষ্টভাবে দায় স্বীকার করতে হবে। তিনি জানান, ওই হামলায় ইরানের নাগরিক নিহত ও আহত হয়েছেন এবং বাণিজ্যিক জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে সামরিক হামলার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছিল ইরান। ওই হামলায় একজন ইরানি নাবিক নিহত এবং আরও কয়েকজন আহত হন।

বৈঠকে ইরানি কর্মকর্তারা বলেন, হামলাটি জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং এটি আগ্রাসনের শামিল। একই সঙ্গে এটি কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী সব দেশের নিরাপত্তার জন্য হুমকি বলেও উল্লেখ করেন তারা। হামলার জন্য কিয়েভকে জবাবদিহির আওতায় আনা এবং দায়ীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য, এ হামলা জাতিসংঘ সনদের ২(৪) ধারা লঙ্ঘন করেছে। এছাড়া, ইউক্রেনীয় নেতৃত্বের হামলা স্বীকারের বিষয়টি ইরানের প্রতি কিয়েভের বৈরী মনোভাবের ধারাবাহিকতার প্রমাণ বলেও মন্তব্য করেছে তেহরান। তথ্যসূত্র: তাসনিমনিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%