ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ-ইউরোপ অংশীদারিত্ব শক্তিশালী করতে একমত উভয় পক্ষ


বাংলাদেশ-ইউরোপ অংশীদারিত্ব শক্তিশালী করতে একমত উভয় পক্ষ

আজ বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদার দেশগুলো দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতা সম্প্রসারণে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ভিন্ন ভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনিয়া কারস্টেন। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচল এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য খাতে সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা চলাকালে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর অভিন্ন আগ্রহ প্রতিফলিত হয়।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। অন্যদিকে ইউরোপীয় কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে তাদের নিজ নিজ দেশের বহুমাত্রিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণে আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তারা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারে অব্যাহত সমর্থনের আশ্বাসও দেন।

বাংলাদেশের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্য এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের সংকল্প

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


কাউখালীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের সংকল্প

পিরোজপুরের কাউখালীতে আধুনিক রোগ নির্ণয় ও মানসম্মত সেবা মানুষের কাছে পৌঁছে দিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায়, উপজেলা সদরের হাসপাতাল রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এ উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাফিউল আজম দুলাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ অমৃতা সরকার।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা সায়েম উদ্দিন তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হাফেজ মোঃ আল আমিন, ঔষধ ব্যবসায়ী মনিরুল ইসলাম মিঠু, উপজেলা ফারিয়ার সভাপতি খাইরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা আলোচনাক্রমে বলেন, সঠিক রোগ নির্ণয় উন্নত চিকিৎসার প্রাথমিক ধাপ। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবল দিয়ে পরিচালিত এই ডায়াগনস্টিক সেন্টার, কাউখালীর জনগণের জন্য নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন।

অনুষ্ঠান শেষে হাফেজ সরোয়ার হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপর অতিথিরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ অমৃতা সরকার মন্তব্য করেন, বর্তমান যুগে সঠিক রোগ নির্ণয় ছাড়া উন্নত চিকিৎসা সম্ভব নয়। আমি আশা করছি, পপুলার ডায়াগনস্টিক সেন্টার নির্ভুল পরীক্ষা, মানসম্মত সেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করবে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নৈতিকতা, দক্ষতা ও মান বজায় রেখে প্রতিষ্ঠানটি কাউখালীর মানুষের আস্থা অর্জন করবে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাফিউল আজম দুলাল বলেন, কাউখালীর মানুষ যাতে উন্নত রোগ নির্ণয় সেবা পেতে দূর-দূরান্তে যেতে বাধ্য না হন, সেই লক্ষ্য নিয়েই আমরা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ টেকনোলজিস্ট এবং দক্ষ চিকিৎসকদের পরামর্শের মাধ্যমে স্বল্প খরচে মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করব। মানুষের আস্থা ও সেবার মানই হবে আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ বিকল টেনের ইঞ্জিন, আড়াই ঘণ্টা পর চালু তিস্তা এক্সপ্রেস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


হঠাৎ বিকল টেনের ইঞ্জিন, আড়াই ঘণ্টা পর চালু তিস্তা এক্সপ্রেস

জামালপুর থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে ২ ঘণ্টা ১৭ মিনিট অবস্থায় আটকে ছিল। পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন নিয়ে এসে সংযুক্ত করা হয় এবং সেই ইঞ্জিনের সাহায্যে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

আমাদের তথ্যসূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টা ৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি প্রবেশ করার পরপরই হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়।

রেলওয়ে স্টেশন সূত্র জানিয়েছে, বিকেল ৩টার দিকে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর যাত্রীরা ওঠানামা শেষ করার পর ট্রেনটি স্টেশন ত্যাগের প্রস্তুতি নিতেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ট্রেন স্টেশনে আটকে যায়।

পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে তিস্তা এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত করা হয় এবং সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, জামালপুর রেলওয়ে স্টেশনে এসে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে, যার ফলে ট্রেনটি ২ ঘণ্টা ১৭ মিনিট স্টেশনে আটকে থাকে। পরে বিকল্প ইঞ্জিন এনে দ্রুত সংযুক্ত করা হয় এবং সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি ঢাকার দিকে যাত্রা শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ১৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ১৩ জন আটক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের ট্রলিং জাল এবং ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে। এ অভিযানে ১৩ জন জেলেকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়। বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী শেখেরখীল মাছ ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

আচরণের সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে আটক করা ১৩ জন জেলেকে, ৭টি ট্রলিং জাল এবং ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছ পাওয়া যায়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালাচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবু সাঈদ যুগে যুগে একজনই জন্ম নেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


আবু সাঈদ যুগে যুগে একজনই জন্ম নেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের আত্মত্যাগ দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। টিয়ারশেল ও লাঠিচার্জ উপেক্ষা করে আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, বুক পেতেছি, গুলি কর। তার মতো সাহসী মানুষ যুগে যুগে একজনই জন্ম নেন।

 বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই শহীদ দিবস’ ও শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রতিমন্ত্রী বলেন, ‘আবু সাঈদের রক্ত এবং ২৪-এর শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেয়া হবে না।’ আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের রায় কার্যকর করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে এ বিষয়ে সরকার ও বিরোধী সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

দীর্ঘদিন ধরে অবহেলিত রংপুর অঞ্চলের শিক্ষা ও উন্নয়নে আঞ্চলিকভিত্তিক বাজেটের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আনা হবে বলে জানান ফরহাদ হোসেন আজাদ। বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর সুফল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ উত্তরাঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়বে।

প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।’ এসব ষড়যন্ত্র মোকাবিলায় এবং বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে সব রাজনৈতিক দল ও মতের মানুষের ঐক্যের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%