প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের আত্মত্যাগ দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। টিয়ারশেল ও লাঠিচার্জ উপেক্ষা করে আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, বুক পেতেছি, গুলি কর। তার মতো সাহসী মানুষ যুগে যুগে একজনই জন্ম নেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই শহীদ দিবস’ ও শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
স্মরণসভায় প্রতিমন্ত্রী বলেন, ‘আবু সাঈদের রক্ত এবং ২৪-এর শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেয়া হবে না।’ আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের রায় কার্যকর করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে এ বিষয়ে সরকার ও বিরোধী সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
দীর্ঘদিন ধরে অবহেলিত রংপুর অঞ্চলের শিক্ষা ও উন্নয়নে আঞ্চলিকভিত্তিক বাজেটের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আনা হবে বলে জানান ফরহাদ হোসেন আজাদ। বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর সুফল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ উত্তরাঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়বে।
প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।’ এসব ষড়যন্ত্র মোকাবিলায় এবং বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে সব রাজনৈতিক দল ও মতের মানুষের ঐক্যের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন