০৯:৪২ এম
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি একটি অনন্য কীর্তি গড়েছেন। তিনি ম্যাচের প্রথম বলেই অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স কেরিকে বোল্ড করে কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের পাশে নিজের নাম লিখিয়েছেন।
ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক হিসেবে ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার কৃতিত্ব এতদিন ছিল শুধুমাত্র ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের। ১৯৯৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করাচিতে অ্যান্ডি ফ্লাওয়ারকে এবং ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে লিডসে মার্কাস ট্রেসকথিককে প্রথম বলেই আউট করেছিলেন তারা। ২০২৬ সালে, সেই এলিট ক্লাবের তৃতীয় সদস্য হিসেবে শাহীন আত্মপ্রকাশ করেছেন।
অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই ফুল লেংথের ডেলিভারির মাধ্যমে কেরির স্টাম্প উড়িয়ে দেন বাঁহাতি এই পেসার। পরে তিনি ম্যাথিউ কুহনেম্যান ও নাথান এলিসের উইকেটও তুলে নিয়ে ৮ ওভারে মাত্র ৩৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন।
আরও পড়ুন: ডিএমপির উদ্ধারকৃত ১১৭টি মোবাইল ফোনের মালিকানা শনাক্তের আহ্বান
শাহিনের নেতৃত্বে পাকিস্তানের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়াকে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩১ রানে আটকে রাখে। তবে শাহীনের ব্যক্তিগত কীর্তির দিনে পাকিস্তান ম্যাচটি হেরেছে। ১৯০ রানে অলআউট হয়ে ৪১ রানে হেরে অস্ট্রেলিয়া সিরিজের ১-১ সমতায় ফিরে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন