ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল, কোথায় দেখবেন


ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল, কোথায় দেখবেন

 

সাফ নারী চ্যাম্পিয়নশিপের বুধবারের প্রথম সেমিফাইনালে ফাইনালে ওঠার লক্ষ্যে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। গত দুটি সাফের ফাইনালে হিমালয় কন্যাদের হারিয়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সিংহাসনে বাংলাদেশ ছিল।

এদিকে, ম্যাচের আগে বাংলাদেশ দল শোকে স্তব্ধ হয়ে গেছে। ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের অকাল মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

এই কঠিন পরিস্থিতিতে, বাফুফে পাঠানো একটি অডিও বার্তা দেয়ার মাধ্যমে কোচ পিটার বাটলার শিউলি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সমবেদনা এবং আমাদের চিন্তা ও প্রার্থনা আজিম পরিবারের সঙ্গে আছে। জীবন মাঝে মাঝে খুব সংক্ষিপ্ত ও নিষ্ঠুর হতে পারে।’

তবে শোকের আবহ মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে না, সেই মন্ত্রও শিষ্যদের কানে দেন বাংলাদেশ নারী দলের কোচ।

তিনি বলেন, ‘ইতিবাচক মানসিকতা নিয়ে এগোতে হবে আমাদের। এই দুঃখজনক ঘটনাকে শক্তিতে রূপান্তর করতে হবে।’

বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে এই মহারণ। এই খেলাটি টেলিভিশনে সরাসরি দেখাবে টি স্পোর্টস।

আরও পড়ুন: মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ জন নিহত, ৩৪ জন আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলার ঢাকা-গামী বাস টার্মিনাল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৯:৫০ এম


নওগাঁ জেলার ঢাকা-গামী বাস টার্মিনাল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় নওগাঁ জেলার ঢাকা-গামী বাস টার্মিনাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন পরিবহনের কাউন্টার, টিকিট বিক্রয় কার্যক্রম এবং যাত্রীসেবার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ হচ্ছে কি না সে বিষয়ে খোঁজখবর নেন।

তিনি যাত্রীদের কাছ থেকে টিকিটের মূল্য, নির্ধারিত ভাড়া, সেবার মান এবং যাত্রাপথে সম্ভাব্য ভোগান্তি সম্পর্কে মতামত গ্রহণ করেন। বিশেষ করে কোনো পরিবহন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ব্যক্তি অতিরিক্ত ভাড়া আদায় করছে কি না, সে বিষয়ে তিনি সরাসরি যাত্রীদের কাছে জানতে চান।

পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট পরিবহন মালিক, চালক, সুপারভাইজার ও কাউন্টার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা যথাযথভাবে অনুসরণের নির্দেশনা প্রদান করেন। তিনি সতর্ক করে বলেন, যাত্রীদের সঙ্গে কোনো ধরনের হয়রানি, অসদাচরণ বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেক্সা জয়ের প্রস্তুতি শুরু করছে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৯:৫৬ এম


হেক্সা জয়ের প্রস্তুতি শুরু করছে ব্রাজিল

বিশ্বকাপে হেক্সা-জয়ের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির দ্য রিজ হোটেলে পৌঁছেছে সেলসাওরা। এরপর বাংলাদেশ সময় ভোর ৩টায় প্রথম অনুশীলন সেশনে যোগ দেয় ব্রাজিল দল।

কার্লো আনচেলত্তির নেতৃত্বে অভিজ্ঞতা, প্রতিভা এবং আত্মবিশ্বাসের সমন্বয়ে গড়া এই দলটি সমর্থকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ব্রাজিলকে এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেবারিট হিসেবে দেখা না হলেও, শিরোপা জয়ের ব্যাপারে দলটি আত্মবিশ্বাসী।

যুক্তরাষ্ট্রে পৌঁছে আনচেলত্তি জানান, বিশ্বকাপে বেশ কয়েকটি দল শিরোপা জয়ের সামর্থ্য রাখে। তবে ব্রাজিল ইতিবাচক মনোভাব নিয়েই প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত এবং নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

দলের সঙ্গে যোগ দিয়েছেন মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অংশ নেওয়ায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বিলম্ব হয়েছে তাদের। তারা চলে আসায় এখন আনচেলত্যির হাতে পুরো ২৬ সদস্যের স্কোয়াড উপলব্ধ।

বিশ্বকাপের পূর্বনির্ধারিত অনুশীলন হবে কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে। এই স্টেডিয়াম নিউইয়র্ক রেড বুলস ব্যবহার করে থাকে। অতিরিক্ত, দলটি মিশরের বিপক্ষে একটি শেষ প্রস্তুতি ম্যাচও খেলবে।

আগামী ১৩ জুন গ্রুপ ‘সি’-তে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হবে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেনিয়ায় ইবোলা কেন্দ্র স্থাপন বিরোধী বিক্ষোভ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১০:০২ এম


কেনিয়ায় ইবোলা কেন্দ্র স্থাপন বিরোধী বিক্ষোভ, নিহত ২

কেনিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইবোলা চিকিৎসা কেন্দ্র স্থাপন নিয়ে প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছে। সোমবার (১ জুন) দেশে নানিয়ুকি শহরে হাজার হাজার মানুষ এই পরিকল্পনার বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এবং বিক্ষোভ করে।

বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এর পর পুলিশ তাদের দমনের জন্য কাঁদানে গ্যাস ও গুলি ছুঁড়তে শুরু করে। এই ঘটনায় দুই যুবক নিহত হয়। নিহতদের একটি পরিবারের সদস্য জানিয়েছে, তাদের পুত্র কোনো বিক্ষোভের সাথে জড়িত ছিলেন না, শুধুমাত্র রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হন। তবে পুলিশ বা স্থানীয় কর্মকর্তারা এখনও এই মৃত্যু সংক্রান্ত বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।

কেনিয়ার প্রতিবেশী কঙ্গোতে ইবোলা রোগ ছড়িয়ে পড়েছে এবং সেখানে আক্রান্ত মার্কিন নাগরিকদের চিকিৎসার জন্য কেনিয়ার একটি সামরিক ঘাঁটিতে ৫০ শয্যার এই কেন্দ্রটি তৈরি করতে চাচ্ছে আমেরিকা। কিন্তু কেনিয়ার সাধারণ মানুষ এবং চিকিৎসকদের সংগঠন এটির তীব্র বিরোধিতা করছে। তাদের উদ্বেগ এই যে, কেনিয়ায় এখনও কোনো ইবোলা রোগী না থাকলেও, এই কেন্দ্র স্থাপনের ফলে সারা দেশে মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

মানুষের সুরক্ষা নিয়ে চিন্তা করে কেনিয়ার হাইকোর্টও এই কেন্দ্রের নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে।

তবে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সামরিক ঘাঁটিতে কেন্দ্র তৈরির প্রস্তুতি থেমে নেই। দেশের মধ্যে উত্তেজনা বিরাজমান থাকলেও কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো মার্কিন উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের খাতিরে এই সহযোগিতা চেয়েছিলেন এবং তিনি রাজি হয়েছেন। রাষ্ট্রপতি দেশবাসীকে অনুরোধ করেছেন রাজনীতি না করার এবং বলেছেন, সরকার সব বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নিচ্ছে।

তবে আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সরকারকে কেন্দ্রের সমস্ত তথ্য জনগণের সামনে প্রকাশ করতে হবে।

সূত্র : বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে ৪৪ হাজির মৃত্যু, চিকিৎসাধীন ৩২

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১০:০৪ এম


সৌদি আরবে ৪৪ হাজির মৃত্যু, চিকিৎসাধীন ৩২

সৌদি আরবে এখন পর্যন্ত ৪৪ জন হাজি মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২ জুন) মো. মতিউর রহমান (৭১) নামের আরও এক হাজি মারা গেছেন। তিনি নওগাঁর পত্নীতলা এলাকার বলে জানা গেছে। এছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে ৩২ জন চিকিৎসাধীন রয়েছে। এদিকে মঙ্গলবার দিনগত রাত ৩টা পর্যন্ত ৫২টি ফিরতি ফ্লাইটে মোট ২১ হাজার ৩৪৩ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে মৃত্যুবরণ করা বাংলাদেশি হাজিদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৪ জন এবং মদিনায় ১০ জনের মৃত্যু হয়েছে। দেশে ফেরা ২১ হাজার ৩৪৩ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৮৪৩ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫টি, সৌদি এয়ারলাইনস ১৮টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ২৪৯ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ৩২ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%