ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কুতুবদিয়ায় ট্রলারের ডুবির ঘটনায় ৪ জেলের মৃত্যু


কুতুবদিয়ায় ট্রলারের ডুবির ঘটনায় ৪ জেলের মৃত্যু

বৈরী আবহাওয়ার কারণে এবং উত্তাল সমুদ্রের মাঝে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। যে ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে, ট্রলারটিতে থাকা অন্যান্য সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানিয়েছেন, সোমবার (১৩ জুলাই) বিকেলে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গণমাধ্যমে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আসছে সুনির্দিষ্ট নির্দেশনা: সড়কমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আসছে সুনির্দিষ্ট নির্দেশনা: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকা সিটিতে একটি মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করার জন্য ইতোমধ্যে সমন্বিতভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই পদক্ষেপগুলির অংশ হিসেবে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ এবং এর ব্যবস্থাপনা কী হতে পারে, সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ঢাকা সিটি সহ দেশে ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণ তথা পরিচালনার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নির্দেশনা আসবে।

সোমবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংরক্ষিত নারী সংসদ সদস্য শওকত আরা আক্তারের ৭১ বিধিতে প্রদত্ত নোটিশের পর তার সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

শওকত আরা আক্তার কার্যপ্রণালীবিধির ৭১ ধারায় জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ করতে একটি নোটিশ দেন, কার্বন নিঃসরণ কমাতে সব গণপরিবহনকে বৈদ্যুতিক অথবা পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর করার প্রস্তাব তুলে ধরেন।

নোটিশে তিনি উল্লেখ করেন, কার্বন নিঃসরণ বৃদ্ধি একটি বৈশ্বিক বিষয়, এবং এ ক্ষেত্রে বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ। দেশে কার্বন নিঃসরণের বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদনে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে। বন, নদী এবং বন্যপ্রাণীর আবাসস্থলে ক্ষতি হচ্ছে এবং জীববৈচিত্র ধাক্কা খাচ্ছে।

এছাড়া, জলবায়ুর পরিবর্তনের কারণে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে যা সার্বিক অর্থনীতি ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বিশ্বের মোট কার্বন নিঃসরণের প্রায় ২৪ শতাংশ আসে পরিবহন খাত থেকে। বাংলাদেশের পরিবহন খাত থেকে প্রতিবছর প্রায় ১১.৬ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন হয়, যা জাতীয় কার্বন নিঃসরণের ৯ শতাংশ। এর মধ্যে প্রায় ৭৭ থেকে ৯০ শতাংশ আসে সড়ক পথে, যেখানে ডিজেলচালিত বাস এবং ট্রাক সবচেয়ে বেশি দায়ী। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য গণপরিবহনে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বৈদ্যুতিক অথবা পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে।

নোটিশে শওকত আরা আক্তার আরও বলেন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে গণপরিবহনকে ক্রমশ বিদ্যুৎচালিত যানবাহনে রূপান্তর করতে হবে। সিএনজি এবং এলএনজি ডিজেল ও পেট্রলের তুলনায় কম কার্বন নিঃসরণ করে তাই সেগুলোর ব্যবহার বৃদ্ধি করা যেতে পারে। স্থায়ী সমাধান হিসেবে বায়োডিজেল, বায়োগ্যাস, সবুজ হাইড্রোজেন এবং পেট্রলের সঙ্গে ইথানল ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর ব্যবস্থা করতে হবে। সর্বোপরি সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করতে হবে এবং সৌর বিদ্যুৎ থেকে চার্জ হওয়া পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার নিশ্চিত করতে হবে।

নোটিশটির পর শওকত আরা আক্তার সংসদে প্রশ্ন করেন, ঢাকার রাস্তায় জনদুর্ভোগের অন্যতম কারণ হলো ব্যাটারিচালিত রিকশা বা ইজিবাইক। সকালবেলার কাকডাকা ভোর থেকে লাখ লাখ এই রাস্তায় নেমে আসে। ব্যাটারিচালিত রিকশায় কম খরচে এবং দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়। আবার চালকের শারীরিক পরিশ্রমও কম হওয়ায় যাত্রী ও চালক উভয়েই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

এদিকে, এসব রিকশা পরিচালনা করে কম কার্বন নিঃসরণ হওয়ায় পরিবেশের জন্য ইতিবাচক। কিন্তু এটির মাত্রাতিরিক্ত ও অনিয়ন্ত্রিত বৃদ্ধি তীব্র যানজট, দুর্ঘটনা এবং নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করছে। চালকরা অদক্ষ হওয়ার কারণে এবং তাদের কোনও ধরনের লাইসেন্স প্রশিক্ষণ বা ট্রাফিক জ্ঞান না থাকার ফলে সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

সম্পূরক প্রশ্নে শওকত আরা আক্তার জানতে চান, ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে এগুলোর মান উন্নয়ন এবং কোনো একটি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিয়ে আসার মাধ্যমে রাস্তায় শৃঙ্খলা ফেরানোর কোনো ব্যবস্থা আছে কি না?

এর জবাবে মন্ত্রী বলেন, সংসদ সদস্য যেটা উল্লেখ করেছেন সেটা বেশি গুরুত্ব দেয়া হয়েছে ঢাকা মহানগর কেন্দ্রিক। এটি সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করে। যোগাযোগ মন্ত্রণালয় এটি নিয়ন্ত্রণ করে না, তার এখানে হস্তক্ষেপের সুযোগও কম। তবে, ঢাকায় একটি মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য ইতোমধ্যে সমন্বিতভাবে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেসব পদক্ষেপের অংশ হিসেবে কীভাবে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ এবং তার ব্যবস্থাপনা করা যায়, সেটা পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিশেষ করে ঢাকা সিটি এবং সারাদেশে ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিংবা পরিচালনার ক্ষেত্রে একটি স্পষ্ট নির্দেশনা আসবে, তার আলোকে সরকার ও স্থানীয় প্রশাসন কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াবে বিসিবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


বন্যাদুর্গতদের পাশে দাঁড়াবে বিসিবি

বেশ কয়েকদিন ধরে ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম-কক্সবাজার এবং বান্দরবানসহ বেশ কিছু জেলা প্লাবিত হয়েছে, যার ফলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টানা বর্ষণের কারণে চট্টগ্রামের বহু রাস্তাঘাট ডুবে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এবং এর ফলে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তীব্র জলাবদ্ধতার জন্য বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস ও পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে। অন্যদিকে, বন্যার পানিতে বিপর্যস্ত অঞ্চলজুড়ে লাখ লাখ মানুষ আটকা পড়েছেন।

আজ বন্যা দুর্গতদের সহায়তার ঘোষণা ফেসবুকের মাধ্যমে করেন বর্তমানে এডিনবরায় অবস্থানরত বিসিবি সভাপতি তামিম ইকবাল।

তিনি তাঁর পোস্টে লিখেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার ও বান্দরবানসহ দেশের বহু এলাকা বর্তমানে জলমগ্ন। লক্ষ লক্ষ মানুষ বন্যার পানিতে আটকা পড়েছেন। অগণিত মানুষ অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই দুর্যোগের মধ্যে ক্ষতিগ্রস্থ সকলের প্রতি আমরা সংহতি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য বিসিবির পক্ষ থেকে আমরা অবশ্যই সাধ্যমতো সবকিছু করব। আমি আশা করি এই দুর্যোগ দ্রুত কেটে যাবে। ততদিন পর্যন্ত আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, দুঃস্থদের পাশে দাঁড়ানোর এবং নিজ নিজ সামর্থ্যানুযায়ী অবদান রাখার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় চীনা দূতাবাসে সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


ঢাকায় চীনা দূতাবাসে সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ-চীন অংশীদারিত্ব এবং দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে আজ ঢাকায় কমিউনিস্ট পার্টি অব চায়না’র (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

এ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে সিপিসি’র সাধারণ সম্পাদক শি জিনপিংয়ের দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণের বিস্তারিত তুলে ধরেন রাষ্ট্রদূত।

চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকালে সিপিসি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এটি দলগত যোগাযোগ ও সহযোগিতায় নতুন গতি এনেছে।

রাষ্ট্রদূত আরো জানান, দুই দেশের শীর্ষ নেতাদের নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে বাংলাদেশের সব বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত সিপিসি। একইসঙ্গে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী চীন, যা দুই দেশের মানুষের জন্য সুফল বয়ে আনবে।

সেমিনারে অংশ নেওয়া অতিথিরা সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে একটি যৌথ সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মাণে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করে যাবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, থিংক ট্যাংক ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষায় দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


চীনের একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষায় দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা!

প্রশান্ত মহাসাগরের গভীরে হঠাৎ ভেসে ওঠে একটি সাবমেরিন। কিছু সেকেন্ডের মধ্যে আকাশ চিরে ছুটে যায় একটি বিশাল ক্ষেপণাস্ত্র। এতে কোন বিস্ফোরক ছিল না। কিন্তু বিস্ফোরণের শব্দ ছাড়াই এই একটিমাত্র উৎক্ষেপণ যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এরপরই প্রশ্ন উঠেছে, চীন কি শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, নাকি পুরো বিশ্বের উদ্দেশে শক্তির বার্তা পাঠিয়েছে?

গেলো সোমবার, চীন পারমাণবিক শক্তিচালিত একটি সাবমেরিন থেকে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম উৎক্ষেপণ করে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি ছিল বার্ষিক সামরিক প্রশিক্ষণের অংশ। এই পরীক্ষায় কোন নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে পরিচালনা করা হয়নি এবং ক্ষেপণাস্ত্রটিতে কোন পারমাণবিক ওয়ারহেডও ছিল না। সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে।

তবে উদ্বেগের একটি ভিন্ন দিক রয়েছে। এটি ছিল প্রায় দুই বছর পরে প্রশান্ত মহাসাগরে চীনের প্রথম আইসিবিএম পরীক্ষা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মতে, ক্ষেপণাস্ত্রটি বিশেষ ধরনের হতে পারে, যা চীনের উপকূল থেকে উৎক্ষেপণ করেও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গত মঙ্গলবার ক্ষেপণাস্ত্রটির একটি ছবি প্রকাশ করেছে। এই ছবিটি দেখে অনেক বিশ্লেষকের ধারণা, এটি জেএল-৩ অথবা জেএল-২ শ্রেণির সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। বিশেষ করে জেএল-৩-এর পাল্লা ১০ হাজার কিলোমিটারেরও বেশি। অর্থাৎ, পৃথিবীর বহু দূরের লক্ষ্যবস্তুতে এটি পৌঁছাতে পারে। চীনের রাষ্ট্র-সমর্থিত সংবাদপত্র গ্লোবাল টাইমস ও এ তথ্য জানায়।

এবং এখানেই আন্তর্জাতিক বিতর্কের সূচনা হয়েছে। কারণ, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে প্রশান্ত মহাসাগরের সেই অঞ্চলে, যেটিকে ১৯৮৬ সালের রারোটোঙ্গা চুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্রমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল। চীন নিজেও পরে সেই চুক্তির সংশ্লিষ্ট প্রটোকলে সম্মতি জানিয়েছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, টমি পিগট জানায়, বিশ্ব যখন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তখন চীন ঠিক উল্টোপথে হাঁটছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য, বেইজিংয়ের এই পদক্ষেপ আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজও এই পরীক্ষাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, এত বড় ধরনের সামরিক পরীক্ষা চালানোর আগে প্রতিবেশী দেশগুলোকে মাত্র কয়েক ঘণ্টা আগে জানানো হয়েছে। এতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরী হয়েছে।

নিউজিল্যান্ড একে অনাকাঙ্ক্ষিত বলেছে এবং তাইওয়ানের দাবি, এটি ভয় দেখানোর একটি কৌশল। এমনকি চীনের বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালে বলেছেন, বন্ধু হলে, তাহলে ভয় দেখানোর প্রয়োজন নেই।

বিশ্লেষকদের মতে, এই পরীক্ষার সময়সূচী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক তখনই অস্ট্রেলিয়া ও ফিজি নতুন প্রতিরক্ষা চুক্তি সই করছিল। অনেকের ধারণা, সেই প্রেক্ষাপটে চীন তার সামরিক সক্ষমতার একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে। তবে বেইজিং সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এটি ছিল নিয়মিত সামরিক মহড়ার অংশ এবং পুরো প্রক্রিয়া নিরাপদ ও পেশাদারভাবেই সম্পন্ন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%