০৬:২৫ পি.এম
টাঙ্গাইলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মৌলিক ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক কর্মশালার অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কুমুদিনী সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম. এস. ওয়ায়েদুল হক নাসির।
কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এবং কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ৫৩ জন অংশগ্রহণকারী সনদ ও পুরস্কার গ্রহণ করেন।
এর আগেও, কলেজ প্রাঙ্গণে অভিভাবকদের জন্য নির্মিত ‘অভিভাবক ছাউনি’র উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন