ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনী


নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনী

এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে নড়াইলে দুদিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে সুলতান মঞ্চ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

এ উপলক্ষে সকাল ১০টার দিকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই শতাধিক শিশু এতে অংশ নেয়। তাদের রংতুলিতে বাংলাদেশের পতাকা, ফুল-ফল, প্রকৃতি, গ্রামীণ পরিবেশ, সুলতানের প্রতিকৃতি ও নৌকাবাইচের দৃশ্য ফুটে ওঠে। এ ছাড়া সাংবাদিক, শিক্ষার্থী ও শৌখিন আলোকচিত্রীদের অংশগ্রহণে একটি আলোকচিত্র প্রদর্শনীও হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাসসহ আয়োজক সংগঠনের কর্মকর্তা, সংস্কৃতিকর্মী ও সুলতানপ্রেমীরা। দুদিনব্যাপী এই উৎসবে আরও রয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন: নেছারাবাদের সমুদয়কাঠী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মনিরের

উল্লেখ্য, বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ খ্যাত সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের দক্ষ করতে সহশিক্ষা কার্যক্রমে জোর দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


শিক্ষার্থীদের দক্ষ করতে সহশিক্ষা কার্যক্রমে জোর দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার এক্সট্রা কারিকুলাম বা সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার দুপুরে যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যালয়ের একাডেমি ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার স্কুল পর্যায় থেকেই বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখানোর ওপর জোর দিচ্ছে। যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

শিক্ষাখাতে বরাদ্দ প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার এ পর্যন্ত শিক্ষাখাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছে, যা অতীতে কখনো দেওয়া হয়নি। ধাপে ধাপে এই বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবের পরিসর বাড়ানো এবং গ্রন্থাগার সমৃদ্ধ করার বিষয়ে কথা বলেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে এসব উদ্যোগে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং দলটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। 

সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভেরোনিকা যমুনা রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজিদুর রহমান সাগর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে বেশি দামে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


পটুয়াখালীতে বেশি দামে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা

পটুয়াখালী, ২৮ আগস্ট, ২০২৬ : জেলার বাউফল উপজেলার বগা বন্দর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে তিন ডিলারকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে মেসার্স আঁখি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং মেসার্স হারুন স্টোর ও কবির হোসেনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, কৃষকদের অভিযোগের ভিত্তিতে সার বেশি দামে বিক্রির বিষয়টি যাচাই করতে কৃষককে ক্রেতা হিসেবে পাঠিয়ে সার কেনানো হয়। 

এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। অভিযুক্ত তিন বিক্রেতার মধ্যে একজন বিসিআইসি মূল ডিলার এবং দুজন খুচরা ডিলার।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন ও বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বাসসকে বলেন, কৃষক যাতে সরকার নির্ধারিত মূল্যে সার পান, তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেলিভিশন লাইভে পদত্যাগের ঘোষণা সালাহর কোচের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


টেলিভিশন লাইভে পদত্যাগের ঘোষণা সালাহর কোচের

 

ডাগআউটে দাঁড়িয়ে কোচরা পদ হারানোর ঝুঁকি মাথায় নিয়ে থাকেন। ম্যাচে পরাজিত হলে সেই শঙ্কা বেড়ে যায়।

 

তবে ফাতিহ তেক্কের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন ছিল। ট্রাবজোনস্পর ম্যাচে পরাজয়ের পর চাপ তার ওপর তখনো আসেনি।

কেননা ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে ফাতিহকে কিছুই জানানো হয়নি। কিন্তু তিনি সবাইকে বিস্মিত করে দেন।

 

কাউকে কিছু না জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন ট্রাবজোনস্পরের কোচ। সেটি তিনি টেলিভিশনে লাইভে জানান।

পদত্যাগের বিষয়ে ফাতিহ মন্তব্য করেন, ‘আমি অত্যন্ত সম্মানজনক পদ থেকে পদত্যাগ করছি। আজকের এই পরাজয় একেবারেই গ্রহণযোগ্য নয়।

 

দুর্ভাগ্য বা বাজে পরিস্থিতি মেনে নেওয়া যায়, কিন্তু এই হার আমি মেনে নিতে পারছি না। এই অনুভূতি নিয়ে আমি ঘুমাতেও পারছি না। সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।’

 

ফাতিহ পদত্যাগের বিষয়টি কাউকে জানাননি।

 

তিনি বলেছেন, ‘রাতটি আমাদের জন্য ভীষণ কষ্টের ছিল। অবশ্যই এর প্রধান কারণ আমি এবং আমার দল। আমাদের দেশ এবং ক্লাব—উভয়ের জন্যই এটি অত্যন্ত দুঃখের রাত। আমি আর ব্যাখ্যা করব না। কেউ জানে না। এই মুহূর্ত থেকে, ১৮ মাস পর আমি আমার পদ থেকে পদত্যাগ করছি। আমার মনে হয় এভাবে নিজেকে শাস্তি দেওয়ার অধিকার আমার আছে।’

বুদাপেষ্টে ইউরোপা লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে ফেরেঙ্কভারোশির মুখোমুখি হয়েছিল ট্রাবজোনস্পর। প্রথম লেগে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় গতকাল তাদের জিততেই হতো। কিন্তু ঘুরে দাঁড়ানোর পরিবর্তে ৪-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট খেলার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে মোহাম্মদ সালাহদের। অথচ, লিভারপুল থেকে ফ্রি ট্রান্সফারে সালাহকে দলে ভিড়িয়ে তুরস্কের ক্লাবটি বড় স্বপ্ন দেখছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলক্ষেত্র নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার সঙ্গে চুক্তিতে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


তেলক্ষেত্র নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার সঙ্গে চুক্তিতে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের মজুদের একটি অংশের ওপর দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তির বিষয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় শিগগিরই মার্কিন প্রশাসন কারাকাসের বেশ কয়েকটি তেলক্ষেত্র নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ পাবে।

এসব তেলক্ষেত্র মার্কিন কোম্পানিগুলোর মাধ্যমে উন্নয়নের ব্যবস্থার পাশাপাশি সেখান থেকে উৎপাদিত তেলের সরবরাহ যুক্তরাষ্ট্রের জন্য নিশ্চিত করা হবে। বার্তাসংস্থা রয়টার্সের সূত্রমতে, চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে।

আরেকটি সূত্র জানিয়েছে, চুক্তিটি কার্যকর করার আইনি কাঠামো হিসেবে একটি ইজারা বা লিজ ব্যবস্থার কথা বিবেচনা করা হচ্ছে। এর আওতায় মার্কিন তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর মধ্যে প্রতিটি তেলক্ষেত্র বণ্টনের জন্য পরবর্তীতে নিলাম বা দরপত্র আহ্বান করা হতে পারে।

আলোচনাধীন ১৭টি তেলক্ষেত্রের তালিকা রয়টার্সের হাতে এসে পৌঁছেছে। এতে বিশাল ‘ওরিনোকো বেল্ট’-এর নতুন তেলক্ষেত্র (গ্রিন ফিল্ড) এবং ‘লেক মারাকাইবো’-র পুরনো বা সচল তেলক্ষেত্র উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কয়েকটি ক্ষেত্র বর্তমানে একটি ছোট চীনা কোম্পানি পরিচালনা করছে। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামলে ওই কোম্পানিটির সঙ্গে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

যদিও হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য না করে মার্কিন জ্বালানি বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। ভেনেজুয়েলার তেল মন্ত্রণালয়, রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ এবং মার্কিন জ্বালানি বিভাগ কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ভেনেজুয়েলার তেলমন্ত্রী পলা হেনাও-এর সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।

ব্লুমবার্গের বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রেক্ষাপটে কারাকাস ওপেক তেল উৎপাদনকারী জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে। ১৯৬০ সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এই জোটে যোগ দিলেও, অবহেলা ও দুর্নীতির কারণে রাষ্ট্রীয় তেল শিল্পের বেহাল দশার ফলে ভেনেজুয়েলা গত কয়েক বছর ধরে ওপেকের নির্ধারিত উৎপাদন কোটা পূরণ করতে পারছে না। উল্লেখ্য, তেলের দামের ওপর প্রভাব বিস্তারের কারণে ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই ওপেকের সঙ্গে মতবিরোধপূর্ণ অবস্থানে রয়েছে।

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের মজুদের অধিকারী ভেনেজুয়েলায় বর্তমানে হাইড্রোকার্বন বিষয়ক আইন ও বিধিমালা রয়েছে, তাতে তেল উত্তোলনের জন্য নির্দিষ্ট এলাকার ইজারা বা লিজ দেওয়ার কোনো বিধান নেই। বরং দেশটির সংবিধান অনুযায়ী এই শিল্পের মূল কার্যক্রম রাষ্ট্রের এখতিয়ারভুক্ত।

তবে সম্প্রতি সংশোধিত তেল আইনে যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) এবং উৎপাদন-অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে তেলক্ষেত্রের কার্যক্রম পরিচালনার সুযোগ রাখা হয়েছে। কয়েক দশক ধরে ভেনেজুয়েলা সরকার বিদেশি উৎপাদকদের দেশটির তেল মজুদের ওপর নিয়ন্ত্রণ বা অধিকার প্রতিষ্ঠার সুযোগ দেওয়া থেকে বিরত রেখেছে। ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে সম্ভাব্য চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ না পেলেও বিশেষজ্ঞদের মতে, এটি সাংবিধানিক প্রশ্ন ও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই ভেনেজুয়েলা থেকে মার্কিন শোধনাগারগুলোতে অপরিশোধিত তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তারা দেশটির জরাজীর্ণ জ্বালানি খাতে, যেখানে বর্তমানে দৈনিক প্রায় ১২ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদিত হয়, সেখানে মার্কিন বিনিয়োগ বাড়ানোর উদ্যোগও নিচ্ছে।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে পেট্রোলের ক্রমবর্ধমান দাম নিয়ে ট্রাম্প প্রশাসন চাপের মুখে রয়েছে। তেলের সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর মাধ্যমে এই পরিস্থিতির কিছুটা সুরাহা করা সম্ভব হতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্র তার ‘কৌশলগত পেট্রোলিয়াম মজুদ’ তথা জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষিত তেলের ভাণ্ডার পুনরায় পূর্ণ করার উপায় খুঁজছে। এর মধ্যে মার্কিন উৎপাদকদের সঙ্গে অপরিশোধিত তেল বিনিময়ের (সোয়াপ) বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তহবিলের ঘাটতি এবং মজুদাগারে চলমান রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই ভাণ্ডারটি পুনরায় পূর্ণ করার ক্ষেত্রে প্রশাসনের প্রচেষ্টা সীমিত হয়ে পড়েছে। উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এবং পরবর্তীতে ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র এই মজুদ থেকে তেল ব্যবহার করেছিল।

সূত্র: আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%