ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর


কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সরকারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করে তারেক রহমান বলেন, দেশ পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন। তাই আসুন আমরা সবাই মিলে এ রকম একটি রাষ্ট্র গড়ে তুলতে কাজ করি, যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হই।

আরও পড়ুন: মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশি শ্রমিকের

অনুষ্ঠানে বক্তাদের দিক-নির্দেশনামূলক বক্তব্যের প্রশংসা করে তিনি বলেন, পূর্ববর্তী বক্তারা এবং বিশেষ করে ডক্টর আনিসুজ্জামান ইনোভেশন নিয়ে তার উপস্থাপন ও বক্তব্যে যে বিষয়গুলো তুলে ধরেছেন, সেগুলোর মধ্য দিয়েই আমাদের আগামী দিনের কর্মপন্থা মোটামুটিভাবে নির্ধারিত হয়ে গেছে। আমরা যদি এসব কর্মপন্থা ধীরে ধীরে বাস্তবায়ন করতে পারি, তবেই আমরা আমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব।

দেশের সার্বিক অগ্রগতিতে উদ্ভাবক ও ব্যবসায়ীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজনে উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহায়তায় সব সময় পাশে থাকবে।

পরে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, দেশি-বিদেশি উদ্ভাবক ও বিভিন্ন পর্যায়ের গবেষকরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

আরও পড়ুন: মার্কিন বাহিনী ইরানে হামলার জন্য প্রস্তুত, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষকদের টেকসই পেশাগত উন্নয়নে লুমিনাস গ্রুপের উদ্যোগে সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


প্রাথমিক শিক্ষকদের টেকসই পেশাগত উন্নয়নে লুমিনাস গ্রুপের উদ্যোগে সেমিনার
 
পণ্য ব্যবহারের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পণ্যের সঠিক ব্যবহার ও ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছে আধুনিক কৃষি-ভিত্তিক, ডাইরেক্ট সেলিং ও সোশ্যাল বিজনেস কোম্পানি লুমিনাস গ্রুপ লিমিটেড।  
 
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রাইমারি টিচার্স ট্রেইনিং ইনস্টিটিউট হলরুমে আয়োজিত এ সেমিনারে লুমিনাস গ্রুপের পণ্যের বিভিন্ন দিক, গুণগত মান, ব্যবহারিক সুবিধা এবং পণ্যভিত্তিক ব্যবসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কোম্পানিটির ডিরেক্টর আর এম রাসেল। 
 
এসময় উপস্থিত ছিলেন, লুমিনিয়াস গ্রুপের কুড়িগ্রাম জেলা ডিলার হাফিজুর রহমান, এক্সক্লুসিভ ডিলার আব্দুন নুর নয়ন। 
 
এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেয়। 
 
সেমিনারে লুমিনাস গ্রুপের ডিরেক্টর আর এম রাসেল বলেন, বর্তমান সময়ে গুণগত মানসম্পন্ন পণ্যের পাশাপাশি সঠিক ব্যবসায়িক পরিকল্পনা ও বাজারজাতকরণ কৌশল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লুমিনাস ওয়ার্ল্ডের পণ্য সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে এবং নিয়ম-কানুন মেনে ব্যবসা পরিচালনা করলে উদ্যোক্তারা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।
 
অনুষ্ঠানে লুমিনাস গ্রুপের বিভিন্ন পণ্যের বৈশিষ্ট্য, ক্রয় প্রক্রিয়া, মূল্য, ব্যবহার এবং সম্ভাব্য ব্যবসায়িক সুবিধা সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি পণ্য কেনার আগে গুণগত মান, বাজার চাহিদা, মূল্য, বিক্রয়যোগ্যতা এবং প্রতিষ্ঠানের অনুমোদিত ব্যবসায়িক নীতিমালা যাচাই করার ওপর গুরুত্বারোপ করা হয়।
 
সেমিনারে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন। বক্তারা বলেন, কোনো পণ্য বা ব্যবসায় বিনিয়োগের আগে সম্ভাব্য লাভ-ক্ষতি, ঝুঁকি ও প্রাসঙ্গিক শর্ত ভালোভাবে যাচাই করা উচিত।
 
অনুষ্ঠান শেষে আয়োজকরা সেমিনারে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে লুমিনাস গ্রুপের পণ্য ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে আরও সচেতনতামূলক আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির ঘোষণা করেছে। এই কর্মসূচি রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’。

এই অভিযানের অংশ হিসেবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মশার প্রজননস্থল ধ্বংস করা, সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির আওতায় আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর (রোববার ও সোমবার) সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী, হবু বর সিদ্ধার্থ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী, হবু বর সিদ্ধার্থ

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কেন্দ্র করে আবারও বিয়ের আলোচনা শুরু হয়েছে। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী নাকি আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিয়ের জন্য পাহাড়ঘেরা কালিম্পংকে বেছে নেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, মিমির বিয়ের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার ঘনিষ্ঠজনদের মধ্যে আমন্ত্রণপত্র বিতরণের কাজও চলছে। তবে, মিমি চক্রবর্তী কিংবা তার হবু বর এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ের খবরটি নিশ্চিত করেননি। প্রশ্ন উঠেছে, কে সেই পাত্র?

মিমির হবু জীবনসঙ্গী বিনোদন জগতের কেউ নন। তিনি ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা। তার নাম সিদ্ধার্থ। অভিনয়জগতের বাইরের এই ব্যক্তির সঙ্গেই নাকি নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছেন মিমি।

মিমির বিয়ে নিয়ে এর আগে বিভিন্ন সময় গুঞ্জন শোনা গেছে। তবে, সম্প্রতি অভিনেত্রীর কিছু মন্তব্যের কারণে সেই আলোচনা নতুন মাত্রা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশ্নের জবাবে তার কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য নতুন করে বিয়ের জল্পনা সৃষ্টি করেছে।

যদিও মিমির ঘনিষ্ঠ সহকারী জানিয়েছেন, বিয়ের বিষয়ে তার কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। ফলে ডিসেম্বর মাসে মিমির বিয়ে হচ্ছে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। অভিনয়ের পাশাপাশি বর্তমানে মিমি বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সহ একাধিক নতুন কাজের শুটিং চলছে তার। পেশাগত ব্যস্ততার মধ্যেই ব্যক্তিজীবনের নতুন অধ্যায় শুরুর প্রস্তুতি নিচ্ছেন কি না, সেটিই এখন টালিউডে কৌতূহলের বিষয়।

মিমি নিজে মুখ না খোলা পর্যন্ত তাই বিয়ের খবরটিকে আপাতত গুঞ্জন হিসেবেই দেখছেন তার অনুরাগীরা। তবে, যদি সত্যিই ডিসেম্বরের বিয়ের খবরটি সঠিক হয়, তাহলে বছর শেষে টালিউডের অন্যতম আলোচিত তারকা-বিয়ের সাক্ষী হতে যাচ্ছে দর্শকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুরে উদ্যোমি মহিলা সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


হোসেনপুরে উদ্যোমি মহিলা সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
‎
‎কিশোরগঞ্জের হোসেনপুরে উদ্যোমি মহিলা সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
‎
‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধুলজুরী গ্রামে সমিতির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 
‎
‎জানা গেছে, উপজেলার ধুলজুরী গ্রামের সামিয়া নাছরিন প্রীতি ২০২৪ সালে নিজস্ব অর্থায়নে মাত্র ১০ জন নারীকে নিয়ে যাত্রা শুরু করে ‘নকশীকাঁথা মহিলা উন্নয়ন সংস্থা’। শুরুটা ছিল ছোট্ট একটি কক্ষে, হাতে গোনা কয়েকজন নারী আর কিছু সুঁই-সুতার মাধ্যমে।শুধু নকশিকাঁথা নয়, প্রতিষ্ঠানটির আওতায় গড়ে উঠেছে উদ্যোমি মহিলা সমবায় সমিতি লিমিটেড। গ্রামীণ নারীদের ভাগ্য বদলে যা কাজ করে যাচ্ছে।
‎
‎সামিয়া নাছরিন প্রীতি জানান,গ্রামীণ নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলেত আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।উদ্যোমি মহিলা সমবায় সমিতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%