১০:০১ পি.এম
গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় জিয়া পরিবারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি শনিবার (২৯ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ‘জিয়া থেকে খালেদা জিয়া ও তারেক রহমান—গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক এই আলোচনাসভার আয়োজন করা হয়।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
ইঞ্জিনিয়ার শ্যামল উল্লেখ করেন, ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বিদায় করেছি। এই দেশের গণতন্ত্র রক্ষার্থে, ভোটের অধিকারের সঙ্গে জিয়া পরিবারের নাম স্বর্ণাক্ষরে থাকবে।’
তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্টের আমলে কিছু কিছু সাংবাদিক সুবিধা ভোগ করেছেন।
তারা ৫ আগস্টের আগে ব্যানার নিয়ে প্রেস ক্লাবের সামনে গণতন্ত্রের বিরুদ্ধে ছিলেন।’
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিয়াজ মো. খান বিটু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের হেড অব নিউজ মো. শরিফুল ইসলাম খান। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সামসুল আরেফিন।
আলোচনাসভা শেষে গণতন্ত্র, ভোটাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় অবদান রাখা এবং কারা নির্যাতিত জেলার শীর্ষ চার বিএনপি নেতা ও পাঁচজন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত বিএনপি নেতারা হলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান মোল্লা কচি ও সফিকুল ইসলাম পিপি। সাংবাদিকরা হলেন আবু আব্দুল্লাহ, মোকলেসুর রহমান, আশিকুর রহমান চৌধুরী পনি, আজিজুর রহমান পায়েল ও জয় আহমেদ।
আরও পড়ুন: দুমকীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালিতে মোঃ কামরুল ইসলাম মুন্না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন