১০:৪৩ পি.এম
খুলনা, ১৫ নভেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, সহিংসতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে খালিশপুরে মোটরসাইকেল মহড়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী যুবদল খালিশপুর থানা শাখার উদ্যোগে।
আজ রোববার বিকেলে খালিশপুর প্লাটিনাম জুট মিল গেট থেকে মহড়াটি শুরু হয়।
মহড়াটি খালিশপুর থানা যুবদলের আহ্বায়ক প্রার্থী নাজমুল হোসেন বাবু'র নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্লাটিনাম জুট মিল গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আরও পড়ুন: গাইবান্ধার ফুলছড়িতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর থানা যুবদলের আহ্বায়ক প্রার্থী নাজমুল হোসেন বাবু। তিনি বলেন, "খালিশপুরের মাটিতে কোনো নাশকতাকারীকে দাঁড়াতে দেওয়া হবে না। যারা আড়ালে থেকে আগুন-সন্ত্রাস করে মানুষের জানমালের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে যুবদল রাজপথে ছিল, আছে, থাকবে। আমরা কোনো ভাঙচুরে বিশ্বাস করি না, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করবো। কিন্তু কেউ যদি খালিশপুরে অশান্তি সৃষ্টি করতে আসে, তাহলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
তিনি আরও উল্লেখ করেন, "আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে। প্রতিটি মহল্লায়, প্রতিটি মোড়ে যুবদলের কর্মীরা পাহারায় থাকবে, যাতে কেউ নাশকতা করে খালিশপুরের শান্তি নষ্ট করতে না পারে।"
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর ইসলাম জাহিদ, যুবদল নেতা হায়দার আলী, মল্লিক জাহিদুল ইসলাম, ফেরদৌস মাতুব্বর, মনির হোসেন, শফিকুল ইসলাম রাব্বি, সবুজ, সোহেল, মিলন, ইউনুস মুন্সী প্রমুখ।
আরও পড়ুন: উৎসা উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শশীভূষণ বাজার ঘর মালিক ও ব্যবসায়ী কমিটির নির্বাচন। সভাপতি ইমাম হোসেন রিপন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান হাওলাদার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন