প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নতুন হাটি এলাকায় কুখ্যাত মাদক কারবারি শাহিনের বাড়িতে অভিযান চালিয়ে ২১ বোতল ভারতীয় 'অফিসার্স চয়েস' মদ উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় বিশ্বম্ভরপুর উপজেলা মাদকবিরোধী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুন হাটি এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি শাহিনের বড় ছেলে ফয়জুন নূর (নাইম) দ্রুত পালিয়ে যায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন