ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার


বাংলাদেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার

ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বাংলাদেশে প্রবেশ করেছেন। তিনি আজ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। এটি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আন্তঃসীমান্ত সংযোগের গুরুত্বকে তুলে ধরছে। তার সাথে রয়েছেন স্ত্রী মিনাল ত্রিবেদী।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের তথ্য অনুসারে, দিনেশ ত্রিবেদী আজ সকালে বেনাপোল স্থলবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতীয় উপ-হাইকমিশনার পবন বঢ়ে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থলবন্দর দিয়ে রাষ্ট্রদূতের এই আগমন একটি প্রতীকী তাৎপর্য বহন করে, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে সীমান্ত সংযোগের ভূমিকার গুরুত্ব তুলে ধরেছে।

আরও পড়ুন: আমরা মাফিয়া ডন বানাব না: ডেপুটি স্পিকার কায়সার কামাল

এর আগের দিন, ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়।

দিনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেসের সদস্য থাকাকালীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের অধীনে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পরবর্তীতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন এবং পরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যোগদান করেন।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ১৫ থেকে ২০ মিনিটে লাগেজ পাচ্ছেন যাত্রীরা: মন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাসুরের ছেলের সঙ্গে গৃহবধূ নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


ভাসুরের ছেলের সঙ্গে গৃহবধূ নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের গবরাপাড়া গ্রামে ভাসুরের ছেলের সঙ্গে এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, গত ৯ জুন রাতে ওই গৃহবধূ ভাসুরের ছেলে হাসানের সঙ্গে বাড়ি থেকে চলে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গবরাপাড়া গ্রামের সানজেদুর রহমান (ছল্টু) জোয়ার্দারের স্ত্রী রুমানা ইসলাম কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের অভিযোগ, তিনি তার ভাসুরের ছেলে হাসানের সঙ্গে অজ্ঞাত স্থানে চলে গেছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

স্বামী সানজেদুর রহমান জানান, প্রায় আট বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তিনি অভিযোগ করেন, তার অনুপস্থিতির সুযোগে হাসানের সঙ্গে রুমানার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে তিনি আপত্তি জানালে বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হন বলে দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, বাড়ি ছাড়ার সময় তার স্ত্রী আলমারিতে রাখা প্রায় তিন লাখ টাকা নগদ অর্থ এবং প্রায় তিন ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন। এসবের মধ্যে ছিল এক জোড়া স্বর্ণের রুলি, কানের দুল, চুড়ি, একটি চেইন ও একটি আংটি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর আগেও ঈদুল ফিতরের পর একবার তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টির সমাধান হলে তারা আবার নিজ নিজ পরিবারে ফিরে আসেন। তবে এবার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারটি আইনি সহায়তা নেওয়ার উদ্যোগ নিয়েছে।

হাসানের বাবা বলেন, ছেলের বিয়ের জন্য বিভিন্ন সময় চেষ্টা করা হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। তিনি ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও সামাজিকভাবে নিন্দনীয় বলে উল্লেখ করেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও হাসান ও রুমানার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক সচেতনতা প্রয়োজন।”

অন্যদিকে, হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ইরানি গণমাধ্যম

ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না

যুক্তরাষ্ট্রের সাথে কোনো শান্তি চুক্তি হলেও, যতদিন যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হচ্ছে না, ততদিন হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান।

এই তথ্য জানা গেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে, কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘পশ্চিমা গণমাধ্যমে যা প্রচার করা হচ্ছে তার বিপরীতে-ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ত্যাগের কোনো প্রতিশ্রুতি দেবে না। সমঝোতা স্মারকে শুধুমাত্র যুদ্ধের অবসানের পর হরমুজ প্রণালীতে নৌচলাচল স্বাভাবিক করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।’

এছাড়া, এতে আরও যোগ করা হয়েছে, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মূল উদ্দেশ্য হলো সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটানো।

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন আমাদের উন্নয়ন সহযোগিতা করবে- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


চীন আমাদের উন্নয়ন সহযোগিতা করবে- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

 

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নিজেও দুইবার চীন সফর করেছি। চীনের জনগণ ও সরকার উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশের উন্নয়নেও সহযোগিতা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, চীনের রাষ্ট্রদূতকে আমি ধন্যবাদ জানাই। তাকে আজ ঠাকুরগাঁওয়ে দাওয়াত করে এনেছি। আমরা ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে চাই। আগামী দুই-এক বছরের মধ্যে তারা চীনা প্রতিনিধি পাঠাবেন। এখানে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে কাজ করার আগ্রহ রয়েছে।


তিনি আরও বলেন, শিশুদের শুধু লেখাপড়াই নয়, প্রয়োজনীয় উপকরণ ও সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা দেশের সম্পদে পরিণত হতে পারে। নিজেদের পায়ে দাঁড়াতে পারলেই দেশ আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ.ই. মি. ইয়াও ওয়েন, জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে জেলার প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইট মেরে মোটরসাইকেল চালককে হত্যাচেষ্টা, ৩ আসামি কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


ইট মেরে মোটরসাইকেল চালককে হত্যাচেষ্টা, ৩ আসামি কারাগারে

রাজধানীর কাফরুল থানাধীন এলাকায় মোটরসাইকেল চালক সাজিদ চৌধুরী রাফিকে ইট দিয়ে আঘাত করে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

শুক্রবার বিকালে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক মো. হাসিবুর রহমান আবেদনটি করেন। প্রসিকিউশন বিভাগের এসআই ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু ও মো. ফয়সাল ওরফে কালু। তবে এ দিন আসামিপক্ষে কোনো আবেদন ছিল না।

এর আগে গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মো. পারভেজকে এবং ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করা হয়। এছাড়া কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেফতার করে র‍্যাব।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন ভুক্তভোগী রাফি। তিনি কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে রাফির মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করেন দুষ্কৃতকারীরা। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%