০৩:৫০ পি.এম
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর অভিযুক্ত মঞ্জুকে (৩৩) স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
সোমবার সকাল দশটায় ঘটনাটি ঘটেছে। জানা গেছে, মঞ্জু স্থানীয় একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। তার বাবার নাম দেলোয়ার হোসেন, এবং তার পৈতৃক বাড়ি গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে। যদিও সে পরিবারসহ নারায়ণগঞ্জে বসবাস করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার সময় যখন ভবেরচর ইউনিয়নে ওই শিশুর ওপর ধর্ষণের চেষ্টা করা হচ্ছিল, শিশুটির মা বিষয়টি দেখে ফেলে এবং চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটক করে গণধোলাই দিতে শুরু করেন এবং পরে তাকে পুলিশে সোপর্দ করেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে সাংবাদিক এম এ মোতালিবের ওপর হামলার ঘটনায় আটক ১
যাইহোক, অভিযুক্ত মঞ্জু অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি হাঁটতে বের হয়েছিলেন। শিশুটিকে একা পেয়ে তার নাম জিজ্ঞেস করতেই স্থানীয়রা তাকে মারধর করা শুরু করেন।
গজারিয়া থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ মিয়া এই ঘটনার বিষয়ে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং স্থানীয়দের হেফাজতে থাকা অভিযুক্তকে উদ্ধার করি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালের পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন