ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের দীর্ঘদিনের সহযোগিতার বিষয়টি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন সহযোগিতা আরো জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নিজ অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন: মোংলা বন্দরের উন্নয়নে মালিক-শ্রমিকের ঐক্য অপরিহার্য: নৌপরিবহনমন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপান দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অংশীদার।" স্বাধীনতার পর থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের সহযোগিতা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে।

বৈঠকে জাপানের সহযোগিতা ও অংশগ্রহণে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই সমাজ বিনির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসব খাতে ভবিষ্যতে সহযোগিতার সুযোগ নিয়েও মতবিনিময় করেন তারা। এ সময় গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, বাংলাদেশে জাপান দূতাবাসের প্রথম সচিব কোমিনে কেন, দ্বিতীয় সচিব সোমা হানা, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছ থেকে বিকেএসপির ভর্তির অফার লেটার পেল প্রান্তিকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে জয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

ফারুক হোসেন , টঙ্গী

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


টঙ্গীতে জয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে শেষ হয়।
নিহত জয় টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকার বাসিন্দার।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে বাসায় ফেরার পথে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়ের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিক্ষোভ মিছিল শেষে নিহতের স্বজনরা সংক্ষিপ্ত বক্তব্যে জয় হত্যাকাণ্ডে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি করেন তারা।
স্বজনদের দাবি, ঘটনার পর এখনো পর্যন্ত জয় হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় রাস্তা বন্ধের অভিযোগ ঘিরে সরেজমিনে ভিন্ন চিত্র

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


ভালুকায় রাস্তা বন্ধের অভিযোগ ঘিরে সরেজমিনে ভিন্ন চিত্র

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠালী এলাকায় বাড়ি থেকে বের হওয়ার চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে মোছা. মনোয়ারা বেগমের করা আবেদনের পর সরেজমিনে তদন্ত করা হয়েছে। তবে তদন্তে অভিযোগ অনুযায়ী রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি।

মনোয়ারা বেগমের অভিযোগ,তার স্বামীর পৈত্রিক সম্পত্তির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা চলাচল করে আসছেন। সম্প্রতি টিনের বেড়া দিয়ে ওই পথ বন্ধ করে দেওয়া,গাছ লাগিয়ে জঙ্গল তৈরি এবং চলাচলের স্থানে ময়লা ফেলার অভিযোগ এনে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেন তিনি।

অন্যদিকে,বিবাদীপক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, তাদের জমির ওপর দিয়ে মনোয়ারা বেগমদের চলাচলের কোনো নির্ধারিত রাস্তা ছিল না। জমি-সংক্রান্ত বিরোধ থাকলেও রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি তাদের।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়,বিষয়টি মূলত পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। তাদের মতে, অভিযোগ ও পাল্টা দাবির পরিবর্তে কাগজপত্র, জমির সীমানা এবং দীর্ঘদিনের চলাচলের বাস্তবতা যাচাই করে প্রকৃত ঘটনা নিরূপণ করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি হৃদয় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ফারুক হোসেন , টঙ্গী

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি হৃদয় গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টঙ্গী সরকারি কলেজের বিবিএস শাখার সভাপতি হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে জানা গেছে। বিস্তারিত তথ্য ও তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে পুলিশ সূত্রে আরও জানা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধী দল আবারও জনগণের সঙ্গে প্রতারণা করছে: আমিনুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


বিরোধী দল আবারও জনগণের সঙ্গে প্রতারণা করছে: আমিনুল হক

প্রধানমন্ত্রীর তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নে কাজ করে চলেছেন, এমন সময় বিরোধী দল আবারও জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক এ সময় বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্বভার গ্রহণের পর দেশের উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা সাত মাসের মধ্যেই জনগণের সামনে দৃশ্যমান হয়েছে। বর্তমানে যখন জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য আমরা কাজ করে যাচ্ছি, তখন বিরোধী দল সংসদে সমর্থন দেয়ার কথা বললেও তাদের ভিন্ন রূপ বাইরে দেখা যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকায় যে চরিত্র ছিল, সংসদের বাইরে এসে তারা সেটি প্রকাশ করছে। তারা মুখে বলে এক, অন্তরে আরেক।

বাক স্বাধীনতার নামে বিরোধী মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আজ যারা আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে গুপ্তভাবে সহযোগিতা করছে, তারাই আবার বলছে দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকার দায়ী। জামায়াতে ইসলামের সেক্রেটারি বিএনপির উপর দায় চাপাতে চাচ্ছে। এর চেয়ে বড় মিথ্যাচার আর কি হতে পারে? জামায়াতে ইসলাম তাদের আচরণে গুপ্তভাবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে। জনগণের কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে না পেরে তারা এখন ভিন্ন পথ অবলম্বন করছে।

তিনি আরও বলেন, দেশের যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, সেই আওয়ামী দোসরদের সঙ্গে তারা একত্রিত হয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তাই দেশের জনগণকে সজাগ ও সতর্ক থেকে সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় আস্থা রাখার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আমিনুল হক আরো বলেন, ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের জন্য মানুষ স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এমএ হান্নান। এতে জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%