ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিকে দেওয়া হলো নতুন দায়িত্ব


৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিকে দেওয়া হলো নতুন দায়িত্ব

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সরকারের পক্ষ থেকে ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ট্রাস্টের নতুন কমিটিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর সঙ্গে কমিটিতে একজন প্রতিমন্ত্রী, চারজন সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮’-এর ১৩ ধারার বিধান অনুযায়ী নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত কমিটি ট্রাস্টের আইন এবং বিধিমালা বাস্তবায়নের পাশাপাশি ট্রাস্টি বোর্ডের অর্পিত দায়িত্ব ও নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালাবে। এই কমিটি ট্রাস্টের সার্বিক কার্যক্রমের তদারকি, অধীনস্থ বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, হিসাব নিরীক্ষা এবং ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন: জাতীয় যুব পুরস্কার ২০২৬ পাচ্ছেন ১৪ জন: আমিনুল হক

পুনর্গঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এছাড়া, পদাধিকারবলে অর্থ বিভাগের সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব হিসেবে কাজ করবেন।

সরকারের আশা, এই নতুন নির্বাহী কমিটির মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উন্নয়ন কার্যক্রম এবং বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণমূলক কর্মকাণ্ড আরও কার্যকর এবং গতিশীলভাবে চলবে।

আরও পড়ুন: পাকিস্তান হাউসে ১৫ সদস্যের বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলকে সংবর্ধনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদের পাশে সমবেত মুসল্লিদের ওপর ড্রোন হামলা চালাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


মসজিদের পাশে সমবেত মুসল্লিদের ওপর ড্রোন হামলা চালাল ইসরায়েল

গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিতে খাদিজা মসজিদের পাশে জড়ো হওয়া একদল মানুষের ওপর ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, এই হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন।

হামলার পর আহতদের গাজার আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে বলে চিকিৎসাসূত্র এ তথ্য জানিয়েছে। যদিও হামলার খবর আগে প্রকাশিত হয়েছিল, কিন্তু হতাহতের বিষয়ে তখন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, আহতের সংখ্যা দুইজন বলে নিশ্চিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘টক্সিক’ সিনেমায় অভিনয়ের পেছনের কারণ প্রকাশ করলেন কিয়ারা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


‘টক্সিক’ সিনেমায় অভিনয়ের পেছনের কারণ প্রকাশ করলেন কিয়ারা

দক্ষিণী তারকা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’–এ অভিনয় করে ইতিমধ্যেই আলোচনায় এসেছেন কিয়ারা আদভানি। ছবিতে তাকে নাদিয়া চরিত্রে দেখা যাবে।

সিনেমাটিতে কিয়ারার কিছু ঘনিষ্ঠ দৃশ্যে আলোচনা হচ্ছে, আর এ পাশাপাশি এই চরিত্রটি বেছে নেওয়ার কারণও জানিয়েছেন অভিনেত্রী।

কিয়ারা মনে করেন, একজন অভিনেতার জন্য এমন চরিত্রই আকর্ষণীয়, যেখানে নিজেকে নতুনভাবে প্রকাশ করার সুযোগ রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছবির গল্প শোনার পরেই তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। বিশেষ করে পরিচালক গীতু মোহনদাস যেভাবে তার চরিত্রটি তৈরি করেছেন, সেটিই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।

কিয়ারার ভাষায়, 'গল্পটি শোনার পর আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। চরিত্রটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। একজন অভিনেতা হিসেবে এমন চরিত্রই সব সময় খুঁজি।' তিনি আরও জানান, 'আমার মনে হয়েছিল, ক্যারিয়ারের এমন একটি পর্যায়ে পৌঁছেছি, যেখানে এই ধরনের কঠিন চরিত্র করার আত্মবিশ্বাস আমার আছে।'

‘টক্সিক’-এর নাদিয়া চরিত্রটি কতটা চ্যালেঞ্জিং? ছবিতে কিয়ারার চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, নাদিয়া চরিত্রটি বেশ জটিল ও বহুস্তরীয়। কিয়ারা জানান, এই চরিত্রে শক্তি, দুর্বলতা, আবেগ, সংবেদনশীলতা ও ভিন্ন ভিন্ন মানসিক অবস্থার প্রকাশ ঘটানোর সুযোগ রয়েছে।

অভিনেত্রীর মতে, একজন শিল্পী হিসেবে এমন চরিত্রই স্বপ্নের মতো, যেখানে অভিনয়ের অনেক সুযোগ থাকবে।

নারীর চরিত্র নিয়ে কিয়ারার ভাবনা: কিয়ারা মনে করেন, সিনেমায় নারীর চরিত্রকে একটি নির্দিষ্ট ছকের মধ্যে আটকে রাখা উচিত নয়। তিনি বলেন, 'আমি চাই না, নারীদের এক ধরনের চরিত্রের মধ্যে সীমাবদ্ধ রাখা হোক। আমরা তারচে অনেক বেশি কিছু। তাহলে পর্দার চরিত্রও কেন তেমন হবে না?' তার মতে, সিনেমায় নারীদের শক্তিশালী, বাস্তবসম্মত ও জটিল চরিত্রে তুলে ধরা প্রয়োজন।

সহ-অভিনেত্রীদের প্রশংসায় কিয়ারা: টক্সিক–এ কিয়ারার সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের মতো অভিনেত্রীরা। ছবির নারী শিল্পীদের নিয়ে কিয়ারা বলেন, প্রত্যেকেই নিজেদের আলাদা উপস্থিতি ও শক্তি নিয়ে এসেছেন। তিনি বলেন, 'প্রতিটি নারী শিল্পী নিজের মতো করে চরিত্রে আলাদা শক্তি যোগ করেছেন। একই সিনেমায় এত ভিন্ন ধরনের নারী চরিত্র দেখতে দর্শকদের ভালো লাগবে।'

কেমন সিনেমা ‘টক্সিক’? যশ ও গীতু মোহনদাসের লেখা ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ একটি অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। জানা গেছে, সিনেমার গল্পে বাবা-ছেলের দ্বন্দ্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কন্নড় ও ইংরেজি ভাষায় একসঙ্গে শুট করা হয়েছে সিনেমাটি। পরে হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি পাবে। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন জাতীয় পুরস্কারজয়ী রাজীব রবি। ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছেন রবি বসরুর। অ্যাকশন দৃশ্য পরিচালনায় কাজ করেছেন হলিউডের স্টান্ট পরিচালক জে জে পেরি। আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’–এর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ে কমেছে চীনের কারখানা খাতের কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


জুলাইয়ে কমেছে চীনের কারখানা খাতের কার্যক্রম

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে পরিচিত চীন তাদের অভ্যন্তরীণ চাহিদাকে পুনরুজ্জীবিত করতে হিমশিম খাচ্ছে। জুলাই মাসে চীনের কারখানা খাতের কার্যক্রম হ্রাস পেয়েছে বলে শুক্রবার প্রকাশিত সরকারি তথ্যে উল্লেখ করা হয়েছে।

চীনের শিল্প খাতের অবস্থার গুরুত্বপূর্ণ সূচক ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) জুলাইয়ে সংকোচনের পর্যায়ে নেমে ৪৯ দশমিক ২-এ দাঁড়িয়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।

এটি অর্থনীতিবিদদের ওপর পরিচালিত ব্লুমবার্গের জরিপভিত্তিক ৫০ দশমিক ১ সম্প্রসারণের পূর্বাভাসের তুলনায় অনেক কম। গত জুনে এই সূচক ৫০ দশমিক ৩ ছিল।

চলতি বছর মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে যাওয়ার ফলে চীনের উৎপাদন খাত অনিশ্চয়তার মুখে পড়েছে।

অভ্যন্তরীণ ভোগব্যয় দুর্বল থাকলেও, ইলেকট্রনিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট হার্ডওয়্যারের শক্তিশালী বৈদেশিক চাহিদার কারণে রপ্তানি বেড়েছে। ফলে খাতটি কিছুটা সহায়তা পেয়েছে।

তবে সংকটের স্পষ্ট ইঙ্গিত দিয়ে সরকারি অ-উৎপাদন খাতের (ভৌত পণ্য উৎপাদনের বিষয় জড়িত নয় এমন অর্থনৈতিক খাত) পিএমআইও জুলাই মাসে তীব্রভাবে কমে ৪৯ দশমিক ০-এ নেমেছে। এই সূচকে সেবা ও নির্মাণ খাতের কার্যক্রম পরিমাপ করা হয়।

এটি গত তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সংকোচন সূচক হিসেবেও চিহ্নিত হয়েছে।

এনবিএসের পরিসংখ্যানবিদ হুয়ো লিহুই এক বিবৃতিতে বলেন, এই সূচক জুলাইয়ে ‘অ-উৎপাদন খাতের সমৃদ্ধির স্তর কমে যাওয়ার’ ইঙ্গিত দিচ্ছে।

এই হতাশাজনক তথ্য প্রকাশের একদিন আগে প্রেসিডেন্ট শি জিনপিং দেশের অর্থনীতির সামনে থাকা ‘কঠিন পরিস্থিতি ও চ্যালেঞ্জের’ কথা স্বীকার করেছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা যায়, দেশের নেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে শি বলেন, বছরের দ্বিতীয়ার্ধে ‘অভ্যন্তরীণ চাহিদার সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক নীতির কার্যকারিতা আরও বাড়াতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭১-এর চেতনা ভুলে গেলে বাংলাদেশকে অস্বীকার করা হয়: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


৭১-এর চেতনা ভুলে গেলে বাংলাদেশকে অস্বীকার করা হয়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ হাজার বছর ধরে পাশাপাশি বসবাস করে আসছে। তাই এখানে বিভাজনের কোনো সুযোগ নেই।

তিনি বলেছেন, ‘যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে ভুলে যেতে চায় কিংবা ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশকে বিশ্বাস করে না।’

শুক্রবার (৩১ জুলাই) রাজধানী ঢাকায় ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মূল দুর্বলতা হলো, আমরা এখনও একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে পারিনি। বিগত ১৫ বছরে দেশের গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। তবে আমরা অতীতের সেই ক্ষত কাটিয়ে নতুন করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

তিনি একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর কথা উল্লেখ করে বলেন, সেই গোষ্ঠী ধর্মের নামে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। সামনে অনেক সমস্যা ও বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। জুলাই আন্দোলনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তবে যারা ধর্মকে ব্যবহার করে সমাজে ফাটল ধরাতে চায়, তাদের যে কোনো মূল্যে রুখে দিতে হবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যে কোনো উপায়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈচিত্র্য রক্ষা করার আহ্বান জানাচ্ছেন তিনি। সব ধর্মের মানুষের নিরাপত্তা বিধান এবং সমান অধিকার নিশ্চিত করাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%