ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাতীয় সংসদের গবেষণা কার্যক্রম জোরদারে গবেষণা কমিটির বৈঠক


জাতীয় সংসদের গবেষণা কার্যক্রম জোরদারে গবেষণা কমিটির বৈঠক

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : ‘গবেষণা কমিটি’ গবেষণা প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে জাতীয় সংসদের গবেষণা কার্যক্রমকে আরও সুষ্ঠু, কার্যকর ও গতিশীল করার উদ্দেশ্যে কাজ করছে।

আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাঈদ আল নোমান।

বৈঠকে আলোচনা হয় জাতীয় সংসদের গবেষণা কার্যক্রমের মানোন্নয়ন এবং গবেষণা প্রস্তাবগুলোর যথাযথ মূল্যায়ন ও যাচাই-বাছাইয়ের বিষয় নিয়ে।

আরও পড়ুন: ঢাকার আদালতের নির্দেশে সিকদার পরিবারের ৮ এয়ারক্রাফট জব্দের আদেশ

এ বৈঠকে অংশগ্রহণ করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং কমিটির সদস্য ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সহ অন্যান্য সদস্যগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে যুবদলের বিক্ষোভ মিছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


বান্দরবানে যুবদলের বিক্ষোভ মিছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান

বান্দরবান, ২৯ নভেম্বর ২০২৬ : জেলায় আজ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

রোববার বিকেলে বান্দরবান জেলা যুবদলের উদ্যোগে শহর সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা যুবদলের সভাপতি মো. জহির উদ্দিন চৌধুরী মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লব প্রমুখ।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

তারা আরও বলেন, যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়, তবে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। যুবদলের নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় হতে যাচ্ছে ৪ ও ৫ ডিসেম্বর এম্বাসি ফুটবল ফেস্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


ঢাকায় হতে যাচ্ছে ৪ ও ৫ ডিসেম্বর এম্বাসি ফুটবল ফেস্ট

ঢাকায় সপ্তমবারের মতো এম্বাসি ফুটবল ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৪ ও ৫ ডিসেম্বর রাজধানীর আগা খান একাডেমিতে এই দুই দিনব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে ৩৭টি কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণের কথা রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনার বাইরেও বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যেই এই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও টেকসই আয়োজনের প্রতিশ্রুতি অনুযায়ী, এবারের ফুটবল ফেস্টে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।

৪ ডিসেম্বর সকাল ১১টায় কার্নিভালের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুই দিনের এই আয়োজনের শেষে ৫ ডিসেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।

আয়োজকদের আশা, ফুটবলের মাধ্যমে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক আরও জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনা আদালতের পঞ্চম তলার ডাস্টবিনে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


পাবনা আদালতের পঞ্চম তলার ডাস্টবিনে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি নেই

পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পঞ্চম তলার একটি ডাস্টবিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আদালত ভবনের পঞ্চম তলায় একটি ডাস্টবিনে আগুন লাগার ঘটনা ঘটে। তবে আদালতের ভেতরে কোনো কক্ষে আগুন লাগেনি। এই ঘটনায় কোনো কাগজপত্র, গুরুত্বপূর্ণ নথি বা মূল্যবান জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম ম্যাচে জয় পেতে তাসকিনের মনোযোগ সুখস্মৃতি ভুলে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


প্রথম ম্যাচে জয় পেতে তাসকিনের মনোযোগ সুখস্মৃতি ভুলে

বাংলাদেশ টেস্টের হতাশা ভুলে ওয়ানডে সিরিজে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ আফ্রিকায় টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও পর্যন্ত কোন ম্যাচে জয়ী হতে পারেনি টাইগাররা, তবে ওয়ানডেতে তাদের সুখস্মৃতি রয়েছে। সর্বশেষ সিরিজে বাংলাদেশ প্রোটিয়াদের তাদের মাটিতে পরাজিত করেছিল। কিন্তু তাসকিন আহমেদ স্মৃতিকে স্মৃতির মতোই রাখতে চান। বাংলাদেশ জয় দিয়ে শুরু করে ড্রেসিংরুমকে চাঙ্গা করতে চায়, জানিয়েছেন এই পেসার।

রোববার অনুশীলন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, "প্রত্যেক সিরিজের প্রথম ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু হলে… এটি দলগত খেলা, আলাদা পারফরম্যান্স তো আছেই, দল ভালো না করলে কোন লাভ হবে না। লক্ষ্য একটাই থাকবে, কীভাবে দল জিততে পারে। আর জয়ের পেছনে আমি কিভাবে ভূমিকা রাখতে পারি, এটাই চেষ্টা থাকবে। গত স্মৃতি দারুণ। তবে স্মৃতি তো স্মৃতিই রয়ে যায়। মাঠে নির্দিষ্ট দিনে ভালো খেলেই জিততে হবে।"

বাংলাদেশের বোলাররা টেস্ট সিরিজে আশানুরূপ পারফর্ম করতে পারেনি। তবে তাসকিনের বিশ্বাস, ওয়ানডেতে বোলাররা অন্তত কাউকে হতাশ করবে না। তিনি বলেন, "আশাবাদী, অবশ্যই ভালো (ওয়ানডে সিরিজ) হবে। কারণ, ওয়ানডেতে আমাদের যে মানের বোলিং লাইনআপ আছে, মানে ভালো করেছে অতীতে, এখানেও ভালো করবে আশা করছি। হারলে সবাই মানসিকভাবে একটু হতাশ থাকে। তবে আমার বিশ্বাস, আমরা প্রথম ম্যাচটা ভালোভাবেই শুরু করব ইনশা আল্লাহ।"

বাংলাদেশ ইস্ট লন্ডনে গত ২ দিন অনুশীলন করেছে। অনুশীলনের অভিজ্ঞতা সম্পর্কে তাসকিন বলেন, "আমরা আজকে যেখানে নেট করছিলাম, সেখানে বল একটু গ্রিপ করছিল বেশি। সবার কাটারই অনেক ধরছিল। মাঠে (খেলায়) এমন না-ও হতে পারে। মাঠে যদি স্লো হয়, তাহলে উইকেট অনুযায়ীই বোলিং করতে হবে। পিচে যেটা চায়, সেটাই।"

দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ ওয়ানডে সিরিজে সিরিজসেরা হয়েছিলেন তাসকিন। এবারও তার কাছে ম্যানেজমেন্টের প্রত্যাশা তেমন কিছু। সে প্রসঙ্গে তাসকিন বলেন, "সব ফরম্যাটেই খেলতে নেমেই নিজের সেরাটা দিয়ে ভালো কিছু করতে চাই। একটাই লক্ষ্য থাকবে, কীভাবে জেতা যায় এবং এর পেছনে যেন আমার অবদান থাকে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%