ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর জানালেন শিক্ষামন্ত্রী


শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী সুখবর জানিয়ে বলেছেন, দেশের হাই স্কুল ও মাদরাসাগুলোতে ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তিনি গত সোমবার (১৭ আগস্ট) ঢাকায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উল্লেখ করেছেন, এই ৭৭ হাজার শিক্ষক নিয়োগের কথা।

মন্ত্রী বলেন, হাই স্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। তবে, এ নিয়োগ দেওয়ার আগে যাদের বিভিন্ন দূর-দূরান্তে পোস্টিং রয়েছে, তাদের ট্রান্সফারের ব্যবস্থা আমরা করছি। আগামী কিছুদিনের মধ্যে তা শুরু করতে যাচ্ছি। ট্রান্সফারের কার্যক্রম শেষ হওয়ার পর আমরা নতুন শিক্ষক নিয়োগের দিকে এগোতে যাচ্ছি।

মন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষকদের অবসর ভাতা সারাদেশব্যাপী সবাইকে দিতে শুরু করেছি। শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি সব ক্ষেত্রেই চলছে।

আরও পড়ুন: সামান্তা শারমিনের পদাবনতি: পুনর্গঠিত এনসিপিতে কার স্থান কোথায়?

শিক্ষামন্ত্রী আরও বলেন, অনেক সময় ধরে আমাদের শিক্ষক নেই। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার হেডমাস্টার নেই। আমরা সেটার মামলা নিষ্পত্তি করেছি। পাবলিক স্কুলগুলিতে প্রতিষ্ঠানপ্রধানের রিটেন পরীক্ষা শেষ হওয়ার পর যে মামলা হয়েছিল, সেটিও আমরা সমাধান করেছি। কিছুদিনের মধ্যে সেসব বিষয়ে ভাইভার ব্যবস্থা করবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে জাইকা-সরকারের অনুদান চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে জাইকা-সরকারের অনুদান চুক্তি সই

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০২৬ সালের জাপানিজ গ্রান্ট এইড ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (জেডিএস) স্কলারশিপ অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

জেডিএস স্কলারশিপের মাধ্যমে সম্ভাবনাময় তরুণ সরকারি কর্মকর্তাদের জাপানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে।

এর লক্ষ্য হলো দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, যাতে তারা দেশে ফিরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি তাদের জাপানের শিক্ষা, সংস্কৃতি, সমাজ ও কর্মপরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের সুযোগ দেওয়া।

২০২৬ সালের এ অনুদান চুক্তির আওতায় ৩৩ জন সরকারি কর্মকর্তার জন্য সর্বোচ্চ ৫৬৭ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৩ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার) স্কলারশিপ দেওয়া হবে।

এর মধ্যে ৩০ জন মাস্টার্স ও তিনজন ডক্টরাল (পিএইচডি) পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন। ২০০২ সালে জেডিএস স্কলারশিপ চালু হওয়ার পর থেকে এর অধীনে এ পর্যন্ত ৬২৩ জন বাংলাদেশি সরকারি কর্মকর্তা জাপানে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

অনুদান চুক্তি স্বাক্ষরের আগে একই অনুষ্ঠানে প্রকল্পটির এক্সচেঞ্জ অব নোটস (ই/এন)-এ স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি বসতিস্থাপনকারীদের অবরোধ, বসতবাড়িতে ফিরতে ‘আতঙ্কিত’ ফিলিস্তিনি-আমেরিকান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


ইসরাইলি বসতিস্থাপনকারীদের অবরোধ, বসতবাড়িতে ফিরতে ‘আতঙ্কিত’ ফিলিস্তিনি-আমেরিকান

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের অবরোধের কারণে নিজের বাড়িতে ফেরার সময় ফিলিস্তিনি-আমেরিকান মালিক নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি সোমবার বলেছেন, নিজের নিরাপত্তা নিয়ে তিনি ‘আতঙ্কিত’। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে সুরক্ষা চেয়েছেন তিনি।

লুয়াই আবু রিদি নাবলুসের কাছে কুসরায় অবস্থিত তিনটি বাড়ির মালিক। একটি সপ্তাহেরও বেশি আগে বসতিস্থাপনকারীরা ওই বাড়িগুলো অবরোধ করতে শুরু করে। এই কারণে বাসিন্দারা ভেতরের দিকে আটকা পড়ে যান। বাইরে থেকে প্রয়োজনীয় সরবরাহও কার্যত বন্ধ হয়ে যায়। এই ঘটনাটি বিশ্বজুড়ে নিন্দার সৃষ্টি করেছে।

তেল আবিব থেকে বার্তা সংস্থা এই খবরটি জানায়।

লুয়াই আবু রিদির ভাই কুসাই আবু রিদি ওই বাড়িটির ভেতরে আটকা রয়েছেন। তিনি সেখানকার পরিস্থিতি বাইরের বিশ্বের কাছে জানিয়ে আসছেন।

সোমবার কুসাই বিভিন্ন ভিডিও এএফপিকে দেন। সেগুলিতে দেখা যায়, ইসরায়েলি বাহিনী বাড়ির বাইরের দিকে অবস্থান করছে। এবং বসতিস্থাপনকারীরা পাশ দিয়ে কোয়াড বাইকে চলাচল করছে।

তিনি বলেন, তেল আবিবের কাছে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের উদ্দেশে লুয়াই আবু রিদি বলেন, ‘আমি অনেক দিন ধরে ঘটনাটি সরাসরি দেখছি। এখন দ্বিতীয় সপ্তাহ চলছে, আমি ঘুমাতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘আমি বসতিস্থাপনকারীদের আমার বাড়ি দখল করে নিতে দিতে পারি না। আমি তা না দেখেও যেতে পারব না।’

আবু রিদি জানিয়েছেন, সোমবার রাতে তিনি বাড়িতে থাকার আশা করছেন। তবে তিনি ‘আতঙ্কিত’ হয়ে পড়েছেন।

তিনি বলেন, ‘আমি মার্কিন কর্মকর্তাদের, দূতাবাসের কাছে আমাকে সুরক্ষা দেওয়ার জন্য অনুরোধ করছি।’

তিনি বলেছেন, ‘আমি আমার ভাই ও তার ছেলের জন্য আতঙ্কিত ছিলাম। তার নিরাপত্তা নিয়ে ভয় ছিল। এখন নিজের নিরাপত্তা নিয়েও ভয়ে থাকতে হবে। সেখানে পৌঁছাতে আমার কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে, সেটি আমি জানি না। এবং সেখানে পৌঁছালে আমি কি নিজের বাড়িতে অবাধে ঢোকা ও বের হওয়ার অনুমতি পাব কি না, তাও জানি না। আজই আমি তা জানতে পারব।’

পরে সোমবার তার ভাই জানান, সাংবাদিকদের সঙ্গে নিয়ে আবু রিদি শেষ পর্যন্ত নিজের বাড়িতে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

ঘটনাস্থল থেকে কয়েকজন বসতিস্থাপনকারীকে সরিয়ে দিতে ইসরাইলি সামরিক বাহিনীর অক্ষমতায় হতাশা জ্ঞাপন করেন আবু রিদি। তিনি পরিস্থিতির সমাধানে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এখন সবার পদক্ষেপ নেওয়ার সময়। আমেরিকায় একটি কথা শুনেছি—কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বললে এবং নিন্দা জানালে হবে না, মাটিতে তার বাস্তব পদক্ষেপ নিতে হবে।’

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বসতিস্থাপনকারীদের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। সাম্প্রতিক দিনগুলোতে তিনি এই ঘটনায় অস্বাভাবিকভাবে কঠোর সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার এক্সে হাকাবি লেখেন, ‘এই পরিবারের ওপর ভয় দেখানো ও হয়রানির উদ্দেশ্যে যারা এই ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তা জঘন্য।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজত থেকে আ.লীগ নেতাকর্মীদের ভিডিও বার্তা, ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


হাজত থেকে আ.লীগ নেতাকর্মীদের ভিডিও বার্তা, ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

 

সাতক্ষীরা সদর থানার হাজতের ভেতরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানার ওসি মাসুদুর রহমান, ডিউটি অফিসার এস এস আই পিংকি রায় এবং এনিভা খাতুনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকালে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে অতিরিক্ত পুলিশ সুপার জানান, তাদের প্রত্যাহারের সঙ্গে এসব অভিযোগের সম্পর্ক নেই।

জানা গেছে, গত ১৫ আগস্ট সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আওয়ামী লীগের নেতা মাস্টার শফিকুল ইসলাম, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো পড়ুন ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ পাত্রের পাল্টা অভিযোগ

পরে, ওসির ‘বিশেষ অনুমতি নিয়ে’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী থানার হাজতের সামনে গিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের বক্তব্য ভিডিও রেকর্ড করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

১৮ সেকেন্ডের ওই ভিডিও বক্তব্যে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান এবং শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

থানা সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর কবিরসহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী থানায় আসছিলেন। এসময় আর্জেন্টিনার জার্সি পরা একজন ব্যক্তি থানার হাজতে এসে তার সঙ্গে দেখা করেন এবং ভিডিও ধারণ করেন।

জেলা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, মাস খানেক আগে খুলনার রেঞ্জ ডিআইজি সাতক্ষীরায় এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় সদর থানার ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে। সম্প্রতি জেলা ছাত্রদল নানাবিধ কারণে ওসির প্রত্যাহারের দাবিতে সমাবেশ করে। এ ছাড়া থানা হাজতের মধ্যে থাকা আসামিদের ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সবর হন। এসব কারণে সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়ে থাকতে পারে।

তবে ওসিকে প্রত্যাহারের সঙ্গে এসব অভিযোগের সম্পর্ক নেই বলে দাবি করেছেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার। তিনি জানান, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের বিষয়টি নিয়মিত বদলির অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫০ অঙ্গরাজ্যের মধ্যে মাত্র ৩টিতে ট্রাম্পের পক্ষে জনমত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


৫০ অঙ্গরাজ্যের মধ্যে মাত্র ৩টিতে ট্রাম্পের পক্ষে জনমত

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে মাত্র তিনটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজের প্রতি সমর্থন অসন্তোষের চেয়ে বেশি বলে এক বিশ্লেষণে উঠে এসেছে।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের জনপ্রিয়তায় এই পতন রিপাবলিকানদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

রাজ্যভিত্তিক জনমত জরিপের এক বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্পের ইতিবাচক জনসমর্থন এখন মূলত তার শক্তিশালী ঘাঁটিগুলোতেই সীমাবদ্ধ। অধিকাংশ অঙ্গরাজ্যে তার কাজের প্রতি সমর্থনের চেয়ে অসন্তুষ্ট মানুষের সংখ্যা বেশি।

তবে বিভিন্ন জরিপ প্রতিষ্ঠানের হিসাব ও পদ্ধতিতে পার্থক্য রয়েছে। কিছু সাম্প্রতিক জরিপে আইডাহো, নর্থ ডাকোটা, ওয়াইওমিং ও ওয়েস্ট ভার্জিনিয়াসহ চারটি অঙ্গরাজ্যে ট্রাম্পের প্রতি ইতিবাচক জনমত দেখা গেছে। ফলে তিনটি অঙ্গরাজ্যের তথ্যটি একটি নির্দিষ্ট বিশ্লেষণের ফল হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, সাম্প্রতিক এক জাতীয় জরিপে ট্রাম্পের সামগ্রিক জনপ্রিয়তা নেমে এসেছে ৩৩ শতাংশে। একই জরিপে ৬৪ শতাংশ মানুষ তার কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি তার সর্বনিম্ন জনপ্রিয়তার হার।

চলতি মেয়াদের শুরুতে ট্রাম্পের প্রতি সমর্থন ছিল ৪৭ শতাংশ। এরপর থেকে তার জনপ্রিয়তায় বড় ধরনের পতন দেখা গেছে।

জনমত কমে যাওয়ার পেছনে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। জরিপে বিপুলসংখ্যক মার্কিন নাগরিক মনে করছেন, ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে পারে।

একই সঙ্গে পেট্রলের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প নিত্যপণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্যের দাম আরও বেড়েছে।

অর্থনীতি নিয়েও ভোটারদের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। সাম্প্রতিক এক জরিপে অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ডেমোক্র্যাটদের ওপর আস্থা রাখা মানুষের সংখ্যা রিপাবলিকানদের চেয়ে সামান্য বেশি পাওয়া গেছে। কংগ্রেস নির্বাচনের ক্ষেত্রেও ডেমোক্র্যাট প্রার্থীরা কিছুটা এগিয়ে রয়েছেন।

তবে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার অর্থ এই নয় যে আগামী নির্বাচনে সব অঙ্গরাজ্য ডেমোক্র্যাটদের দিকে চলে যাবে। প্রেসিডেন্টের কাজের প্রতি সন্তুষ্টি এবং দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত এক বিষয় নয়।

তারপরও মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় এই নিম্নমুখী ধারা রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে এর প্রভাব কতটা পড়বে, সেটিই এখন বড় প্রশ্ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%