০২:৫৯ পি.এম
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের অবরোধের কারণে নিজের বাড়িতে ফেরার সময় ফিলিস্তিনি-আমেরিকান মালিক নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি সোমবার বলেছেন, নিজের নিরাপত্তা নিয়ে তিনি ‘আতঙ্কিত’। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে সুরক্ষা চেয়েছেন তিনি।
লুয়াই আবু রিদি নাবলুসের কাছে কুসরায় অবস্থিত তিনটি বাড়ির মালিক। একটি সপ্তাহেরও বেশি আগে বসতিস্থাপনকারীরা ওই বাড়িগুলো অবরোধ করতে শুরু করে। এই কারণে বাসিন্দারা ভেতরের দিকে আটকা পড়ে যান। বাইরে থেকে প্রয়োজনীয় সরবরাহও কার্যত বন্ধ হয়ে যায়। এই ঘটনাটি বিশ্বজুড়ে নিন্দার সৃষ্টি করেছে।
তেল আবিব থেকে বার্তা সংস্থা এই খবরটি জানায়।
আরও পড়ুন: পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে
লুয়াই আবু রিদির ভাই কুসাই আবু রিদি ওই বাড়িটির ভেতরে আটকা রয়েছেন। তিনি সেখানকার পরিস্থিতি বাইরের বিশ্বের কাছে জানিয়ে আসছেন।
সোমবার কুসাই বিভিন্ন ভিডিও এএফপিকে দেন। সেগুলিতে দেখা যায়, ইসরায়েলি বাহিনী বাড়ির বাইরের দিকে অবস্থান করছে। এবং বসতিস্থাপনকারীরা পাশ দিয়ে কোয়াড বাইকে চলাচল করছে।
তিনি বলেন, তেল আবিবের কাছে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের উদ্দেশে লুয়াই আবু রিদি বলেন, ‘আমি অনেক দিন ধরে ঘটনাটি সরাসরি দেখছি। এখন দ্বিতীয় সপ্তাহ চলছে, আমি ঘুমাতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘আমি বসতিস্থাপনকারীদের আমার বাড়ি দখল করে নিতে দিতে পারি না। আমি তা না দেখেও যেতে পারব না।’
আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হিমশিম খাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার
আবু রিদি জানিয়েছেন, সোমবার রাতে তিনি বাড়িতে থাকার আশা করছেন। তবে তিনি ‘আতঙ্কিত’ হয়ে পড়েছেন।
তিনি বলেন, ‘আমি মার্কিন কর্মকর্তাদের, দূতাবাসের কাছে আমাকে সুরক্ষা দেওয়ার জন্য অনুরোধ করছি।’
তিনি বলেছেন, ‘আমি আমার ভাই ও তার ছেলের জন্য আতঙ্কিত ছিলাম। তার নিরাপত্তা নিয়ে ভয় ছিল। এখন নিজের নিরাপত্তা নিয়েও ভয়ে থাকতে হবে। সেখানে পৌঁছাতে আমার কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে, সেটি আমি জানি না। এবং সেখানে পৌঁছালে আমি কি নিজের বাড়িতে অবাধে ঢোকা ও বের হওয়ার অনুমতি পাব কি না, তাও জানি না। আজই আমি তা জানতে পারব।’
পরে সোমবার তার ভাই জানান, সাংবাদিকদের সঙ্গে নিয়ে আবু রিদি শেষ পর্যন্ত নিজের বাড়িতে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
আরও পড়ুন: ‘গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে’
ঘটনাস্থল থেকে কয়েকজন বসতিস্থাপনকারীকে সরিয়ে দিতে ইসরাইলি সামরিক বাহিনীর অক্ষমতায় হতাশা জ্ঞাপন করেন আবু রিদি। তিনি পরিস্থিতির সমাধানে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এখন সবার পদক্ষেপ নেওয়ার সময়। আমেরিকায় একটি কথা শুনেছি—কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বললে এবং নিন্দা জানালে হবে না, মাটিতে তার বাস্তব পদক্ষেপ নিতে হবে।’
ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বসতিস্থাপনকারীদের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। সাম্প্রতিক দিনগুলোতে তিনি এই ঘটনায় অস্বাভাবিকভাবে কঠোর সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার এক্সে হাকাবি লেখেন, ‘এই পরিবারের ওপর ভয় দেখানো ও হয়রানির উদ্দেশ্যে যারা এই ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তা জঘন্য।’
আরও পড়ুন: পাকিস্তানে রামলীলা মন্দির সিলগালা, প্রতিবাদ হিন্দু সম্প্রদায়ের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন