ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেপ্তার ২৫, ওসি ক্লোজড


নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেপ্তার ২৫, ওসি ক্লোজড

নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের ফের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়ালীর পুলিশ সুপার (এসপি) টি, এম, মোশাররফ হোসেন।  এর আগে, শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, সদর উপজেলার নোয়ান্নই ও কালাদরাপ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। তবে পুলিশ প্রশাসনের দাবি, এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ।

একই আদেশে ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) হিসেবে এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

নোয়ালীর পুলিশ সুপার (এসপি) টি, এম, মোশাররফ হোসেন বলেন, সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফতুল্লায় দেশীয় অস্ত্র নিয়ে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, নারীসহ গ্রেফতার ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


ফতুল্লায় দেশীয় অস্ত্র নিয়ে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, নারীসহ গ্রেফতার ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় রামদা কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিবেশীর বাড়িতে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর, কয়েক ঘণ্টার মধ্যে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সময় তাদের কাছ থেকে ৭টি রামদা, ১টি কুড়াল ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। রোববার (৭ জুন) ভোরে সদর উপজেলার ফতুল্লা থানাধীন ভোলাইল গেদ্দারবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারপ্রাপ্তরা হলেন: সাথী বেগম (৩৮), শামীম (২৫), আরিফ (২৫), এবং তার বড় ভাই আসলাম (২৮)। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, 'গত ৪ জুন রাত দশটায় ভোলাইল গেদ্দারবাজার এলাকায় বদরুদ্দিন জামানের বাড়িতে একদল দুস্কৃতিকারী রামদা, কুড়াল, চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র হাতে লোহার গেইটে এবং দরজায় কোপায় এবং ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবার থানায় ফোন করে অভিযোগও করেন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হামলা করা সেই দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে'। ওসি মাহবুব আলম আরও বলেন, গ্রেফতারদের কাছ থেকে লুটে নেয়া সাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হামলার শিকার ভুক্তভোগী বদরুদ্দিন জামানের ছেলে হৃদয় বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব: বাংলাদেশের কূটনৈতিক উত্থানের নতুন অধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব: বাংলাদেশের কূটনৈতিক উত্থানের নতুন অধ্যায়

আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে কিছু অর্জন তাৎক্ষণিক সাফল্যের গণ্ডি পেরিয়ে নতুন একটি দেশের বৈশ্বিক অবস্থান, গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করে। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া তেমনই একটি ঘটনা। এটি শুধুমাত্র একজন কূটনীতিকের ব্যক্তিগত সাফল্য নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্ব, বহুপাক্ষিক কূটনীতিতে সক্রিয় উপস্থিতি এবং উন্নয়নশীল বিশ্বের পক্ষে দায়িত্বশীল ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি।

বর্তমান আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতায় বহুপাক্ষিক কূটনীতি নতুন এক পরীক্ষার মুখোমুখি হয়েছে। ইউক্রেন যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব, মধ্যপ্রাচ্যের সংঘাত, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি, উন্নয়ন অর্থায়নের সংকট এবং জাতিসংঘ ব্যবস্থার সংস্কার নিয়ে বিতর্ক যখন তীব্র, তখন ইউএনজিএ'র মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়া নিঃসন্দেহে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মাইলফলক।

বাংলাদেশের কূটনৈতিক অভিযাত্রায় নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি মূলত ঐকমত্য গঠন, কূটনৈতিক সমন্বয় এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। যদিও এই পদ সরাসরি কোনো নির্বাহী ক্ষমতা বহন করে না, তবুও বৈশ্বিক আলোচনার অগ্রাধিকার নির্ধারণ, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতা তৈরির পরিবেশ সৃষ্টি এবং আন্তর্জাতিক ইস্যুগুলোকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে এর তাৎপর্য অনেক। Bangladesh এর আগে ১৯৮৬ সালে হুমায়ূন রশীদ চৌধুরীর মাধ্যমে এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেছিল। প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশির এই পদে নির্বাচিত হওয়া দেশের কূটনীতিক সক্ষমতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বহুপাক্ষিক পরিসরে সক্রিয় অংশগ্রহণের ধারাবাহিকতার প্রতিফলন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন, স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) পক্ষে আন্তর্জাতিক ফোরামে নেতৃত্ব প্রদান, উন্নয়ন অর্থায়ন ও জলবায়ু কূটনীতিতে সক্রিয় ভূমিকা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে সম্পৃক্ততা ড. খলিলুর রহমানকে এই দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে যোগ্য করে তুলেছে।

বর্তমান বিশ্ব রাজনীতিতে “গ্লোবাল সাউথ” ধারণাটি নতুন করে গুরুত্ব পেয়েছে। উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তন, ঋণ সংকট, প্রযুক্তিগত বৈষম্য, খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার সংস্কারের দাবিতে আরও সংগঠিত হওয়ার চেষ্টা করছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুযোগ হলো উন্নয়নশীল বিশ্বের যৌথ উদ্বেগগুলোকে আরও কার্যকরভাবে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই জলবায়ু ন্যায়বিচারের পক্ষে সোচ্চার। ইউএনজিএ সভাপতিত্ব সেই কণ্ঠকে আরও দৃশ্যমান করার সুযোগ সৃষ্টি করতে পারে। একইসঙ্গে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ অবদান এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অর্জিত অভিজ্ঞতাও আন্তর্জাতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে। এর ফলে আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সহযোগিতা আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাজ্যে বসবাসরত বৃহৎ বাংলাদেশি ডায়াসপোরা দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। বাণিজ্য, শিক্ষা, বিনিয়োগ, অভিবাসন এবং সাংস্কৃতিক সংযোগ সব ক্ষেত্রেই এই সম্পর্কের ভিত্তি শক্তিশালী। ব্রেক্সিট-পরবর্তী সময়ে যুক্তরাজ্য নতুন অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে আগ্রহী। অন্যদিকে বাংলাদেশও এলডিসি উত্তরণ-পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় নতুন বাজার, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ খুঁজছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের আন্তর্জাতিক দৃশ্যমানতা বৃদ্ধি দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক সংলাপ, জলবায়ু অর্থায়ন, দক্ষ জনশক্তি বিনিময়, শিক্ষা সহযোগিতা এবং বিনিয়োগ প্রবাহ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। যদিও ইউএনজিএ সভাপতির পদ সরাসরি দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ধারণ করে না, তবুও এটি বাংলাদেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও সফট পাওয়ারকে আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে।

ড. খলিলুর রহমানের ইউএনজিএ সভাপতিত্ব বাংলাদেশের জন্য শুধু একটি কূটনৈতিক অর্জন নয়; এটি দেশের আন্তর্জাতিক অবস্থান ও পররাষ্ট্রনীতির কার্যকারিতারও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বর্তমান বিশ্বব্যবস্থায় কোনো দেশের প্রভাব কেবল তার অর্থনৈতিক বা সামরিক শক্তির ওপর নির্ভর করে না; বরং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তার গ্রহণযোগ্যতা, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পৃক্ততাও সমান গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় এই নির্বাচন বাংলাদেশকে একটি দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে আরও দৃশ্যমান করেছে।

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই অর্জন বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই আন্তর্জাতিক মর্যাদা সহায়ক হতে পারে। বিশেষ করে জলবায়ু অর্থায়ন, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, প্রযুক্তি স্থানান্তর এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

দেশীয় রাজনীতির ক্ষেত্রেও এই অর্জনের তাৎপর্য কম নয়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক উপস্থিতি দেশের ভাবমূর্তি উন্নয়নের পাশাপাশি সরকারের কূটনৈতিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে বিবেচিত হতে পারে।

লেখক: যুক্তরাজ্যপ্রবাসী আইনজীবী, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় পৌঁছেছে লেবাননে নিহত দুই বাংলাদেশির মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


সাতক্ষীরায় পৌঁছেছে লেবাননে নিহত দুই বাংলাদেশির মরদেহ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির শরীরের মরদেহ সাতক্ষীরার নিজ বাড়িতে এসে পৌঁছেছে। এ সময় স্বজনদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে, তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরার সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলামের মরদেহ বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার অ্যাম্বুলেন্সে করে তার বাড়িতে পৌঁছায়। তার মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ে তার দুই মেয়ে এবং স্ত্রী। বাবা-মায়ের আহাজারির মাঝে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই সময়ে, আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে নাহিদুল ইসলামের মরদেহও তার বাড়িতে পৌঁছেছে।

নিহতের বাবা আফসার আলীর একটিই চাওয়া, তিনি চাইছেন সরকার যেন তার নাতনী দুটির জন্য পড়াশোনা করার ব্যবস্থা করে। বোন দুটি বলছে, তাদের একমাত্র ভাই শফিকুল আর নেই, এখন তাদের দেখার জন্য কেউ নেই। মেয়ে দুটি লেখাপড়া করতে পারে এবং সংসার চালাতে পারে, সে জন্য সরকারের দৃষ্টি সেদিকে যেন থাকে। ঋণের বোঝা মাথার ওপর, সরকার যেন তাদের বাঁচার ব্যবস্থা করে।

নিহতের মেয়ে তামান্না আকতার বৃষ্টি জানাচ্ছে, তাদের লেখাপড়া এবং সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার বাবা। এখন বাবা নেই, তাদের জীবনধারণের বিষয়টি সরকারের কাছে দেখার দাবি জানাচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধি ফারুক হোসেন মিঠু জানাচ্ছেন, রেমিট্যান্স যোদ্ধা হিসেবে এদের পরিবারের দায়িত্ব নেওয়ার দাবি তার।

নিহতের মেয়ে দুটির জন্য ভালুকা চাঁদপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবু হানিফ বাবলু জানিয়েছেন, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা এবং সরকারের চাকরির ব্যবস্থা করার দাবি করছেন তিনি।

গত ১১ মে লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন।

বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনাসহ লেবানন থেকে মরদেহ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছে। তাছাড়া মরদেহ দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকার চেক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে। রবিবার জোহরের নামাজের পর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


বরিশালে আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে

বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শনিবার (৬ জুন) রাত দেড়টার সময় বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (৭ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা বিষ্ফোরক আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%