০৪:০৮ এম
আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ৩-২ ব্যবধানে হারের পর মিসর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। কিন্তু মিসরের প্রেসিডেন্ট আবদেলফাত্তাহ আল-সিসি ফুটবলারদের লড়াকু মনোভাবের জন্য প্রশংসা করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে ফুটবলারদের ধন্যবাদ জানান।
তিনি তার পোস্টে বলেন, জাতীয় ফুটবল দলের নায়কদের ধন্যবাদ জানাই তাদের সম্মানজনক পারফরম্যান্স এবং মিশরীয় ফুটবলের ইতিহাসে অভূতপূর্ব সাফল্য অর্জনের জন্য। তিনি উল্লেখ করেন, আমরা আপনাদের এই অর্জনের জন্য গর্বিত; ঈশ্বরের ইচ্ছায় আপনাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন