০৩:০০ এম
ভারতের দিল্লিতে মেডিকেল পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যেই পাঞ্জাবের কৃষকরা নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
আজ মঙ্গলবার দিল্লির উদ্দেশে ‘দেশ বাঁচাও মোর্চা’ কর্মসূচির অংশ হিসেবে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রওনা দেবেন। এদের ইতোমধ্যে বিভিন্ন জায়গায় প্রস্তুতি শুরু হয়েছে। ট্র্যাক্টরে জাতীয় পতাকা ও কৃষকদের দাবি সম্বলিত ব্যানার শোভা পাচ্ছে। কৃষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বাড়িতে ফিরবেন না।
কৃষকদের অভিযোগ, মোদী সরকারের আমেরিকার সাথে করা ‘গোপন’ বাণিজ্য চুক্তি ভারতীয় কৃষকদের স্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এ চুক্তির ফলে সস্তা আমেরিকান কৃষিপণ্য ভারতীয় বাজারে প্রবাহিত হবে, যা দেশীয় কৃষকদের সংকটে ফেলবে বলেও তাদের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি
পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে বলা হচ্ছে, হাজার হাজার কৃষক ট্র্যাক্টর নিয়ে এ মিছিলে অংশ নেবেন।
এদিকে, সোমবার মেডিকেল কলেজে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিটের অনিয়ম নিয়ে প্রতিবাদ সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে সংসদ অভিমুখে সিজেপির সমর্থকদের মিছিল অনুষ্ঠিত হয়, যা প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়ে উঠে। পুলিশের অনুমতি না থাকার পরেও প্রায় ২০ হাজার সিজেপি সমর্থক সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ‘সংসদ চলো’ পদযাত্রার ডাক দিয়েছিল। এর ফলে, দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) টিয়ারগ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। সংঘর্ষের ঘটনাও ঘটে বিক্ষোভকারীদের ও নিরাপত্তা বাহিনীর মধ্যে।
রাজনীতিবিদ ও বিশেষজ্ঞ মহলের মতে, ককরোচ পার্টির এ ভয়াবহ বিক্ষোভের মধ্যে পাঞ্জাবের কৃষকদের ডাক দেওয়া আন্দোলন মোদী সরকারকে আরো বিপদে ফেলতে পারে।
আরও পড়ুন: ট্রাম্পের কিউবা পরিকল্পনা, ইরান থেকে ফেরার পথে যুদ্ধজাহাজ পাঠানোর ইঙ্গিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন